বিশ্বকাপে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে জাপান। এই ম্যাচে জিতলে পরের রাউন্ডের টিকিট পাকাপাকি ভাবে নিশ্চিত করে ফেলবে জাপান। ড্র করলেও তারা পৌছে যাবে পরের রাউন্ডে যদি অপর ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে দেয় সেনেগাল। হারলেও তাদের ভাগ্য নির্ভর করবে সেনেগালের উপরই। তবে, জটিলতায় যেতে চায়না জাপান, নিজেদের কাজ ঠিক মতো করে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই পরের রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে তৈরি ব্লু সামুরাইরা।
1
958065
Jun 28, 2018, 9:22 pm IST
শেষ হল খেলা। ১-০ গোলে জাপানকে হারিয়ে দিল পোল্যান্ড।
Jun 28, 2018, 9:20 pm IST
নির্ধারিত সময়ের খেলা শেষ হলেও তিন মিনিট লাইফ লাইন গোল শোধ করার জন্য। জাপান এই সুযোগ কাজে লাগাতে মরিয়া।
Jun 28, 2018, 9:19 pm IST
দ্বিতীয়ার্ধে তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
Jun 28, 2018, 9:13 pm IST
নির্ধারিত সময়ের আর পাঁচ মিনিট বাকি।
Jun 28, 2018, 9:09 pm IST
দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিচ্ছে পোল্যান্ড। বল নিয়ন্ত্রণ থেকে আক্রমণ এবং ডিফেন্স, প্রতিটি বিভাগেই দুরন্ত খেলছে পোল্যান্ড।
Jun 28, 2018, 9:02 pm IST
সহজ সুযোগ মিস করলেন রবার্ট লেয়নডস্কি।
Jun 28, 2018, 9:00 pm IST
গোল শোধ করার চেষ্টায় একের পর এক আক্রমণ তুলে আনছে জাপান।
Jun 28, 2018, 8:55 pm IST
বক্সের বাইরে ভাল জায়গা থেকে ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারল না পোল্যান্ড।
Jun 28, 2018, 8:54 pm IST
কখনও পোল্যান্ড হারাতে পারেনি জাপানকে। বিশ্বকাপের মঞ্চে প্রথম সাক্ষাতে কি অঘটন ঘটবে? উত্তর দেবে সময়।
Jun 28, 2018, 8:51 pm IST
এই ম্যাচে হেরে গেলে এবং অপর ম্যাচে যদি সেনেগাল এবং কলম্বিয়া ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে জাপান।
Jun 28, 2018, 8:50 pm IST
গোল শোধ করতে মরিয়া জাপান।
Jun 28, 2018, 8:48 pm IST
দেশের জার্সিতে এটাই প্রথম গোল বেডনারেকের।
Jun 28, 2018, 8:48 pm IST
গোল করে এগিয়ে গেল পোল্যান্ড। পোল্যান্ডের হয়ে গোল করলেন বেডনারেক।
Jun 28, 2018, 8:47 pm IST
ফ্রি কিক পোল্যান্ডের।
Jun 28, 2018, 8:46 pm IST
কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারল না জাপান।
Jun 28, 2018, 8:46 pm IST
বিপজ্জ্বনক হয়ে ওঠার চেষ্টায় জাপান।
Jun 28, 2018, 8:44 pm IST
ধীরে ধীরে ম্যাচে ফিরছে জাপান।
Jun 28, 2018, 8:43 pm IST
জাপানের প্রতিআক্রমণে সুযোগ চলে এসেছিল পোল্যান্ডের কাছেও। কিন্তু অল্পের জন্য সুযোগ হাতছাড়া পোল্যান্ডের। আর একটু গতি বাড়ালে বল পর্যন্ত পৌছতে পারত পোল্যান্ডের ফরোয়ার্ড।
Jun 28, 2018, 8:41 pm IST
প্রতিআক্রমণে জাপান। কিন্তু কাজের কাজ হল না।
Jun 28, 2018, 8:39 pm IST
আক্রমণে ওঠার চেষ্টায় জাপান।
Jun 28, 2018, 8:38 pm IST
দ্বিতীয়ার্ধের খেলায় এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে পোল্যান্ডের।
Jun 28, 2018, 8:37 pm IST
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে গতি বাড়াচ্ছে পোল্যান্ড।
Jun 28, 2018, 8:36 pm IST
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
Jun 28, 2018, 8:35 pm IST
বল পজিশনে এগিয়ে থাকলেও প্রথমার্ধে জাপানের খেলার মধ্যেই আধিপত্য ছিল বেশি।