বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে নামছে নেইমারের ব্রাজিল

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে নামছে ব্রাজিল।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে নামছে ব্রাজিল। কোস্টারিকা আগের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে হেরে চতুর্থ স্থানে রয়েছে। গ্রুপ ই-তে ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে। এই ম্যাচে কোস্টারিকা হারলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এদিকে ব্রাজিল হারলে পরের ম্যাচে সার্বিয়াকে অনেক বড় ব্যবধানে হারাতে হয়ে নেইমার, কুটিনহোদের।

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে নামছে ব্রাজিল

ব্রাজিল ১১ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসরে খেলতে নামে। শেষ ম্যাচেও সুইসদের সঙ্গে ড্র করে অপরাজিত থাকলেও এই ম্যাচে জিততেই হবে। নাহলে বিশ্বকাপে টিকে থাকা বেশ জটিল হয়ে যাবে।

প্রথম ম্যাচে ২১টি সুযোগ তৈরি করতে পারলেও মাত্র ১টি গোল করেছেন কুটিনহো। আর কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তার উপরে নেইমারের চোটের ফাঁড়া থাকায় ব্রাজিল মানসিকভাবে কিছুটা ব্যাকফুটেই থাকবে। যদিও চোট সারিয়ে এই ম্যাচে খেলবেন নেইমার।

গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পরে এবার নেমে সুইজারল্যান্ডের কাছে আটকে গিয়েছেন নেইমাররা। কোস্টারিকা ম্যাচে খারাপ কিছু হলে দেশ উত্তাল হয়ে উঠবে।

এদিকে কোস্টারিকা ব্রাজিল দলের সামনে ধারে-ভারে অনেকটাই পিছিয়ে। শেষ ষোলোয় এই গ্রুপ থেকে উঠতে গেলে অনেক অসাধ্য সাধন করতে হবে। যা একেবারেই সহজ নয়।

নেইমারকে খেলালেও প্রথম একাদশে কোচ টিটে রাখবেন কিনা তা ঠিক নেই। বদলে গ্যাব্রিয়েল জিসুস, রবার্তো ফিরমিনোকে সুযোগ দিতে পারেন টিটে। থিয়াগো সিলভা ও মিরান্ডা দুজনেই বয়স্ক খেলোয়াড়। সেটাও খেয়াল রাখতে হচ্ছে কোচকে। ফলে বুঝেশুনে প্রথম একাদশ সাজাতে হবে ব্রাজিলকে। এই ম্যাচে হার মানে আর্জেন্তিনার মতো অবস্থায় ঝুলে থাকবেন নেইমাররা।

এই অবস্থায় দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক।

ব্রাজিল : আলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, ফের্নান্দিনহো, কেসমিরো, কুটিনহো, উইলিয়ান, নেইমার, ফিরমিনো

কোস্টারিকা : নাভাস, গাম্বোয়া, গঞ্জালেস, অ্যাকোস্তা, দুয়ার্তে, কালভো, ক্যাম্পবেল, গুজম্যান, বোর্হেস, রুইস, ইউরেনা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+