সুয়ারেজের একমাত্র গোলে সৌদি আরবকে হারিয়ে দিল উরুগুয়ে

সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচের লাইফ আপডেট পান এখানে।

মরণ-বাঁচন ম্যাচে আজ উরুগুয়ের মুখোমুখি সৌদি আরব। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৫-০ গোলে হারের ফলে এই ম্যাচে জেতা ছাড়া কোনও উপায় নেই সৌদি আরবের সামনে।
অন্য দিকে, গত ম্যাচে মিশরের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পাওয়া উরুগুয়েও চাইবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিয়ে পরের রাউন্ডে পৌছে যেতে। এই পরিস্থিতিতে দুই দলের ফুটবলারদের পাশাপাশি লড়াই চলবে দুই কোচের মগজাস্ত্রেরও। ফলে দুই দলই এই ম্যাচ জেতার জন্য ঝাঁপাবে, তা আর বলার অপেক্ষা রাখেনা। এখন দেখার শেষ পর্যন্ত হাসি ফোটে কোন দলের ফুটবলারদের মুখে।

Live: উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামছে সৌদি আরব

1
958025

Jun 20, 2018, 10:26 pm IST

বিশ্বকাপে পরের রাউন্ডে পৌছে গেল উরুগুয়ে।
Jun 20, 2018, 10:25 pm IST

১-০ গোলে সৌদি আরবকে হারিয়ে দিল উরুগুয়ে।
Jun 20, 2018, 10:25 pm IST

১-০ গোলে সৌদি আরবকে হারিয়ে দিল উরুগুয়ে।
Jun 20, 2018, 10:24 pm IST

শেষ হল উরুগুয়ে বনাম সৌদি আরব ম্যাচ।
Jun 20, 2018, 10:19 pm IST

চার মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
Jun 20, 2018, 10:17 pm IST

লক্ষভ্রষ্ঠ সুয়ারেজের শট।
Jun 20, 2018, 10:15 pm IST

গোলের পরিস্থিতি তৈরি করেও গোল করতে পারলেন না পিএসজির তারকা কাভানি।
Jun 20, 2018, 10:13 pm IST

অন্তিমলগ্নে এসে উপস্থিত সৌদি আরব এবং উরুগুয়ে ম্যাচ। এখনও ম্যাচে ১-০ গোলে এগিয়ে উরুগুয়ে।
Jun 20, 2018, 10:11 pm IST

ফের পরিবর্তন নিলেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।সাঞ্চেজের পরিবর্তে মাঠে নামলেন নান্দেজ।
Jun 20, 2018, 10:09 pm IST

অল্পের জন্য রক্ষা পেল সৌদি আরব। রিফ্লেক্ট হয়ে কাভানির শট সৌদি গোলে ঢুকে গেলে অবাক হওয়ার কিছু থাকত না।
Jun 20, 2018, 10:07 pm IST

ফের পরিবর্তন নিল সৌদি আরব। দলের সেরা অস্ত্র মহম্মদ আলসালাবিকে মাঠে নামালেন সৌদি আরবের কোচ।
Jun 20, 2018, 10:04 pm IST

সুয়ারেজের গোলেই এখনও এগিয়ে উরুগুয়ে।
Jun 20, 2018, 10:04 pm IST

খেলোয়াড় পরিবর্তন করল সৌদি আরব।
Jun 20, 2018, 10:00 pm IST

এখনও খেলার ফল উরুগুয়ের পক্ষে ১-০
Jun 20, 2018, 9:56 pm IST

সুয়ারেজকে ফাউল। ফ্রি কিক পেল উরুগুয়ে।
Jun 20, 2018, 9:56 pm IST

ফ্রি কিক কাজে লাগাতে পারল না সৌদি আরব।
Jun 20, 2018, 9:54 pm IST

বক্সের বাইরে ভাল জায়গা থেকে ফ্রি কিক পেল সৌদি আরব।
Jun 20, 2018, 9:53 pm IST

প্রতি আক্রমণে উঠছে সৌদি।
Jun 20, 2018, 9:53 pm IST

ফ্রি কিক পেল উরুগুয়ে।
Jun 20, 2018, 9:53 pm IST

ফ্রি কিক পেল উরুগুয়ে।
Jun 20, 2018, 9:52 pm IST

চোট পেয়েছেন উরুগুয়ের কার্লোস স্যাঞ্চেজ।
Jun 20, 2018, 9:52 pm IST

একের পর এক আক্রমণ তুলে আনছে উরুগুয়ে।
Jun 20, 2018, 9:51 pm IST

সহজ ক্রস জালে জড়াতে পারলেন না সাঞ্চেজ। কাভানির ক্রসে মাথা ঠেকালেও তা বারের উপর দিয়ে চলে গেল।
Jun 20, 2018, 9:49 pm IST

জোড়া পরিবর্তন নিল উরুগুয়ে।
Jun 20, 2018, 9:48 pm IST

প্রথমে গোল হজম করে এখনও কোনও ম্যাচ বিশ্বকাপে জিততে পারেনি সৌদি আরব। এই বার কি তারা সেটা করে দেখাবে? আর কিছু সময় পরেই জানা যাবে।
Jun 20, 2018, 9:38 pm IST

শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে সৌদি আরব।
Jun 20, 2018, 9:37 pm IST

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
Jun 20, 2018, 9:37 pm IST

প্রথমার্ধ শেষে কেমন ছিল দুই দলের পরিসংখ্যান দেখে নিন।
Jun 20, 2018, 9:21 pm IST

শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে উরুগুয়ে।
Jun 20, 2018, 9:16 pm IST

প্রথমার্ধের অন্তিমলগ্নে এসে উপস্থিত ম্যাচ। দুই দল একের পর এক আক্রমণ তুলে আনলেও গোল সংখ্যা বাড়াতে ব্যর্থ উরুগুয়ে এবং গোলের মুখ খুলতে ব্যর্থ সৌদি আরব।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+