ফুটবল বিশ্বের কৌতুহল, চার বছর আগের চমক কী ধরে রাখতে পারবে কোস্টারিকা

রবিবার গ্রুপ ই-র দ্বিতীয় ম্যাচে সামারা এরিনায় সার্বিয়ার মুখোমুখি হচ্ছে কোস্টারিকা। 

রবিবার গ্রুপ ই-র দ্বিতীয় ম্যাচে সামারা এরিনায় সার্বিয়ার মুখোমুখি হচ্ছে কোস্টারিকা। চারবছর আগের ব্রাজিল বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল কোস্টারিকা। গ্রুপে আন্ডারডগ হিসেবে নেমে উরুগুয়ে ও ইতালির মতো শক্তিশালি দলকে হারায়। অপর দল ইংল্যান্ডের সঙ্গে ড্র করে তারা গ্রুপ শীর্ষে জায়গা করে নিয়েছিল। পরের রাউন্ডে নির্ধারিত সময় ১-১ ড্র থাকার পর পেনাল্টিতে হারিয়েছিল গ্রীসকে। তাদের জয়ের রথ থামে নেদারল্যান্ডসের সামনে। এবারেও সেই পারফরম্যান্স ধরে রাখতে চায় তারা।

চার বছর আগের চমক কী ধরে রাখতে পারবে কোস্টারিকা

দলে প্রতিভারও অভাব নেই। ক্যাম্পবেল, ব্রায়ান রুয়েজ এবং ব্রায়ান ওভেইদো-র সঙ্গে রয়েছেন রিয়েল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী নাভাস। গোলে তাঁর উপস্থিতি কোস্টারিকার বড় ভরসা। ব্রাজিলের সঙ্গে ই গ্রুপ থেকে পরের রাউন্ডে কোস্টারিকা উঠবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

সার্বিয়া কিন্তু বিশ্বকাপের একটি যথেষ্ট অভিজ্ঞ দল। এই নিয়ে ১২ বার তারা মূলপর্বে খেলছে। তবে সার্বিয়ায় ফুটবলের আগের গৌরব এখন আর নেই। ১৯৯৮ সাল থেকে একবারও তারা গ্রুপ পর্যায়ের বাধা টপকাতে পারেনি। এবার অবশ্য সার্বিয়ার দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। দলে নেমানজা মাটিচের মতো খেলোয়াড় রয়েছেন। যোগ্যতা অর্জনের গ্রুপ পর্যায়ে তারা ওয়েলস, আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়াকে হারিয়ে প্রথম হয়েছিল। দলে ম্যাটিচের পাশাপাশি ম্যানচেস্টার সিটিতে খেলা কোলারোভ, চেলসির প্রাক্তন রাইটব্যাক ইভানোভিচ-ও আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+