পেরুর বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যেতে মরিয়া ফ্রান্স, দেখে নিন কেমন তৈরি দুই দল

বিশ্বকাপে আজ গ্রুপ ‘সি’ এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ফ্রান্স এবং পেরু। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিতে চায় ফ্রান্স।

বিশ্বকাপে আজ গ্রুপ 'সি' এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ফ্রান্স এবং পেরু। বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দেওয়ার ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ফ্রান্স। যদিও এই ম্যাচে নামার আগে ফ্রান্সের শিবিরকে হালকা চিন্তায় রাখছে দলের অন্যতম তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানের গোড়ালির চোট।

পেরুর বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যেতে মরিয়া ফ্রান্স, দেখে নিন কেমন তৈরি দুই দল

ফ্রান্স টিম ম্যানেজমেন্ট আশাবাদী এই ম্যাচে গ্রিজম্যানের সার্ভিস পাবেন তারা। কারণ ফিটনেস টেস্টে ভালভাবেই উতরে গিয়েছেন গ্রিজম্যান। ম্যাচের আগের দিন নিজেদের দলের সম্পর্কে বলতে গিয়ে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস জানান পেরুকে হারিয়ে পরের রাউন্ডে যেতে হলে নিজেদেরকে ছাপিয়ে যেতে হবে। তিনি বলেন, 'বিশ্বকাপে প্রতিটি ম্যাচের চাপ থাকে। এই সময়ে প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে যেতে হলে নিজেদের সেরা পারফরম্যান্স বার করে আনতে হয়। আগেও বিশ্বকাপে আমি অংশ নিয়েছি, তাই চাপটা আমার কাছে অন্য রকম।'

ফ্রান্স টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচে জিতলেও দলের খেলায় বিশেষ সন্তুষ্ট নন কোচ। সে কারণে এই ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন তিনি।

অন্য দিকে, ৩৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া পেরও তৈরি ফ্রান্সের বিরুদ্ধে মরিয়া লড়াই চালাতে। এমনিতেই গত ম্যাচে যথেষ্ট ভাল ফুটবল খেলেছিলেন পেরুর ফুটবলাররা। এক গোলে ডেনমার্কের কাছে হারতে হলেও পেরুর খেলার মধ্যে পরিকল্পনার ছাপ ছিল। ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে পেরুর কোচ রিকার্ডো গেরেসা বলেন, 'সত্যি বলতে আমি জানি না আমরা ফ্রান্সের মতো সমমানের ফুটবল খেলতে পারব না। কিন্তু আমরা ক্রমাগত উন্নতি করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব ফুটবলের সেরা মানে পৌছোনার চেষ্টা চালাচ্ছি।'

পাশাপাশি তাঁর আরও সংযোজন, 'আমাদের থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে যাওয়াটা কোনও দলের কাছেই সহজ হবে না। সহজে ফ্রান্সকে এই ম্যাচে সুযোগ দেব না আমরা।'

পেরু টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা পেরুর অধিনায়ক পাওলো গেরেরোকে এই ম্যাচে শুরু থেকেই ব্যবহার করতে চাইচেন পেরুর কোচ।

অতীতে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১৯৮২ সালে এপ্রিলে একটি ফ্রেন্ডলিতে মুখোমুখি হয় ফ্রান্স এবং পেরু। সেই ম্যাচে লাতিন আমেরিকার দেশটি ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল ১-০ গোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+