ম্যাচ প্রিভিউতে জেনে নিন প্রথম ম্যাচের আগে কেমন তৈরি মেক্সিকো-জার্মানি

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে জার্মানি।

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০১৮ বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন দল জার্মানি। ২০১৪ সালের মতো ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপেও অন্যতম ফেভারিট দল জার্মানি। ৫৬ বছরে প্রথম দল হিসেবে পর পর দু'বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ নিয়ে এই বার রাশিয়ায় পা রেখেছে জার্মান দল।

ম্যাচ প্রিভিউতে জেনে নিন প্রথম ম্যাচের আগে কেমন তৈরি মেক্সিকো-জার্মানি

রাশিয়া বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করার আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজ রয়েছে জার্মানির। আত্মবিশ্বাসী হয়েই মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচে জার্মানি নামবে বলেই ধারনা বিশেষজ্ঞদের। এর কারণ হল গত বছর কনফেডারেশন কাপে জার্মানির পারফরম্যান্স। গতবার কনফেডারেশন কাপে এই মেক্সিকোকে ৪-১ গোলে হারায় জার্মানি।

কনফেডারেশন কাপে মেক্সিকোকে হারালেও বিশ্বকাপের মঞ্চে লড়াইটা যে সহজ হবে না, তা জানেন জার্মানির কোচ জোয়াকিম লো। পাশাপাশি বেশ দাপোটের সঙ্গে যোগ্যতা অর্জকারী ম্যাচগুলিতে খেলে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে মেক্সিকো।

এই নিয়ে টানা সাতবার বিশ্বকাপের যোগ্যতা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মেক্সিকো। একই নজির গড়েছে জার্মানিও। এই ম্যাচে চোট সারিয়ে জার্মান দলে ফিরতে পারেন জেহোম বোয়াটেং এবং ম্যানুয়েল নয়্যার। দীর্ঘ আট মাস পর জাতীয় দলে ফিরে নয়্যার অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলেন। সেই ম্যাচে ২-১ গোলে জার্মান বাহিনীকে হারিয়ে দেয় অস্ট্রিয়া।

জার্মানির কিছু কিছু ফুটবলারের চোট আঘাত জনিত সমস্যা থাকলেও কোনও সমস্যা নেই মেক্সিকোর শিবিরে। জেভিয়ার হার্নান্ডেজের উপরই থাকবে এই ম্যাচে মেক্সিকোর নিয়ন্ত্রণ।

এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের মঞ্চে একে অপের বিরুদ্ধে খেলতে চলেছে জার্মানি এবং মেক্সিকো। এর মধ্যে তিনটি ম্যাচে জিতেছে জার্মানি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

বিগত সাতটি বিশ্বকাপে একবারও নিজেদের প্রথম ম্যাচে হারেনি জার্মানি। ফলে এই ম্যাচের আগে এই পরিসংখ্যানও বাড়তি আত্মবিশ্বসা জোগাচ্ছে জার্মান শিবিরকে। তবে জার্মানির চিন্তার কারণ হল নিজেদের শেষ পাঁটি বিশ্বকাপে প্রথম ম্যাচ হারেনি মেক্সিকোও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+