ইতিহাস তৈরির দোরগোড়া থেকে ফিরল মরক্কো, কোনও মতে ড্র করে শেষ ষোলয় স্পেন

প্রায় ইতিহাস তৈরি করতে করতেও তা পারল না মরক্কো। যার জেরে স্পেন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮-তে গ্রুপ বি-তে শীর্ষস্থান দখলে রেখেই পা রাখল নক-আউট পর্বে। এদিন খেলার শুরু থেকেই মরক্কোকে চেপে ধরেছিল স্পেন।

প্রায় ইতিহাস তৈরি করতে করতেও তা পারল না মরক্কো। যার জেরে স্পেন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮-তে গ্রুপ বি-তে শীর্ষস্থান দখলে রেখেই পা রাখল নক-আউট পর্বে। এদিন খেলার শুরু থেকেই মরক্কোকে চেপে ধরেছিল স্পেন। রামোস, পিকে, ইনিয়েস্তাদের ঝড়ের মতো একের পর এক আক্রমণ বারবার আছড়ে পড়েছিল মরক্কোর বক্সে।

মরক্কোর লড়াকু ফুটবলের কাছে পর্যদুস্ত হল তিকিতাকার কৌশল

খেলার ১৫ মিনিটের আগে পর্যন্ত স্পেনের তিকিতাকায় মরক্কোকে বেশ বেসামালই লাগছিল। কিন্তু, ১৫ মিনিটের মাথায় স্পেনের সেন্টার হাফে ব্যাক পাসের সামান্য ভুলচুক হিসাব আর তারই খেসারত দিতে হয় স্পেনিয়ার্ড দলকে। ইনিয়েস্তার করা ব্যাক পাস ধরতে একটু ভুল করে ফেলেছিলেন পিকে। আর এই সুযোগেই মরক্কোর খালিদ বাউটেইব বলের নাগাল পেয়ে যান। ভুল করেননি তিনি। সামনে বাধাহীন অবস্থাতেই স্পেনের বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর স্পেনের গোলকিপার দে জিয়াকে পরাস্ত করতে খুব একটা কসরত করতে হয়নি বাউটেইবকে। ঠান্ডা মাথাতেই তিনি স্পেনের গোলকিপার দে জিয়ার পায়ের ফাঁক দিয়ে গোলে বল ঠেলে দেন।

এই গোলের সঙ্গে সঙ্গে এদিন বিশ্বকাপে একটি ইতিহাসও তৈরি করে ফেলে মরক্কো। ২০ বছর ধরে বিশ্বকাপ খেললেও এই প্রথম এই প্রতিযোগিতায় কোনও গোল পেয়েছিল মরক্কো। কিন্তু, এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মরক্কো শিবিরে। কারণ ইনিয়েস্তা। তাঁর সামান্য ভুল পাসেই বলের নাগাল পেয়ে গিয়েছিল মরক্কো। আর তা থেকে গোল করে দিয়েছিলেন তাদের দলের বাউটেইব। সেই ভুলের যেন প্রায়শ্চিত্ত করেন ইনিয়েস্তা। ১৯ মিনিটের মাথায় প্রায় একক দক্ষতায় ড্রিবল করে ধরাশয়ী করে দেন মরক্কোর ডিফেন্সকে। কিন্তু, গোলের সামনে ইনিয়েস্তার সামনে চলে এসেছিল মরক্কোর আরও দুই ফুটবলার। বল নিয়ে তাঁদের সঙ্গে সরাসরি লড়াইয়ে আর যাননি ইনিয়েস্তা। সকলকে অবাক করে দিয়ে হাল্কা ব্যাক হিলে বলটাকে সুচতুর উপায়ে বাড়িয়ে দেন অপেক্ষাকৃত অরক্ষিত জায়গায় দাঁড়িয়ে থাকা ইসকো। ভুল করেননি তিনি। পায়ের আঙুলের ডগার মাটি ঘেঁষা শটে মরক্কোর জালে বল ঢুকিয়ে দেন।

GROUP B Ladies and Gentlemen.
Not sure about you....but we're off for a lie down. 🥵#WorldCup #ESPMAR #IRNPOR pic.twitter.com/KiKTGlojZu
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 25, 2018

প্রথমার্ধের খেলার শেষের দিকে গোলের আরও এক সুযোগ তৈরি করেছিল স্পেন। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সেই সব সুযোগ কাজে লাগানো যায়নি। এদিন স্পেনের আক্রমণভাগকে প্রায় একার হাতেই নেতৃত্ব দেন ইনিয়েস্তা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আক্রমণ ও প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬১ মিনিটের মাথায় প্রায় গোল খেতে খেতে বেঁচে যায় স্পেন। মরক্কোর এক ফুটবলারের করা দুরন্ত শট গোলে ঢুকতে ঢুকতেও তা বাইরে বেরিয়ে আসে।

FT: #SPA 2-2 #MOR

14’ Boutaib K
19’ Isco
81’ En Nesyri Y.
90+3’ Aspas I.

Spain equalise in injury time, in a turn of events they’ve managed to top their group.#WorldCup pic.twitter.com/YNS9wevDc9
— World Cup 2018 Russia (@Blow_Up_Ref) June 25, 2018

এবারের বিশ্বকাপে কোনওভাবেই ভাল পারফর্ম করতে পারেনি মরক্কো। প্রতিটি ম্যাচে লড়াই করলেও ফুটবলারদের গোল না করতে পারার ব্যর্থতা তাদের বিদায়কে নিশ্চিত করে ফেলেছিল। ফলে এদিনের ম্যাচে মরক্কোর উপরে সেভাবে কোনও মানসিক চাপ ছিল না। এই পরিস্থিতিতে মানসিক চাপমুক্ত হয়েই তারা খেলতে নেমেছিল। ৮১ মিনিটে সুযোগও পেয়ে যায় মরক্কো। এন নেইসেইরি দ্বিতীয় গোল করে মরক্কোকে এগিয়ে দেন। এরপর অনেক চেষ্টা করলেও ৯০ মিনিট পর্যন্ত মরক্কোর গোলমুখ খুলতে ব্যর্থ হয় স্পেন। শেষমেশ ইনজুরি টাইমে স্পেনের আসপাস গোল করে সমতা ফেরান। ২-২ গোলে ড্র হয়ে যায় মরক্কো ও স্পেনের ম্যাচ। আর ম্যাচ না হারায় গ্রুপ লিগে শীর্ষে থেকেই শেষ ষোলতে চলে যায় ইনিয়েস্তাদের দল।

#ESP #ESP #ESP

Congratulations, @SeFutbol! #WorldCup pic.twitter.com/6vUQwSKw89
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 25, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+