Match Preview- উত্তেজনায় ভরা ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সেনেগাল ও কলম্বিয়া
মারণ-বাঁচন ম্যাচ আজ কলম্বিয়ার। গত বিশ্বকাপে রডরিগেজের অসামান্য পারফরম্যান্সে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিল লাতিন আমেরিকার এই দেশটি।
মারণ-বাঁচন ম্যাচ আজ কলম্বিয়ার। গত বিশ্বকাপে রডরিগেজের অসামান্য পারফরম্যান্সে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিল লাতিন আমেরিকার এই দেশটি। অপ্রতিরোধ্য রক্ষণের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলতে খেলতে আক্রমণে ঝড় তোলা কলম্বিয়া ফুটবল দলের সেই ছবিটা এখনও সকলের স্মৃতিতে তাজা হয়ে রয়েছে।

এবার বিশ্বকাপের আগেও ভালোই ফর্মে ছিল দলটি। কিন্তু, বিশ্বকাপ শুরু হতেই কোথাও যেন একটা ছন্দপতন। জাপানের কাছে ২-১ গোলে হার কলম্বিয়ার ভক্তকূলকে হতাশগ্রস্ত করে ফেলে। কিন্তু, যেভাবে দ্বিতীয় ম্যাচে পোলিশদের ৩-০ গোলে কলম্বিয়া গুড়িয়ে দিয়েছে তাতে ফের আশায় বুক বেঁধেছেন ফুটবলপ্রেমীরা। এই জয়ের সুবাদে কলম্বিয়ারা পোলিশদের পিছনে ফেলে এইচ গ্রুপে তিন নম্বর স্থানে উঠে এসেছে। এমনকী, আজ সেনেগালের বিরুদ্ধে জয় তাঁদেরকে পৌঁছে দেবে শেষ ষোলর গণ্ডীতে। পয়েন্টের বিচারে কলম্বিয়া এই মুহূর্তে তিন নম্বর স্থানে রয়েছে ৩ পয়েন্ট নিয়ে। সেনেগাল ও জাপান দু'দলেরই পয়েন্ট ৪। কিন্তু গোল পার্থ্যক্যে অন্যদের থেকে এগিয়ে রয়েছে কলম্বিয়া।

আজকের ম্যাচটা যে কঠিন তা মানছেন কলম্বিয়া দলের সব সদস্যই। কিন্তু, জয় যে অসম্ভব নয় তাও বুঝতে পারছেন। এখন পর্যন্ত নিজের প্রতিভাকে সেভাবে এই বিশ্বকাপে উজার করতে পারেননি রডরিগেজ। তবে কলম্বিয়া দলের গোলকিপার তথা আর্সেনালের গোলপোস্টের তলায় দাঁড়ানো তারকা ওসপানিয়ার কথায় 'আমরা সকলেই ১০০ শতাংশ ফোকাস্ড এই ম্যাচ নিয়ে। জয় না পেলে আমাদের বাড়ি ফিরে যেতে হবে।'




ওসপানিয়া দলের গোল স্কোরিং-এর জন্য রডরিগেজের থেকে বেশি ফালকাও-এর উপরেই নির্ভর করছেন। ফালকাও-কে নিয়ে উচ্ছ্বসিত ওসপানিয়া। তাঁর মতে, ফালকাও যে একজন সেরা স্ট্রাইকার তা সে প্রমাণ করে দিয়েছে।
সেনেগাল দলকে অবশ্য হালকাভাবে নেওয়ার কিছুই নেই। কারণ এই দলের কোচ অ্যালিউ সিসে। যিনি ২০০২ সালের বিশ্বকাপে ফুটবলার হিসাবে সেনেগাল দলকে একক দক্ষতায় শেষ ষোলয় নিয়ে গিয়েছিলেন। যদিও, এখনও পর্যন্ত দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন সিসে। কিন্তু, তিনি জানেন শেষ ষোল-তে পৌঁছনো তাঁর দলের কাছে খুব একটা কঠিন কিছু নয়। শুধুমাত্র আজকের ম্যাচ ড্র করলেই সেনেগাল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। আর সেই লক্ষ্যেই দলকে তৈরি করছেন তিনি। জয়ের নেশায় শেষ ষোল-র সুযোগ যাতে হাতছাড়া হয় তা নিয়েও সতর্ক সিসে।

আজ সেনেগাল ও কলম্বিয়া সম্ভাব্য দল এমন হতে পারে, দেখে নিন একনজরে-
সেনেগাল- খাদিম এনদিয়ায়ে, ইউসুফ সাবালে, কালিদৌউ কৌউলিবেলি, সালিফ সানে, মৌউসা ওয়াগুয়ে, চেইখুউ খোউয়াতে, পেপে আলিউনে এনদিয়ে, ইদ্রিসা গানা গুয়েয়ে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, ইসমাইলা সার
কলম্বিয়া- ডেভিড ওসপানিয়া, স্যান্টিয়াগো আরিয়াস, ডাভিনসন স্যাঞ্চেজ, ইয়েরি মিনা, জন মোজিকা, মাতিয়স উরিবে, কার্লোস স্যাঞ্চেজ, জুয়ান কুয়াডরাডো, জুয়ান কুইনতেরো, জেমস রডরিগেজ, রাডামেল ফালকাও।
খেলা শুরু সন্ধ্যে ৭.৩০মিনিট(আইএসটি)
ভেন্যু- সামারা এরেনা
লাইভ আপডেটস মাইখেল বাংলা- বিকেল ৩.৩০মিনিট
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications