গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলয় উঠল সুইডেন ফিফা বিশ্বকাপ ২০১৮: মেক্সিকো বনাম সুইডেন ম্যাচের সরাসরি আপডেট
Football
oi-Amartya Lahiri
Updated: Wednesday, June 27, 2018, 21:38 [IST]
আজ গ্রুপ এফ-র অন্যতম নির্ণায়ক ম্যাচে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় একাতেরিনবার্গ এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে মেক্সিকো ও সুইডেন। গ্রুপের শেষ ম্যাচে ড্র করলেই নকআউট রাউন্ডে যাওয়া পাকা হয়ে যাবে এল ত্রি-দের। অপরদিকে মেক্সিকোকে হারাতে পারলে পরের রাউন্ডের দরজা খুলতে পারে সুইডেনের কাছেও।
কাজেই গ্রুপের শেষ ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করছেন ফুটবল প্রেমী ও বিশেষজ্ঞরা। প্রথম দুই ম্যাচে দুরন্ত জয় পেয়েও এই ম্যাচে হারলে এতদিনের সব ভাল খেলা জলে যাবে মেক্সিকোর। অপরদিকে জার্মানির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেযে খানিক দমে গেলেও এখনও তাদের বিশ্বকাপ ভবিষ্যত নিজেদের হাতেই আছে বলে মনে করছে সুইডিশরা। তারা কিন্তু বিশ্বাস করছে মেক্সিকোকে তারা হারাতে পারে।
1
958052
মেক্সিকো বনাম সুইডেন ম্যাচের সরাসরি আপডেট পান এখানে
খেলা শেষ। ৩-০ গোলে জিতল সুইডেন
আবার লসানোর শট, জমি ঘেষা শট আটকে দিলেন ওলসেন
দূরপাল্লার শট নিয়েছিলেন গুরেরো কিন্তু আটকালেন সুইডিশ গোলকিপার
নির্ধারিত সময়ের খেলা শেষ, সংযুক্ত সময় দেওয়া হল ৪ মিনিট
মেক্সিকের খেলোয়ার পরিবর্তন, লাউনের বদলে মাঠে এলেন পেরাল্তা
এবার সুইডিশ বক্সের বাইরে ফাউল করলেন সুইডিশ ডিফেন্ডার লুস্তিগ। ৮৮ মিনিটে তাঁকে হলুদ কার্ড দেখানো হল
ফাউল করলেন লাউন, ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখানো হল তাঁকে।
আক্রমণ চালিয়ে যাচ্ছে মেক্সিকো, কিন্তু কিছুতেই গোলের মুখ খুলতে পারছে না
হাবিয়ের হার্নান্দেজের দুরন্ত ক্রশে মাথা ছোঁয়ালেন ভেলা, কিন্তু গোলে থাকল না
ফ্রিকিক নিলেন ভেলা, কিন্তু কিছুই আজ মেক্সিকোর পক্ষে য়াচ্ছে না
সুইডেনের খেলোয়াড় পরিবর্তন, ৮০ মিনিটে একদালের বদলে নামলেন হিলজেমার্ক
এবার হল আত্মঘাতি গোল। সুইডেনের ক্রশ আলভারেজের পায়ে লেগে ঢুকে গেল মেক্সিকোরও গোলে। সুইডেন এগিয়ে গেল ৩-০ গোলে
গোল খেলেও একের পর এক আক্রমণ করে যাচ্ছে মেক্সিকো। কিন্তু কাজের কাজ হচ্ছে না
ফাবিয়ানের ক্রসে মাথা ছোঁয়ালেন হাভিয়ের হার্নান্দেজ, কিন্তু বল গোলে রাখতে পারলেন না।
বক্সের বাইরে ফ্রিকিক পেল মেক্সিকো, সেট পিস থেকে গোল হবে?
