ঠিক সময়ে জ্বলে উঠলেন নেইমার, সাম্বার ছন্দে থমকে গেল মেক্সিকান ওয়েভ
প্রতিভার বিচ্ছুরণে তৈরি হওয়া একটা দল। কিন্তু, বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আগে পর্যন্ত দলটিকে বোঝা যাচ্ছিল না এঁদের ভবিষ্যত কত দূর।
প্রতিভার বিচ্ছুরণে তৈরি হওয়া একটা দল। কিন্তু, বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আগে পর্যন্ত দলটিকে বোঝা যাচ্ছিল না এঁদের ভবিষ্যত কত দূর। আর অন্যদিকে এমন একটি দল যারা বরাবরই উত্তেজনায় ভরা ফুটবল খেলতে ভালোবাসে। এই বিশ্বকাপের শুরু থেকেই অসাধারণ ফুটবল খেলছে। দলে নেইমার মার্কা কোনও তারকা নেই বটে তবে আছে জাভিয়ার হার্নান্ডেজ। যে একাই খেলার মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু, যিনি একাই প্রি-কোয়ার্টার ফাইনালে মেক্সিকো বনাম ব্রাজিলের খেলার মোড় ঘোরালেন তাঁর নাম নেইমার জুনিয়ার।
আর এই নেইমার জুনিয়ারের জন্য ফের একবার চোকারের তকমা নিয়ে ঘরে ফেরার বিমান ধরতে চলেছে মেক্সিকো। একাই নেইমারে দ্বিতীয়ার্ধের পর থেকে ছিন্ন-ভিন্ন হয়ে গেল মেক্সিকো। যার নেট রেজাল্ট ২-০ গোলে ম্যাচ হারল তারা।
#BRA get the job done! 💪
Second-half goals from @neymarjr and Roberto Firmino mean that @CBF_Futebol are through to the quarter-finals! #BRAMEX pic.twitter.com/LHBtM2Ajbw
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন খেলার শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করে মেক্সিকো। নেইমার ও কুটিনহোকে প্রায় বোতলবন্দি করার মতো করে ছক সাজিয়েছিলেন মেক্সিকোর কোচ জুয়ান কার্লোস ওসোরিও। আক্রমণভাগের একদম সামনে রেখেছিলেন তিন জনকে। যার নেতৃত্বে ছিলেন হার্নান্ডেজ। পরিকল্পনামাফিক আক্রমণাত্মক খেলাও শুরু করেছিল মেক্সিকো। কিন্তু, ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভার নেতৃত্বে থাকা ডিফেন্সকে ভেদ করতে পারছিল না মেক্সিকো।
Not a bad location for football match... 😎🇷🇺#BRAMEX pic.twitter.com/32XBFiDjXf
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বল দখলের লড়াইয়েও প্রথমার্ধে ব্রাজিলের থেকে অনেক বেশি এগিয়েও ছিল মেক্সিকো। মনে হচ্ছিল ব্রাজিল কিছুতেই হয়তো এদিন আর পাল্লা দিতে পারবে না। জাভিয়ার হার্নান্ডেজের প্রতিটি আক্রমণ মিসাইলের মতো আছড়ে পড়ছিল ব্রাজিল ডিফেন্সের গায়ে। একবার হার্নান্ডেজ সুযোগও পেয়ে গিয়েছিলেন। কিন্তু অফসাইড হয়ে যান এবং ব্রাজিলের গোলকিপার অ্যালিস্সন বেকার হার্নান্ডেজের প্রায় ঘাড়ে উঠে বল ছিনিয়ে নেন।
Did you know?#BRA are unbeaten in 15 competitive fixtures (W12-D3-L0), since a 1-0 defeat versus Peru at the 2016 Copa América group stage (12 June 2016)
Can #MEX end the record today? #BRAMEX pic.twitter.com/VA4qoddgBX
