পোল্যান্ডকে টক্কর দিতে কতটা তৈরি সেনেগাল, জেনে নিন

মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করছে পোল্যান্ড। স্পাটার্ক স্টেডিয়ামে সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে পোল্যান্ড।

মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করছে পোল্যান্ড। স্পাটার্ক স্টেডিয়ামে সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে পোল্যান্ড। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় আট নম্বর স্থানে রয়েছে পোল্যান্ড। সেখানে সেনেগাল রয়েছে আঠাশ নম্বরে।

পোল্যান্ডকে টক্কর দিতে কতটা তৈরি সেনেগাল, জেনে নিন

গ্রুপ এইচে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেই নামছে পোল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পোল্যান্ড শিবিরকে স্বস্তিতে রাখছে আর্কাদিউজ মিলিকের সুস্থ হয়ে ওঠা। সেনেগালের বিরুদ্ধে গোটা দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ভার থাকবে বার্য়ান মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কির উপর। বিশ্বকাপে ভাল ফল করার জন্য এই পোল্যান্ড দল চেয়ে রয়েছে এই একজনের দিকেই। এছাড়া পোল্যান্ড শিবিরকে এই ম্যাচে ভরসা জোগাবে মোনাকোর ডিফেন্ডার কামিল গ্লিক। গ্লিক-ই এই দলের প্রধান ডিফেন্ডার।

অন্য দিকে, পোল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে হলেও বিশেষ চিন্তিত নন সেনেগালের কোচ আলিও সিসে। পিএসজি-এর প্রক্তন তারকা জানিয়ে দেন গোটা দলের উপর তাঁর ভরসা আছে এবং তিনি বিশ্বাস করেন প্রথম ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলার ক্ষমতা রয়েছে এই দলের। পাশাপাশি তিনি আরও জানান এই দলটার প্রধান কাণ্ডারী লিভারপুলের সাদিও মানে এবং মানের উপর তিনি আশাবাদী। তিনি বলেন, 'সাদিও মানে একজন অন্য ধরনের ফুটবলার। সেনেগালের অন্য কোনও ফুটবলারের সঙ্গে ওর তুলনা হয় না।'

পাশাপাশি পোল্যান্ডের প্রধান প্লেয়ার রবার্ট লেয়নডস্কির প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'লেয়নডস্কিকে থামানোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই আমাদের, পোল্যান্ডকে হারানোর বিষয়ে আমাদের সঙ্ঘবদ্ধ পরিকল্পনা রয়েছে এবং তার উপরই আমরা নজর দিতে চাই।'

তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে সেনেগালের শিবিরের চিন্তা বাড়িয়েছেন ডিফেন্ডার সালিও সিস। অনুশীলনে চোট পয়েছেন তিনি। তাঁর পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে অ্যডামা বেঙ্গকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+