ছব্দে উরুগুয়ে, সহজেই রুশ বাধা টপকে গ্রুপের সেরা হল সুয়ারেজ-কাভানিরা
ফিফা বিশ্বকাপ ২০১৮: উরুগুয়ে বনাম রাশিয়া ম্যাচের রিভিউ
অপরাজিত থেকেই গ্রুপ এ-এর শীর্ষস্থানে শেষ করল সুয়ারেজ-কাভানির উরুগুয়ে। ম্যাচের আগেই দুই দলই শেষ ষোলয় উঠে যাওয়ায় এই ম্যাচে দুদলের কাছেই ছিল শীর্ষ স্থান দখলের লড়াই। যে লড়াইতে সহজেই ৩-০ গোলে জিতল উরুগুয়ে। প্রথম বড় দলের সামনে পড়েই অনেক ভুল ধরা পড়ল রাশিয়ার খেলায়।
খেলার ১০ মিনিটের মাথাতেই ফ্রিকিক থেকে অসাধারণ ফ্রিকিক করে দলকে এগিয়ে দেন লুই সুয়ারেজ। বক্সে বাইরে মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে ফ্রিকিক পেয়েছিল উরুগুয়ে। সামনে ছিল রুশ মানব-প্রাচীর। সেই প্রাচীরের গায়ে ছিলেন কাভানিও। ডিফেন্ডাররা যখন তাঁকে আটকাতেই ব্যস্ত তখন রাশিয়াকে চমকে দিয়ে ওয়ালের পাশ দিয়ে জমি ঘেসা জোরালো শটে ডান পোস্টের কোনা দিয়ে বল গোলে জড়িয়ে দেন সুয়ারেজ। রুশ গোলকিপার ইগোর আকিনফিভ যখন বুঝে ঝাঁপ মেরেছিলেন ততক্ষণে বল গোলের পথে অর্ধেক রাস্তা পেরিয়ে গিয়েছে।
#WorldCup goal no.7 for @LuisSuarez9 🙌#URURUS pic.twitter.com/mjPDCVDzmA
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রথমেই গোল খেয়ে যাওয়ার পরই রাশিয়া থতমত খেয়ে যায়। ম্য়াচের ২৩ মিনিটে আবার গোল পায় উরুগুয়ে। ডিয়েগো ল্যাক্সাল্ট একটি দূরপাল্লার শট নিয়েছিলেন। তা রাশিয়ার ডেনিস চেরিশেভের পায়ে লেগে বাঁক খেয়ে গোলে ঢুকে যায়। প্রথমে গোলটি ল্য়াক্সাল্ট-এর নামেই দেওয়া হলেও পরে সেটি চেরিশেভের আত্মঘাতি গোল বলে ঘোষণা করে ভিএআর।
এরপরেও রাশিয়া ম্যাচে ফিরে আসার চেষ্টা করছিল। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে আক্রমণে উঠছিলেন রুশরা। বিশেষ করে চেরিশেভ মাঝে মাঝেই উরুগুয়ে বক্সে হানা দিয়ে তাদের ব্যস্ত রাখছিলেন। কিন্তু তাদের সবথেকে বড় ধাক্কা আসে ম্য়াচের ৩৬ মিনিটে। ২৮ মিনিটেই ইগর স্মলনিকভ কাভানিকে ফাউল করে একটি হলুদ কার্ড দেখেছিলেন। ৩৬ মিনিটে আবার ল্যাক্সাল্টকে পেছন থেকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। রাশিয়া নেমে আসে ১০ জনে।
এরপর বাধ্য হয়ে রুশদের প্রধান স্ট্রাইকার চেরিশেভকে তুলে নেন কোচ চেরচেশভ। নামানো হয় ফার্নান্দেজকে। রাশিয়া ১০ জন হয়ে যাওয়ার সুযোগ অবশ্য প্রথমার্ধে আর নিতে পারেনি উরুগুয়ে। বারবার আক্রমণ হানলেও আর গোল আসেনি।
দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় রুশরা। উরুগুয়ের গোলে বেশ কিছু আক্রমণও হয়। কয়েকটি ফ্রিকিকও আদায় করেছিল তারা। কিন্তু, বক্সের ভেতর থেকে নেওয়া শট বা ফ্রিকিক কোনটাই নিশানায় থাকেনি।
উল্টোদিকে একের পর সহজ সুযোগ হাতছাড়া করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানিও। সুয়ারেজের বাড়ানো একটি ক্রস, যেখানে পা ছোঁয়ালেই গোল আসতে পারত, সেখানে বলের কাছে পৌঁছতেই পারেননি তিনি। কিন্তু এডিনসন কাভানি শিকে ছেঁড়ে ম্যাচের একেবারে শেষে, ৯০ মিনিটে। কর্ণার থেকে আসা একটি বল, অনেকটা লাফিয়ে হেড করেছিলেন গডিন। সেই বল বাঁচিয়েছিলেন রুশ গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে গোল করেন কাভানি। চূড়ান্ত স্কোর দাঁড়ায় ৩-০।
We think @ECavaniOfficial enjoyed that one! #URURUS pic.twitter.com/oWDk20Dnss
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আগের দুই ম্যাচেই ১-০ গোলে জিতলেও উরুগুয়ের সেই দুটি জয় ছিল ষথেষ্ট কষ্টার্জিত। উরুগুয়ের সমর্থকদের মন ভরেনি তাতে। সেদিক থেকে আজকের জয় অনেক মসৃণ। আস্তে আস্তে ছন্দ পাচ্ছে তারা। বিশ্বকাপের মতো টুর্ণামেন্টে ধীরে ধীরে পারফরম্যান্সের শীর্ষে ওঠাই ভাল বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রাশিয়া বিশ্বকাপে প্রথম একটা খারাপ দিন দেখল। কিছুই আজ তাদের পক্ষে যায়নি। তিনটি গোল হজম করেছে, সঙ্গে একটি লাল কার্ড। তবে মাথায় রাখতে হবে আজ উল্টোদিকে ছিল উরুগুয়ে। তারা সৌদি আরব বা মিশরের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে রাশিয়াকে কিন্তু নকআউট রাউন্ডে এই রকম শক্তিশালীদেরই মোকাবিলা করতে হবে। স্পেন বা পর্তুগালের একজনকে খেলতে হবে পরের ম্যাচেই।
Key stats:
👉 Only #BRA have suffered a heavier defeat as a host nation (7-1 vs #GER in 2014)
👉 Both @LuisSuarez9 and @ECavaniOfficial have scored at the 2010, 2014, and 2018 #WorldCup tournaments #URURUS pic.twitter.com/KaH3Vd7Ikv
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আজকের ম্যাচে কিন্তু কার্ড দেখা থেকে গোলে শট নেওয়া সবেতেই তাদের বড় ক্যাসুয়াল লেগেছে। হতে পারে পরের রাউন্ডে আগেই উঠে যাওয়ার প্রভাব পড়েছিল। কিন্তু সামনের ম্যাচে হারলে আর দ্বিতীয় সুযোগ মিলবে না। এটা মাথায় রেখেই নামতে হবে বিশ্বকাপের হোস্টদের।
Click it and Unblock the Notifications