বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া। গত ম্যাচে চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে মেক্সিকো। ফলে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করে নেবে লাতিন আমেরিকার দলটি। তবে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই খুব সহজ হবে না মেক্সিকোর জন্য। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে হেরে ব্যাকফুটে থাকা দক্ষিণ কোরিয়া চাইবে এই ম্যাচে জিতে বিশ্বকাপে নিজেদের আশা টিকিয়ে রাখতে। আর এই কারণে দুই দলের মধ্যে লড়াইটাও হবে আকর্ষণীয়।
1
958054
লাইভ আপডেট
Jun 23, 2018, 10:26 pm IST
মেক্সিকোর হয়ে দু'টি গোল করেন কার্লোস ভেলা এবং হাভিয়ের হার্নান্ডেজ। দক্ষিণ কোরিয়ার হয়ে ম্যাচের অন্তিমলগ্নে সান্তনা সূচক গোলটি করেন সন হিউং-মিন।
Jun 23, 2018, 10:24 pm IST
শেষ হল খেলা। দক্ষিণ কোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল মেক্সিকো।
Jun 23, 2018, 10:23 pm IST
অবশেষে গোল পেল দক্ষিণ কোরিয়া। লি জাই-সাংয়ের পাস থেকে গোল করে গেলেন সন হিউং-মিন।
Jun 23, 2018, 10:22 pm IST
পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
Jun 23, 2018, 10:21 pm IST
দেশের জার্সিতে ৫০তম গোলটি করে ফেললেন হাভিয়ের হার্নান্ডেজ।
Jun 23, 2018, 10:18 pm IST
মেক্সিকোর গোলের ২২ গজ দূর থেকে নেওয়া সনের শট লক্ষ্যভ্রষ্ঠ।
Jun 23, 2018, 10:13 pm IST
শেষ পরিবর্তনটি করে নিল দক্ষিণ কোরিয়া। কিম মিন-ও এর পরিবর্তে মাঠে এলেন হং চুল।
Jun 23, 2018, 10:11 pm IST
চারটি বছর পার হয়ে গেলেও এই বিশ্বকাপেও গত বিশ্বকাপের মতোই সমান সাবলীল তিনি। করে গেলেন গোলও।