গ্রুপের শীর্ষস্থান দখল করার লক্ষ্যে নামছে সেনেগাল-জাপান, জেনে নিন কেমন তৈরি দুই দল

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি গ্রুপ ‘এইচ’-এর প্রথম দুইস্থানে থাকা জাপান এবং সেনেগাল। এই দু’টি দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে।

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি গ্রুপ 'এইচ'-এর প্রথম দুইস্থানে থাকা জাপান এবং সেনেগাল। এই দু'টি দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে জাপান এবং সেনেগাল ওই একই ব্যবধানে হারিয়েছে পোল্যান্ডকে।

গ্রুপের শীর্ষস্থান দখল করার লক্ষ্যে নামছে সেনেগাল-জাপান, জেনে নিন কেমন তৈরি দুই দল

এই ম্যাচে যে দল জিতবে, সেই দলই জোগাড় করে নেবে পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র। নিজেদের গত ম্যাচে এই দু'টি দলই হারিয়ে নিজেদের থেকে ফিফা ক্রমতালিকায় উপরের দিকে থাকা দলকে। ফলে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে দুই দলই যে প্রবল আত্মবিশ্বাসী হয়ে নামবে তা বলার অপেক্ষা রাখে না।

আত্মবিশ্বাসী হলেও জাপান শিবিরকে এই ম্যাচের আগে চিন্তায় রাখছে সেনেগাল দলের সঙ্ঘবদ্ধতা এবং লিভারপুলের ফরওয়ার্ড সাদিও মানের প্রভাব দলের অন্যদের উপর। আকিরা নিশিনো বলেন, 'সাদিও মানেকে থামানো সম্ভব কিন্তু নিজের গোটা দলকে ও যে ভাবে প্রভাবিত করেছে সেটাই চিন্তুায় রাখছে আমাদের।'

পাশাপাশি সেনেগালের শরীরী ক্ষমতা, গতি এবং দলের গঠন চিন্তায় রেখেছে জাপানের কোচকে। সেনেগাল প্লেয়ারদের স্ট্যাটাজি অনুযায়ী যে ছোট চেহারার জাপানী প্লেয়াররা খেলাটা ধরবে তাও এদিন জানান তিনি।

তিনি মজা করে বলেন, 'গত কয়েকদিন ধরে আমি আমার প্লেয়ারদের বলছি পাঁচ সেন্টিমিটার উচ্চতা নিজেদের বাড়াতে এবং পাঁচ কিলোমিটার বাড়াতে কিন্তু ওরা এই কাজ করতে ব্যর্থ হয়েছে। ফলে আমাদের অন্য দিকে ভাবতে হবে।'

অন্য দিকে, গত এগারোটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে হারেছে সেনেগাল। সেনেগালের কোচ আলিউ সিসে বলেন, '২০০২ সালে সেনেগালের দল যেটা করেছিল অন্তত সেটা করে আমরা দেখাতে চাই। দারুণ দল ছিল সেটা। কিন্তু শুধু জিতেই আমরা ২০০২-এর থেকেও ভাল ফল করতে পারি।'

তাঁর আরও সংযোজন, 'ইতিমধ্যেই আমরা মাত্র একটা ম্যাচি জিতেছি। দুই দলের মানসিকতার মধ্যেও ফারাক আছে। জাতীয় দলের সঙ্গে যে প্লেয়াররা দীর্ঘ দিন ধরে রয়েছে তাদের সঙ্গে আমি আছি। এরা বড় বড় ক্লাবে খেলে। তাঁরা নিজেরাই নিজেদের ইতিহাস লিখতে চায়। প্রতিবছর বিশ্বকাপ হবে না। ওঁরা আছে এটা হয়তো ওদের কাছে শেষ সুযোগ হতে চলেছে। এটা ওঁদের হৃদয়েরও খুব কাছের।'

এই ম্যাচে চোটের কারণে জাপান হতো সার্ভিস পাবে না কাইসুকে হোন্ডার। জাপানের শিবিরে চোটের সমস্যা থাকলেও পুরো ফিট দল নিয়ে এমন একই দলকে ধরে রেখে এই ম্যাচে মাঠে নামতে পারে সেনেগাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+