দুরন্ত লড়াইয়ে সেনেগালকে আটকে দিল জাপান, খেলার ফল ২-২

সেনেগাল বনাম জাপান ম্যাচের লাইফ আপডেট পান এখানে।

আজ গ্রুপ এইচের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি সেনেগাল এবং জাপান। একটি দল ইতিমধ্যেই শীর্ষস্থানে রয়েছে এবং অপরটি সেই শীর্ষস্থান দখল করতে তৈরি। প্রথম দলটি জাপান এবং দ্বিতীয় দলটি সেনেগাল। এই দু'টি দলই নিজেদের প্রথম ম্যাচে গ্রুপের শক্তিশালী দুই দলকে হারিয়ে চমক দিয়েছে। জাপান হারিয়েছে কলম্বিয়াকে এবং সেনেগাল হারিয়েছে পোল্যান্ডকে। দু'টি দলই ম্যাচ জেতে ২-১ ব্যবধানে। ফলে এই ম্যাচে সেনেগাল জিতলে তারা পৌছে যাবে লিগের মগডালে এবং নিশ্চিত করে নেবে পরের রাউন্ডের টিকিট। জাপান জিতলে তারা নিজেদের শীর্ষস্থান ধরে রেখে নিশ্চিত করে নেবে পরবর্তী পর্যায় খেলা। এখন দেখার গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোন দলের সহায় থাকে ফুটবল দেবতা।

LIVE: গ্রুপ শীর্ষে যাওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি জাপান-সেনেগাল

1
958066

Jun 24, 2018, 10:21 pm IST

শেষ হয়ে গেল খেলা। ২-২ গোলে শেষ হল জাপান বনাম সেনেগাল ম্যাচ।
Jun 24, 2018, 10:18 pm IST

ফ্রি কিক পেল সেনেগাল।
Jun 24, 2018, 10:17 pm IST

চার মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
Jun 24, 2018, 10:15 pm IST

প্রথম জাপানি ফুটবলার হিসেবে পর পর তিনটি বিশ্বকাপে গোল পেলেন হোন্ডা।
Jun 24, 2018, 10:12 pm IST

ফের খেলোয়াড় পরিবর্তন করছে সেনেগাল।
Jun 24, 2018, 10:07 pm IST

একের পর এক আক্রমণ তুলে আনছে জাপান।
Jun 24, 2018, 10:05 pm IST

ম্যাচে সমতা ফিরে আনল জাপান। হোন্ডার গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনল জাপান।
Jun 24, 2018, 10:02 pm IST

গোল ফিরিয়ে দিতে একের পর এক আক্রমণ তুলে আনছে জাপান।
Jun 24, 2018, 10:01 pm IST

সিঞ্জি কাগাবার পরিবর্তে মাঠে এলেন জাপানের অন্যতম অভিজ্ঞ ফুটবলার কাইসুকে হোন্ডা।
Jun 24, 2018, 10:00 pm IST

দেশের জার্সিতে প্রথম গোলটি করলেন মৌসা।
Jun 24, 2018, 9:59 pm IST

গোল করে সেনেগালকে এগিয়ে দিলেন মৌসা।
Jun 24, 2018, 9:57 pm IST

জাপানের চাপ থাকলেও আক্রমণে উঠছে সেনেগাল।
Jun 24, 2018, 9:55 pm IST

ইসমাইল সারের জার্সি টেনে ধরায় হলুদ কার্ড দেখলেন ইনুই।
Jun 24, 2018, 9:52 pm IST

দ্বিতীয়ার্ধে দারুণ ছন্দে নিজেদের মেলে ধরছে জাপান।
Jun 24, 2018, 9:51 pm IST

কপাল খারাপ জাপানের। ইনুইর গোলমুখী শট ফিরে এল বারে লেখে।
Jun 24, 2018, 9:50 pm IST

আক্রমণে লোক বাড়াচ্ছে জাপান।
Jun 24, 2018, 9:49 pm IST

সহজ গোলের সুযোগ মিস করলেন ওসাকো। সিবাসাকির মাপা পাসে পা ঠেকালেই গোল আসত। সেই কাজটাই করতে পারলেন না তিনি।
Jun 24, 2018, 9:47 pm IST

বিশ্রী ভাবে পর পর দু'বার হাত চালিয়ে হলুদ কার্ড দেখলেন এমবাই নিয়াং।
Jun 24, 2018, 9:46 pm IST

ফের হাতের ব্যবহার মিয়াংয়ের। মিয়াংয়ের কনুইয়ের আঘাতে চোট পেয়েছিলেন জাপানের অধিনায়ক। এবার তাঁর হাতের আঘাতে চোট পেলেন আরও জাপানি ফুটবলার।
Jun 24, 2018, 9:44 pm IST

মাঠে ফিরলেন তিনি।
Jun 24, 2018, 9:44 pm IST

মাঠের বাইরে গিয়েছেন তিনি।
Jun 24, 2018, 9:43 pm IST

মিয়াংয়ের কনুইয়ের আঘাতে রক্তপাত হচ্ছে জাপানের অধিনায়ক মাকোতো হাসিবা।
Jun 24, 2018, 9:42 pm IST

দুরন্ত শট বাঁচালেন কাওয়াসিমা।
Jun 24, 2018, 9:41 pm IST

আক্রমণ তুলে আনছে সেনেগাল।
Jun 24, 2018, 9:38 pm IST

জাপানের আক্রমণকে সামাল দিয়ে একের পর এক আক্রমণ তুলে আনছে সেনেগাল।
Jun 24, 2018, 9:36 pm IST

দুরন্ত আক্রমণ তুলে এনেছিল জাপান।
Jun 24, 2018, 9:35 pm IST

পাঁচ নম্বর কর্নারটি পেল সেনেগাল। এখনও জাপান পেয়েছে একটি মাত্র কর্নার।
Jun 24, 2018, 9:34 pm IST

৩২৫৭২ জন মানুষ আজ এই খেলার সাক্ষী থাকতে উপস্থিত স্টেডিয়ামে।
Jun 24, 2018, 9:33 pm IST

কখনই জাপানের কাছে হারেনি সেনেগাল।
Jun 24, 2018, 9:33 pm IST

অতীতে তিনবার মুখোুমখি হয়েছে এই দুই দল।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+