দুই গোল খেয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে মেক্সিকো। হাফটাইম অবধি গ্রুপের সেরা দল ছিল তারা। এখন নকআউটে যাওয়াই অনিশ্চিত হয়ে পড়ল তাদর।
আবার আহত হলেন এক সুইডিশ খেলোয়াড়। সলসাদোর সঙ্গে সংঘর্ষে চোট পেলেন বার্গ। ৬৮ মিনিটে তাঁর বদলে মাঠে এলেন থেলিন
মেক্সিকোর খেলোয়াড় পরিবর্তন, মাঠে এলেন মার্কো ফাবিয়ান। তুলে নেওয়া হল গালার্দোকে
দ্বিতীয়ার্ধে সুইডেন এগিয়ে গেল ২-০ গোলে
এবং ঠান্ডা মাথায় গোলে বল জড়ালেন সুইডিশ অধিনায়ক
পেনাল্টি নিচ্ছেন গ্রানকুভিস্ট
৫৭ মিনিটে হলুদ কার্ড দেখানো হল মোরেনোকে
পেনাল্টি! পেনাল্টি পেল সুইডেন।
বক্সে বার্গকে ফাউল করলেন মোরেনো
আরও এক সুইডিশ খেলোয়াড় চোট পেলেন, মাঠে পড়ে আছেন বার্গ
চোট পেয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়লেন সুইডেনের সেবাস্তিয়ান লারসন, ৫৭ মিনিটে তাঁর বদলে মাঠে এলেন গুস্তাভ স্টিভেনসন
READ MORE
এখনও গ্রুপ এফ-এর যে কোনও তিনটি দল নকআউট রাউন্ডে যেতে পারে
এক নজরে মেক্সিকো বনাম সুইডেন মুখোমুখি দ্বৈরথের ইতিহাস।
সুইডেন হাল ছাড়েনি বলে জানালেন সুইডিশ ক্যাপ্টেন গ্র্যানকুভিস্ট
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে খেলা। আজকের ম্যাচে দুদলের প্রথম একাদশ
ম্যাচের শুরুতেই ফাউল করল মেক্সিকো
১ মিনিটেই হলুদ কার্ড দেখলেন মেক্সিকোর গালার্দো
বক্সের একেবারে লাইন থেকে বল ধরেছিলেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া।
রাফারি হ্যান্ডবল দিলেন। ফ্রিকিক পেল সুইডেন
সরাসরি গোলে শট নিল সুইডেন ইনসুইঙ্গিং বলটি ধরলেন ওচোয়া
সুবর্ণ সুযোগ হারালেন কার্লোস ভেলা। বক্সের বাইরে ফাঁকায় বল পেয়েছিলেন, গোলে শট নিলেন, কিন্তু নিশানাচ্যুত হলেন।
হার্নান্দেজকে বাজে ফাউল করলেন গ্র্যানকুইস্ট। রেফারি সতর্ক করলেন তাঁকে
দুদলই শুরু থেকে একের পর এক ফাউল করে যাচ্ছে। বোঝা যাচ্ছে দুদলই চাপে
আবার গোলমুখি শট ভেলার, কর্ণার করে বল বিপদমুক্ত করলেন গ্র্যানকুভিস্ট
কর্ণার থেকে এখনও কিছু করতে না পারলেও বল দখলে রেখেছে মেক্সিকো।
শট নিলেন গুয়ার্দাদো। কিন্তু অনেক বাইরে দিয়ে চলে গেল।
মেক্সিকান বক্সে উঁচু করে ক্রস এসেছিল, কিন্তু সহজেই তালু বন্দী করলেন ওচোয়া
মেক্সিকোর লসানোকে হাই স্টাড চ্যালেঞ্জ করলেন লারসন। ম্যাচের ২৬ মিনিটে তাঁকে হলুদ কার্ড দেখানো হল
মাঝমাঠে এবার ফাউল করলো মেক্সিকো। ফ্রিকিক পেল সুইডেন।
বক্সের মধ্যে হার্নান্ডেজের বিরুদ্ধে হ্যান্ডবলের আবেদন করলো সুইডেন।
রেফারি ভিএআর-এর সাহায্য নিচ্ছেন।
হ্যান্ডবল হলে পেনাল্টি হবে।
কিন্তু রেফারি হ্যান্ডবল দিলেন না।
হেডার এসেছিল, দারুন বাঁচালেন ওচোয়া। কিন্তু আবার কর্নার
এবার কর্নার জায়গায় রাখতে পারল না সুইডেন
মেক্সিকো বক্সে ক্রস এল ফোর্সবার্গের জন্য। চলতি বলেই ভলি নিলেন, কিন্তু গোলের অনেক উপর দিয়ে উড়ে গেল
একদালের পা থেকে বল কেড়ে নিয়ে প্রতি আক্রমণে এসেছিল মেক্সিকো। কিন্তু লসানোর শট বল্ক করে দিলেন সুইডিশ ডিফেন্ডাররা
কিন্তু নিশানাচ্যুত হলেন হার্নান্দেজ
READ MORE
English summary
FIFA World Cup 2018 : Get live updates of the match between Mexico and Sweden