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>নেইমার সুযোগের অপেক্ষায় সমানে নিজের স্থান বদলে যাচ্ছিলেন। আচমকাই ২৫ মিনিটে তিনি একটি বল পেয়ে দুরন্তভাবে মেক্সিকোর বক্সে ঢুকেও পড়েন। সামনে তখন শুধুই মেক্সিকোর গোলকিপার ওছোয়া এবং অধিনায়ক মার্কোজ সামান্য একটু দূরে। মাঝখানে ৫ ইঞ্চির একটা গ্যাপ। ওই ফাঁক লক্ষ করেই বল রেখেছিলেন নেইমার। কিন্তু, ওছোয়া দুরন্ত রিফ্লেক্সে কোনওমতে হাতের তালুর নিচের অংশ দিয়ে বলের গতি রোধ করে দেন। বলতে গেলে প্রথমার্ধের খেলায় এই একটিমাত্র সুযোগ ছিল ব্রাজিলের আক্রমণের বড়াই করার মতো ঘটনা।
The @Budweiser #ManoftheMatch for #BRAMEX is @neymarjr! pic.twitter.com/kUBDXZn6sw
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থাতেই শেষ হয়। কিন্তু, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই তেড়েফুঁড়ে আক্রমণে নামে ব্রাজিল। একসঙ্গে গোটা দল বল নিয়ে মেক্সিকোর বক্সে পৌঁছনোর চেষ্টা করতে থাকে। এরই ফল স্বরূপ ৫১ মিনিটে মেক্সিকোর বক্সে ঢুকে পড়ে ব্রাজিল দল। বক্সের সামনে পাওয়া পাস স্লাইড করে মেক্সিকোর জালে বল ঢুকিয়ে দেন নেইমার।
#BRA #BRA #BRA @neymarjr ⚽️ #BRAMEX 1-0 pic.twitter.com/YdKTGyMAyS
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
#BRAMEX 
Neymar has now scored 15 goals in 16 appearances in 2018 in all competitions for PSG and #BRA 
🔥🔥🔥#WorldCup pic.twitter.com/DP1WHd7pwP
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এরপরই আস্তে আস্তে খেলা থেকে যেন হারিয়ে যেতে থাকে মেক্সিকো। এই সময় দুই দলের বল দখলে ফিফটি-ফিফটি আধিপত্য থাকলেও, ব্রাজিল যেখানে ১৮টি গোলমুখী শট নেয়, সেখানে মেক্সিকোর শটের সংখ্যা ১০। ব্রাজিলের পাসের অ্যাক্রুরেসি ছিল ৮১ শতাংশ। সেখানে মেক্সিকোর পাসের অক্রুরেসি ৭৯ শতাংশ। তবে হলুদ কার্ড দেখায় দু'দলেরই সংখ্যা ২ ছিল।
The most emotional tournament in sport? 
Not for us to say, but...#BRAMEX // #WorldCup pic.twitter.com/NdDmBWzczh
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রথম থেকে ঝড়ের গতিতে খেলার মাসুল অবশ্য এই সময় দিতে থাকে মেক্সিকো। তাদের প্লেয়াররা যে ক্লান্ত হয়ে পড়ছে তা বোঝাই যাচ্ছিল। হার্নান্ডেজকে তুলে নিতে মেক্সিকোর আক্রমণের ঝাঁঝও কমে যায়। ৮৮ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে সোজা মেক্সিকোর বক্সে ঢুকে পড়েন নেইমার। মেক্সিকোর গোলের একদম সামনে প্রস্তুত হয়েই ছিলেন ফিরমিনো। গোলে বল ঠেলতে কোনও ভুল করেননি তিনি। বলতে গেলে নেইমারের এই চোরাগতির পাস যেন মেক্সিকোর কফিনে শেষ পেড়েকটি ঠুকে দেয়। আর সেই সঙ্গে সাত-সাতটি বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালের বেড়া টপকাতে না পারার মেক্সিকো-র রেকর্ড অক্ষতই থেকে যায়। নির্ধারিত সময়ের পর আরও ৬ মিনিট দিয়েছিলেন রেফারি কিন্তু, 'চোকার'-এর তকমা মুছে বিশ্বকাপের মতো আসরে ২ গোল শোধ করার পক্ষে মেক্সিকোর কাছে এই সময় যথেষ্ট ছিল না।
Another strong crowd in Samara today!#BRAMEX 2-0 pic.twitter.com/6335hmgDhi
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
Click it and Unblock the Notifications