মাস্ট উইন ম্যাচে মুখোমুখি দক্ষিণ কোরিয়া-জার্মানি, ম্যাচ প্রিভিউতে পড়ুন কী খবর দুই শিবিরের
পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করত আজ দক্ষিণ করিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে জার্মানী।
পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করত আজ দক্ষিণ করিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে জার্মানী। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর, ভাগ্যের সহায় এবং টনি ক্রুসের অসামান্য গোলে সুইডেনকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে জার্মানি।

জয়ের এই ধারাকেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বজায় রাখতে চাইছে জার্মান শিবির। তবে, নিজেদের ফলাফলের পাশাপাশি সুইডেনের ফলাফলের উপরও অনেকটা নির্ভর করতে হবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে, জার্মানির কোচ জোয়াকিম লো চান নিজেদের কাজটা আগে ঠিক মতো করতে। তিনি বলেন, 'আমাদের নিজেদের ফলাফলটা সঠিক রাখতে হবে। আমরা জানি আমাদের কী করতে হবে এবং আমরা আমাদের পারফরম্যান্সের দিকেই চেয়ে আছি। আমরা চেষ্টা করব এবং নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করব।'
শধু জার্মানি-ই নয়, শেষ ষোলোয় নিজেদের জায়গা করে নিতে পারে দক্ষিণ কোরিয়াও। সেক্ষেত্রে লড়াইটা বেশ কঠিন এশিয়ার এই দেশটির জন্য।
পরের রাউন্ডে যেতে হলে জার্মানিকে হারাতেই হবে দক্ষিণ কোরিয়াকে এবং পাশাপাশি মেক্সিকোর কাছে ভাল ব্যবধানে হারতে হবে সুইডেনকে। কাজটা যে সহজ নয়, তা জানা স্বত্ত্বেও দক্ষিণ কোরিয়ার কোচ জানান জার্মনির থেকেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। কারণ জার্মনিও হতাশাজনক ভাবে শুরু করেছিল এই বিশ্বকাপ।

তিনি বলেন, 'সত্যি বলতে আমাদের থেকে অনেক শক্তিশালী দল জার্মানি এবং এটা করাটা কখনই সমান নয়। কিন্তু বলটা গোল এবং যে কোনও কিছুই হতে পারে। আমি বিশ্বাস করি আ্মাদের জন্য একটা সুযোগ থাকবে। জার্মানিকে প্রথম ম্যাচে মেক্সিকো হারিয়ে দিয়েছিল ফলে আমাদের জন্যও আশা থাকবে। মনে হয় জার্মানির কাছে অধিকাংশ বল পজিশান থাকবে, তবুও আমরা নিজেদের সেরাটা দেব। জার্মানির জন্য খেলাটা যতটা সম্ভব শক্ত করে দেব আমরা। ওদের মাথায় একাধিক পরিকল্পনা থাকার ফলে প্লেয়ারদের নিজেদের সাধারণ এবং সহজ খেলাটাই খেলতে হবে।'
গত ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে জেহোম বোয়াটেংয়ের সার্ভিস পাবে না জার্মানি। ওই একই ম্যাচ নাকের হা়ড় ভাঙা সেবাস্তিয়ান রুডিও এই ম্যাচে সাইডলাইনের বাইরেই থাকবেন।
অন্য দিকে, এই ম্যাচে দলের অধিনায়ক সুং-ইয়ুং কি-এর সার্ভিস পাবে না দল কারণ পেশীর চোটে ভুগছেন তিনি।












Click it and Unblock the Notifications