ইব্রাকে ছাড়া ১৮ বছর পরে বিশ্বকাপে সুইডেন, দক্ষিণ কোরিয়া এখনও ২০০২-এর নস্টালজিয়ায়

ফিফা বিশ্বকাপ ২০১৮: সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রিভিউ

সোমবার ফিফা বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বিরুদ্ধে জয় দিয়েই তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইছে সুইডেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার আশা আরও একবার ২০০২ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনা।

বিশ্বকাপে সোমবার মুখোমুখি সুইডেন ও দক্ষিণ কোরিয়া

২০০৬ জার্মানি বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে উঠেছে সুইডেন। তবে ওঠার পথটা মসৃণ ছিল না। গত নভেম্বরে চারবারের চ্যাম্পিয়ন ইতালি বিরুদ্ধে রুদ্ধশ্বাস প্লে-অফের ম্যাচ জিতে তবে মিলেছে মূলপর্বের টিকিট। দক্ষিণ কোরিয়া ১৯৮২ সালে শেষ বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি। তারপর থেকে একটানা মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে এই এশিয় দেশ। তবে তাদের সাম্প্রতিক বিশ্বকাপ রেকর্ড বেশ খারাপ। মূলপর্বে গত দূবার গ্রুপ পর্যায়ের সবকটি ম্যাচই হেরেছে তারা। গ্রুপ এফ-এ এই দুই দল ছাড়াও আছে শক্তিশালী জার্মানি ও মেক্সিকো। কাজেই এই ম্যাচে দুটি দেশই জিততে চাইবে।

সুইডেনের ফুটবল বলতেই যাঁর নাম ভেসে ওঠে তিনি জ্লাটান ইব্রাহিমোভিচ। ১৮ বছর পর এই প্রথম ইব্রাকে বাদ দিয়ে কোন বড় মাপের প্রতিযোগিতায় নামছে সুইডেন। জ্লাটান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে রাশিয়ার সুইডেনের গোল করার দায়িত্ব বর্তেছে এমিল ফর্সবার্গ ও মার্কাস বার্গের উপর। অবশ্য জ্লাটান নিজে বলছেন তিনি না থাকায় দলের খেলোয়ারদের ফোকাস আরও বাড়বে।

[스웨덴전 프리뷰] 첫 경기를 마지막처럼!
기사보기▶https://t.co/cwevJmpERB@FIFAWorldCupKOR #러시아월드컵 #스웨덴전 #프리뷰 pic.twitter.com/OKN7S5vcUA
— 대한축구협회(KFA) (@theKFA) June 15, 2018

দক্ষিণ কোরিয়ার আক্রমণে নেতৃত্ব দেবেন টটেনহ্যামের সন হিউং-মিন। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া চতুর্থ স্থান পেয়েছিল। সেই গৌরবের দিনে ফিরতে চাইছে তারা। এর জন্য সন-এর পাশাপাশি তাদের বড় ভরসা কি সুং-ইউয়েং ও হোয়াং হি-চ্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+