রাশিয়া বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি আইসল্যান্ড এবং নাইজেরিয়া। এই ম্যাচের উপরই অনেকটা নির্ভর করছে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোন দল পরবর্তী রাউন্ডে যাবে। কারণ ইতিমধ্যেই দু'ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে প্রায় গ্রুপ থেকে ছিটকে যাওয়ার মুখে আর্জেন্তিনা। অন্য দিকে, আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ায় একটি করে ম্যাচ খেলা আইসল্যান্ড এবং নাইজেরিয়ার কাছেও সুযোগ চলে এসেছে। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই এগিয়ে যাবে দ্বিতীয়স্থান দখল করার লড়াই। এখন দেখার গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের ধ্বজা ওড়ায় কোন দল!
1
958043
Jun 22, 2018, 10:27 pm IST
শেষ হল খেলা। আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দিল নাইজেরিয়া।
Jun 22, 2018, 10:24 pm IST
চোট পেয়ে মঠের বাইরে গেলেন নাইজেরিয়ার অধিনায়ক।
Jun 22, 2018, 10:22 pm IST
শেষ মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টায় আইসল্যান্ড।
Jun 22, 2018, 10:20 pm IST
ছয় মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
Jun 22, 2018, 10:19 pm IST
ফের খেলোয়াড় পরিবর্তন করল নাইজেরিয়া। ইতেবোর পরিবর্তে মাঠে এলেন ইওবি।
Jun 22, 2018, 10:17 pm IST
অসামান্য সেভ করলেন নাইজেরিয়ার গোলরক্ষক।
Jun 22, 2018, 10:16 pm IST
খেলোয়াড় পরিবর্তন করল আইসল্যান্ড।
Jun 22, 2018, 10:15 pm IST
একের পর এক আক্রমণ তুলে আনছে নাইজেরিয়া।
Jun 22, 2018, 10:14 pm IST
নাচোকে তুলে নিলেন নাইজেরিয়ার কোচ। তাঁর পরিবর্তে নামালেন ইগালোকে।