সুইৎজারল্যান্ডকে এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল সুইডেন সুইডেন বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের লাইফ আপডেট পান এখানে। News
oi-Koushik Chakraborty
Updated: Tuesday, July 3, 2018, 21:27 [IST]
রাশিয়া বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের খেলায় আজ মুখোমুখি সুইডেন এবং সুইৎজারল্যান্ড। দু'টি দলের মধ্যে ভাল ফুটবল খেলার মশলা মজুদ থাকলেও, গ্রুপ পর্বে প্রত্যাশা মতো ফুটবল খেলতে পারেনি কেউই। তবে তুলনামূলক সুইৎজারল্যান্ডের থেকে ভাল ফুটবল খেলেছে সুইডেন। গ্রুপ পর্বের ম্যাচ তারা দু'টিতে জয় পেয়েছে, হেরেছে একটি ম্যাচে। সুইডেনের মতো হারের মুখ দেখতে না হলেও দু'টি ম্যাচ ড্র করেছে করেছে সুইৎজারল্যান্ড এবং জয় একটি ম্যাচে। তবে, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ছন্দের বিচারে সুইডেন কিছুটা এগিয়ে থাকলেও, এই ম্যাচ থেকে জয় তুলে নিতে মরিয়া সুইৎজারল্যান্ড।
শেষ ষোলোর লড়াইয়ে সুইডেনের কাছে ১-০ গোলে হেরে গেল সুইৎজারল্যান্ড।
ভাগ্যের চাকা ঘোরাতে ব্যর্থ সুইৎজারল্যান্ড। ফের একবার তাদের বিদায় নিতে হল প্রি কোয়ার্টারফাইনাল থেকে।
সহজ সুযোগ মিস করল সুইডেন। ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ সুইডেন।
পেনাল্টির পরিবর্তে বক্সের একেবারে বাইরে থেকে ফ্রি কিক দিলেন রেফারি।
ভিএআর-এর উপর ভিত্তি করে পেনাল্টি বাতিল করলেন রেফারি।
লাল কার্ড দেখলেন মিচেল লাং।
তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করেছেন চতুর্থ রেফারি।
অসাধারণ সেভ সুইডেনের গোলরক্ষকের। নিশ্চিত গোল বাঁচালেন তিনি।
শেষ পরিবর্তনটি নিয়ে নিল সুইডেন।
নির্ধারিত সময়ের আর কিছু সময় বাকি।
হেলায় সুযোগ হারাল সুইডেন।
প্রতিআক্রমণে এসে কর্নার আদায় করে নিল সুইডেন।
৫-৪-১ ফর্মেশনে এখন খেলছে সুইডেন।
ডিফেন্সিভ স্ট্র্যাটেজি সুইডেনের কোচের।
একের পর এক আক্রমণ তুলে আনলেও গোলের মুখ দেখতে ব্যর্খ সুইৎজারল্যান্ড।
সুইৎজারল্যান্ড একের পর আক্রমণ তুলে আনলেও দুর্দান্ত ডিফেন্ডিং সুইডেনের।
৪-২-৩-১ থেকে ৪-৩-৩ ফর্মেশনে এখন খেলছে সুইৎজারল্যান্ড।
চাপের মুখে অসাধারণ ডিফেন্ডিং সুইডেনের।
ভাল জায়গায় বল পেয়েও কাজে লাগাতে পারল না সুইস ফুটবলাররা।
প্রতিআক্রমণে উঠছে সুইৎজারল্যান্ড।
গোল পেয়ে আক্রমণে মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে সুইডেন।
ফসবার্গের গোলে এগিয়ে গেল সুইডেন।
একের পর এক আক্রমণ তুলে আনছে সুইডেন।
বক্সের একেবারে বাইরে থেকে ভাল জায়গা থেকে ফ্রি কিক পেল সুইডেন।
১৯৫৮ সালের পর কখনও বিশ্বকাপে পর পর দুই ম্যাচ জিততে পারেনি সুইডেন।
অনেক বেশি ম্যাচের নিয়ন্ত্রণ সুইৎজারল্যান্ডের দখলে।
READ MORE
নিজেদের আন্ডারডগ হিসেবেই সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দেখছেন সুইডেনের ডিফেন্সিভ মিডফিল্ডার গুস্তাভ ভেনসন।
নিজেদের ক্ষমতার উপর ভিত্তি করে লড়াই চালিয়ে জয় তুলে নেওয়ার বিষয়ে আশাবাদী সুইৎজারল্যান্ডের জোসেপ ড্রিমিক
জেনে নিন দুই দলের কারা সুযোগ পেলেন প্রথম একাদশে গুরুত্বপূর্ণ এই ম্যাচে।
নজর রাখুন পরিসংখ্যানের উপর
ম্যাচ খেলতে স্টেডিয়ামে উপস্থিত দুই দল।
এই ম্যাচে সুইডেন দল সাজিয়েছে ৪-৪-২ ফর্মেশানে এবং সুইৎজারল্যান্ড দল সাজিয়েছে ৪-২-৩-১ ফর্মেশানে।
শুরু থেকেই আক্রমণে উঠছে সুইৎজারল্যান্ড।
একের পর এক আক্রমণ তুলে আনছে সুইৎজারল্যান্ড।
আক্রমণের মাত্রা বাড়াচ্ছে সুইডেন।
শাকিরিকে কেন্দ্র করে একের পর এক আক্রমণ তুলে আনছে সুইৎজারল্যান্ড।
রাশিয়া বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দিন আজ।
অসাধারণ আক্রমণ সুইডেনের। কিন্তু কাজের কাজ হল না।
প্রায় বিপদ ডেকে এনেছিল সুইৎজারল্যান্ডও। কিন্তু গোল তুলে নিতে ব্যর্থ তারা।
এখনও পর্যন্ত খেলার ফল ০-০।
প্রতিআক্রমণ তুলে আনার চেষ্টায় সুইডেন।
অসাধারণ সেভ সুইৎজারল্যান্ডের গোলরক্ষকের। শরীরকে ডান দিকে ফেলে সুইৎজারল্যান্ডের গোলদূর্গ রক্ষা করলেন তিনি।
বল পজিশনে এগিয়ে সুইৎজারল্যান্ড।
হলুদ কার্ড দেখলেন মাইকেল রুস্তিচ।
অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট জাকার শট।
অসাধারণ আক্রমণ তুলে এনেছিল সুইৎজারল্যান্ড। কিন্তু বারের উপর দিয়ে বল উড়িয়ে দিলেন সুইস ফরোয়ার্ড।
সুযোগ মিস সুইডেনের। ওপেন নেট মিস করলেন সুইডেনের ভিক্টোর ক্লাইসন।
প্রথমার্ধের অন্তিমলগ্নে বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়েও তা কাজে লাগাতে পারল না সুইৎজারল্যান্ড।
প্রথমার্ধ শেষে এক মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
শেষ হল প্রথমার্ধের খেলা। খেলার ফল সুইডেন ০, সুইৎজারল্যান্ড ০।
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
ফ্রি কিক থেকে কাজের কাজ করতে পারল না সুইডেন।
একের পর এক আক্রমণ তুলে আনছে সুইডেন।
পিছিয়ে নেই সুইৎজারল্যান্ডও। লড়াই চালিয়ে গোল তুলে নেওয়ার চেষ্টায় সুইস বাহিনী।
READ MORE
English summary
Get live update of FIFA World Cup 2018 match between sweden and switzerland.