বিশ্বকাপের ২৩ জনের দল ঘোষণা জার্মানির, আশ্চর্যজনকভাবে বাদ সানে
বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড তৈরি করে ফেলল জার্মানি। ২৩ জনের দলে আশ্চর্যজনকভাব বাদ গেলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা খেলোয়াড় লেরয় সানে।
বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড তৈরি করে ফেলল জার্মানি। ২৩ জনের দলে বহুদিন পরে চোট কাটিয়ে ফিরলেন গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের। আর আশ্চর্যজনকভাব বাদ গেলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা খেলোয়াড় লেরয় সানে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন খেলোয়াড়কে দলে রাখেননি কোচ জোয়াকিম লো।

ন্যুয়ের গত সেপ্টেম্বরে পায়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সানেকে বাদ দিয়ে দলে দুজন ফরওয়ার্ড রেখেছেন লো। মারিও গোমেজ ও টিমো ওয়ের্নার।

এছাড়া ২৩ জনের দলে সবমিলিয়ে রয়েছেন
গোলকিপার : ম্যানুয়েল ন্যুয়ের, মার্ক-আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডার : মার্ভিন প্ল্যাটেনহার্ড, জোনাস হেক্টর, ম্যাথিয়াস জিন্টার, ম্যাটস হামেলস, নিকলাস সুলে, অ্যান্তোনিও রুডিগার, জেরোম বোয়েটেং, জোসুয়া কিমিচ।
মিডফিল্ডার : সামি খেদিরা, জুলিয়ান ড্রেক্সলার, টোনি ক্রুজ, মেসুট ওজিল, থমাস ম্যুলার, সেবাস্তিয়ান রুডি, জুলিয়ান ব্র্যান্ডট, ইকে গুন্ডোগান, লিওন গোরেতস্কা, মার্কো রিয়াস।
ফরওয়ার্ড : তিমো ওয়ের্নার, মারিও গোমেজ।

The final 23-man squad for the #WorldCup 🇩🇪#DieMannschaft #ZSMMN pic.twitter.com/SOJa14wIOD
— Germany (@DFB_Team_EN) June 4, 2018

Click it and Unblock the Notifications