ঘুমন্ত ম্যাচে ভিএআর-এর সাহায্যে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতল সুইডেন
ঘুমন্ত ম্যাচে ভিএআর-এর সাহায্যে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতল সুইডেন
ঘুমন্ত ম্যাচে ভিএআর-এর সাহায্যে পাওয়া পেনাল্টি গোলের মাধ্যমে, দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ এফ-এ গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট দখল করলো সুইডেন। ফলে আপাতত পয়েন্ট তালিকায় তারা জার্মানির উপরে।
ম্যাচের শুরু এবং শেষে দক্ষিণ কোরিয়া দাপট দেখালেও, ম্যাচের বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করে সুইডেন। গোটা ম্যাচে সুইডেন গোলে শট নিয়েছে ১৫ টি, যার মধ্যে ৫ টি নিশানায় রাখতে পেরেছিল তারা। অপরদিকে কোরিয়া একটিও শট গোলে রাখতে পারেনি। গোটা ম্যাচেই বলার মতো কোনও মুভ, বা শট বা ফ্রিকিক কিছুই ছিল না। বরং ফাউল, হলুদ কার্ড, আর মন্থর খেলায় ভরা ছিল এই ম্যাচ।
Even in possession, but #SWE create more chances in Nizhny Novgorod and grab the goal to win the game...#SWEKOR pic.twitter.com/oO1OLPucK9
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 18, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দক্ষিণ কোরিয়ানদের অস্ত্র ছিল গতি। সেই গতিতেই তারা প্রথম দিকে বেশ চাপে ফেলছিল সুইডেনকে। ফাইনাল থার্ডে বেশ কিছু ভাল সুয়োগ তৈরি করলেও শেষ অবধি গোলকিপারকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি দক্ষিণ কোরিয়া। সারা ম্যাচে হাতে গোনা বল ধরতে হয়েছএ সুইডিশ গোলকিপার ওলসেনকে।
অপরদিকে অসাধারণ খেললেন তরুন দক্ষিণ কোরিয় গোলরক্ষক জো। বারবার নিজের তীক্ষ্ণ রিফ্লেক্সে প্রতিহত করেছএন সুইডিশ আক্রমণ। শেষে পেনাল্টিতে তাঁকে পরাস্ত করেন সুইডিশ অধিনায়ক গ্র্যানকুভিস্ট। দ্বিতীয় অর্ধের ৬৫ মিনিটে আসে সেই মুহুর্ত। বক্সের মধ্যে ক্লেসনকে ফাউল করেন দক্ষিণ কোরিয় ডিফেন্ডার কিম।
রেফারি কিন্তু প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সুইডিশ খেলোয়ারদের ক্ষিপ্ত প্রতিবাদের মধ্যেই কাউন্টার অ্যাটাকে যায় দক্ষিণ কোরিয়া। কিন্তু সেই মুভ শেষ হওয়ার পরই ওই ঘটনার জন্য ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন রেফারি। আর তারপরই পেনাল্টি দেওয়া হয় সুইডেনকে।
পেনাল্টিতে এতক্ষণ মাঠের খেলায় অপরাজিত গোলকিপার জো হিওন উ-কে পরাস্ত করেন সুইডিশ অধিনায়ক গ্র্যানকুভিস্ট। ঠান্ডা মাথায় ডানদিকের পোস্টে জমি ঘেসা শটে বল জালে জড়িয়ে দেন। জো ঝাঁপিয়েছিলেন সম্পূর্ণ উল্টোদিকে, ফলে কিছুই করার ছিল না তাঁর। ওই একটিমাত্র গোল ছাড়া সারা ম্যাচ প্রায় ঘুমন্তই ছিল। তবে সুইডেন তার সীমাবদ্ধতা মেনেই ডিফেন্স মজবুত করে আক্রমণে যাওয়ার স্ট্র্যাটেজি নিয়েছিল।
So, Group F after one round of fixtures...
1) #SWE
2) #MEX 
3) #GER 
4) #KOR #WorldCup pic.twitter.com/GNICy1p5bo
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 18, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>খেলা ভাল না হলেও গ্রুপ এফ এর নিরিখে আজকের এই তিন পয়েন্ট সুইডেনের জন্য মহা মূল্যবান। শনিবার সোচিতে পরের ম্যাচ তারা খেলবে জার্মানির বিরুদ্ধে। মেক্সিকোর বিরুদ্ধে ১-০ য় হেরে জার্মানি এমনিতেই চাপে। আর আজকের ম্যাচে জয় পেয়ে এই গ্রুপে আপাতত মেক্সিকোর সঙ্গে ষুগ্মভাবে এক নম্বরে চলে গেল সুইডেন। অপরদিকে রস্তভে শনিবার মেক্সিকোর সঙ্গে খেলবে দক্ষিণ কোরিয়া। ইরাণের মতো আরেক এশিয় দল হয়ে জেতা হল না তাদের।
KICK-OFF! #SWE v #KOR is underway!
There are some interesting outfits on display in Nizhny Novgorod this afternoon... 🤣🤣🤣
Follow all the action on our live blog here: https://t.co/qO7hTEvGTv pic.twitter.com/kQn41VKFgS
— Sky Sports World Cup (@SkyFootball) June 18, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে এই ম্য়াচে মাঠে যতটাই ঘুমন্ত খেলা হয়েছে ততটাই উচ্ছল ছিলেন গ্যালারি দুই দলের দর্শকরাই। কষ্ট করে হলেও জয় আসাতেই খুশি গ্যালারি হলুদ করে বসে থাকা সুইডিশ সমর্থকরা। অন্যদিকে মন খারাপ জাচীয় পতাকার রঙে রঙিন কোরিয় সমর্থকদের।
Click it and Unblock the Notifications