World Cup Live- স্পেন ও মরক্কোর মধ্যেকার জম-জমাট ম্যাচ ২-২ গোলে ড্র

কালিনিনগ্রাদ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের লড়াইয়ে স্পেন। গ্রুপ বি-তে এখন কঠিন লড়াই। ইরানের ভালো ফুটবলে চাপে রয়েছে পর্তুগাল ও স্পেন। যদিও, স্পেন এই মুহূর্তে এই গ্রুপে শীর্ষে রয়েছে।

কালিনিনগ্রাদ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের লড়াইয়ে স্পেন। গ্রুপ বি-তে এখন কঠিন লড়াই। ইরানের ভালো ফুটবলে চাপে রয়েছে পর্তুগাল ও স্পেন। যদিও, স্পেন এই মুহূর্তে এই গ্রুপে শীর্ষে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নিঃশ্বাস ফেলছে ইরান।

স্নায়ুর লড়াইকে জয় করাটাই আজ স্পেনের কাছে অগ্নিপরীক্ষা

মরক্কো এই গ্রুপে এখন পর্যন্ত একটি ম্যাচ জিততে না পারলেও লড়াকু দল হিসাবে নজর কেড়েছে। গোলমুখের ব্যর্থতা গ্রুপ লিগ থেকে মরক্কোর বিদায় প্রায় নিশ্চিত করে দিয়েছে। তবে মরক্কোর বিরুদ্ধে আজ স্পেনকে যে স্নায়ুর চাপ-কে সবার আগে জয় করতে হবে তা নিয়ে একমত ফুটবল বিশেষজ্ঞরা। না হলে গ্রুপ শীর্ষে থাকার সুবিধা হারাতে হতে পারে স্পেন দলকে।

{football_4-2017_958032}

Jun 26, 2018, 1:38 am IST

ইনজুরি টাইমের আসপাস আই গোল করে ম্যাচে সমতা ফেরান এবং সেই সঙ্গে গ্রুপ বি-তে স্পেনকে শীর্ষস্থান ধরে রাখতেও সাহায্য করে।
Jun 26, 2018, 1:36 am IST

৯০ মিনিটেও গোল শোধ করতে পারেনি স্পেন।
Jun 26, 2018, 1:36 am IST

৮১মিনিটে মরক্কোরও দ্বিতীয় গোল, গোল করেন এন নেসেইরি।
Jun 26, 2018, 12:53 am IST

৬২ মিনিটের মাথায় মরক্কোর বক্সে কর্ণার পায় স্পেন, জেরার্ড পিকে-র করা হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।
Jun 26, 2018, 12:45 am IST

৫৪ মিনিটে গোল খেতে খেতে বেঁচে গেল স্পেন, চল্লিশ গজ দূর থেকে নেওয়া মরক্কোর খেলোয়াড়ের দুরন্ত শট প্রায় গোলে ঢুকে যাচ্ছিল।
Jun 26, 2018, 12:40 am IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছে ম্যাচ, এবার স্পেনের বক্সেও হানা মরক্কোর।
Jun 26, 2018, 12:34 am IST

প্রথমার্ধের খেলায় দুই দলের বল দখলের লড়াই থেকে গোল অন শটস-এর পরিসংখ্যান এক নজরে।
Jun 26, 2018, 12:13 am IST

প্রথমার্ধের খেলা শেষ হতে আর ৩ মিনিট বাকি, এখনও খেলার ফল ১-১।
Jun 26, 2018, 12:04 am IST

গোল করার পর ইনিয়েস্তার দিকে এগিয়ে যাচ্ছেন ইসকো।
Jun 26, 2018, 12:01 am IST

বয়স বেড়েছে বলে যে ধার কমেছে এমন ধারনা পোষণকারীদের কড়া জবাব ইনিয়েস্তার, অসাধারণ ড্রিবলে তিনি প্রতিপক্ষের ডিফেন্সকে বেসামাল করে দিয়েছিলেন।
Jun 25, 2018, 11:52 pm IST

দুরন্ত ইনিয়েস্তা, ১৯ মিনিটে ইনিয়েস্তার দুরন্ত ড্রিবলে বেসামাল মরক্কোর ডিফেন্স, তাঁর করা অসাধারণ চাতুরির ব্যাকপাসে মরক্কোর গোলে বল পাঠাতে ভুল করেননি ইসকো। এই মুহূর্তে খেলার ফল ১-১
Jun 25, 2018, 11:49 pm IST

১৪ মিনিটে স্পেনের গোলে বল ঢোকাল মরক্কো, খালিদ বাউটেইব গোলটি করেন, ২০ বছর ধরে বিশ্বকাপে অংশ নেওয়ার পর এই প্রথম কোনও গোল পেল মরক্কো।
Jun 25, 2018, 11:36 pm IST

দেশের হয়ে আজ ১৩০তম ম্যাচ খেলছেন ইনিয়েস্তা।
Jun 25, 2018, 11:33 pm IST

খেলার শুরু থেকেই মরক্কোর বক্সে স্প্যানিশ আর্মাডাদের হানা, কিছুটা হলেও বেসামাল দেখাচ্ছে মরক্কোর ডিফেন্সকে।
Jun 25, 2018, 11:07 pm IST

গ্রুপ বি-তে এই মুহূর্তে কোন দল কোন স্থানে আছে, একনজরে
Jun 25, 2018, 10:48 pm IST

কালিনিনগ্রাদ স্টেডিয়ামে পৌঁছল স্প্যানিস ফুটবল দল
Jun 25, 2018, 10:44 pm IST

আর কিছুক্ষণ পরেই শুরু ম্যাচ, কোস্তা কি আজ ফের জাদু দেখাবেন?
Jun 25, 2018, 10:23 pm IST

স্প্যানিস দলের ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটছে কালিনিনগ্রাদ
Jun 25, 2018, 10:21 pm IST

স্টেডিয়ামের উদ্দেশে স্প্যানিস দল
Jun 25, 2018, 10:18 pm IST

আজ কেমন দল নিয়ে নামছে স্পেন, টুইট করে জানাল স্প্যানিশ ফুটবল দল
Jun 25, 2018, 8:40 pm IST

এই বিশ্বকাপে কেমন পারফরম্যান্স করেছে মরক্কো
Jun 25, 2018, 8:37 pm IST

এক নজরে দেখে নিন বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+