জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ডেনমার্ক, স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়েও ব্যর্থ পেরু

পেরু বনাম ডেনমার্কের লাইভ আপডেট পান এখানে।

গ্রুপ 'সি'-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পেরু এবং ডেনমার্ক। দু'টি দলেরই ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ এইটা। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পেরু। ফলে এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে পেরুর ফুটবলাররা যে আপ্রাণ লড়াই চালাবে তা বলার অপেক্ষা রাখে না। অন্য দিকে, পেরুর প্রতিপক্ষ ডেনমার্কও বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পেয়েছে ২০১০ ফিফা ওয়ার্ল্ড কাপের পর। ফলে তারাও চাইবে গত বিশ্বকাপে না থাকার আক্ষেপ মেটাটে এই বিশ্বকাপে। ফলে যুযুধান দু'ই প্রতিপক্ষের লড়াই যে অন্যমাত্র নেমে তা বলার অবকাশ রাখে না।

পেরু বনাম ডেনমার্ক ম্যাচের লাইভ আপডেট

1
958035

দেখুন ম্যাচের লাইভ আপডেট

Jun 16, 2018, 11:27 pm IST

শেষ হল পেরু বনাম ডেনমার্কের খেলা। ১-০ গোলে পেরুকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ডেনমার্ক।
Jun 16, 2018, 11:23 pm IST

ম্যাচের অন্তিমলগ্নে একের পর এক আক্রমণ তুলে আনছে পেরু।
Jun 16, 2018, 11:14 pm IST

দুঃভাগ্য পেরুর। ফারফানের অসামান্য শট বাঁচালেন ডেনমার্কের গোলরক্ষক।
Jun 16, 2018, 11:13 pm IST

নির্ধারিত সময়ের আর সাত মিনিট বাকি খেলা।
Jun 16, 2018, 11:09 pm IST

অল্পের জন্য লক্ষভ্রষ্ঠ পাওলো গেরেরোর ব্যাক হিল। দুরন্ত ফুটবলের প্রতিচ্ছবি।
Jun 16, 2018, 11:01 pm IST

ফ্রি কিক কাজে লাগাতে পারল না পেরু।
Jun 16, 2018, 10:59 pm IST

৩৫ গজ দূর থেকে ফ্রি কিক পেল পেরু।
Jun 16, 2018, 10:58 pm IST

দ্বিতীয় পরিবর্তন নিল ডেনমার্ক। পিওনো সিস্টোর পরিবর্ত মাঠে নামলেন মার্টিন ব্রেথওয়েট।
Jun 16, 2018, 10:54 pm IST

মাঠে এলেন পেরুর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার পাওলো গেরেরো। এডিসন ফ্লোরেসের পরিবর্তে মাঠে এলেন তিনি।
Jun 16, 2018, 10:51 pm IST

গোল হজম করে একের পর এক আক্রমণ তুলে আনছে পেরু। সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে মরিয়া দলটি।
Jun 16, 2018, 10:50 pm IST

পলসনকে গোলের বল বাড়ায় এরিকসম।
Jun 16, 2018, 10:49 pm IST

অসাধারণ গোল! গোল করে ডেনমার্ককে এগিয়ে দিলেন পলসান।
Jun 16, 2018, 10:42 pm IST

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।
Jun 16, 2018, 10:41 pm IST

প্রথমার্ধে ম্যাচের লেখাঝোকা
Jun 16, 2018, 10:20 pm IST

শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারল না কোনও দলই।
Jun 16, 2018, 10:18 pm IST

অবিশ্ব্স্য! ক্রিকেটের বলের মতো পেনাল্টি কিক বারের প্রায় পাঁচ হাত উপর দিয়ে বাইরে পাঠালেন পেরুর কুয়েভা। বিশ্বকাপের মঞ্চে এই রকম খুবই কম দেখা যায়।
Jun 16, 2018, 10:17 pm IST

ভিএআর-এর সুবিধা পেল পেরু। পেরুকে পেনাল্টি উপহার দিলেন রেফারি।
Jun 16, 2018, 10:15 pm IST

ভিএআর চাইলেন রেফারি।
Jun 16, 2018, 10:11 pm IST

ফ্রি কিক কাজে লাগাতে পারলেন না এরিকসন।
Jun 16, 2018, 10:10 pm IST

খারাপ চ্যালেঞ্জ পেরুর তাপিয়ার। সুবিধাজনক পজিশন থেকে ফ্রি কিক ডেনমার্কের।
Jun 16, 2018, 10:08 pm IST

চোট পাওয়া কেভিস্টকে নিয়ে যাওয়া হল মাঠের বাইরে। তাঁর পরিবর্তে মাঠে এলেন লাস স্কোনি।
Jun 16, 2018, 10:05 pm IST

আক্রমণে গতি বাড়াচ্ছে ডেনমার্ক। অসামান্য ডিফেন্স পেরুর।
Jun 16, 2018, 10:01 pm IST

আক্রমণ-প্রতিআক্রমণে গড়িয়ে চলেছে খেলা।
Jun 16, 2018, 10:00 pm IST

একক দক্ষতায় আক্রমণটি তুলে এনেছিলেন ফারফান।
Jun 16, 2018, 10:00 pm IST

অসাধারণ আক্রমণ তুলে আনল পেরু। কর্নারের বিনিময়ে বল বিপদ মুক্ত করল ডেনমার্ক।
Jun 16, 2018, 9:59 pm IST

ফারফানের সঙ্গে ধাক্কাধাক্কিতে চোট পেলেন ডেনমার্কের কেভিস্ট।
Jun 16, 2018, 9:57 pm IST

একের পর এক আক্রমণ তুলে আনছে ডেনমার্ক।
Jun 16, 2018, 9:54 pm IST

লড়াই করার শপথ পেরুর।
Jun 16, 2018, 9:52 pm IST

পিছিয়ে নেই পেরু। দীর্ঘদিন পর বিশ্বকাপের মূল পর্যায় খেলার সুযোগ পেয়ে, তা ভালো ভাবে কাজে লাগানোর চেষ্টায় লাতিন আমেরিকার দলটি।
Jun 16, 2018, 9:51 pm IST

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টায় ডেনমার্ক।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+