দু'গোলে সুইডেনকে হারিয়ে ২৮ বছর পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড ইংল্যান্ড বনাম সুইডেন ম্যাচের লাইফ আপডেট পান এখানে। News
oi-Koushik Chakraborty
Updated: Saturday, July 7, 2018, 21:28 [IST]
চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং সুইডেন। দুই দলই এই বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে।
দু'টিল দল বিশ্বকাপে হেরে একটি করে ম্যাচ। এবং যে দু'টি ম্যাচ এই দু'দল হেরেছে তাও সাময়িক ভুলের কারণে। আক্রমণ থেকে ডিফেন্স, প্রতিটি বিভাগেই দুই দলের ভারসম্য দারুণ। ফলে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে এটি। দুই দলেও প্রতিভার অভাব নেই। এমন কিছু প্লেয়ার দুই দলে আছেন যারা একক দক্ষতায় ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।
1
958081
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড।
শেষ হয়ে গেল খেলা। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নিল ইংল্যান্ড।
ইতিমধ্যেই পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করেছেন চতুর্থ রেফারি।
শেষ মুহূর্তে এসে উপস্থিত ম্যাচ।
আজকের ম্যাচের প্রথম হলুদ কার্ড। কা্ড দেখলেন ইংল্যান্ডের প্রথম গোলদাতা ম্যাগুয়ার।
বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারল না ইংল্যান্ড।
আক্রমণে ওঠার চেষ্টা চালাচ্ছে সুইডেন।
গোল হজম করলেও সুইডেনের সমর্থকেরা গ্যালারি থেকে দলকে উৎসাহিত করছেন।
খেলোয়াড় পরিবর্তন করল ইংল্যান্ড। ডেলে আলির পরিবর্তে মাঠে এলেন ফ্যাবিয়ান ডেল্প।
কর্নার থেকে কাজের কাজ করতে ব্যর্থ সুইডেন।
সহজ সুযোগ মিস করলেন সুইডেনের ফুটবলার। নিশ্চিত গোল বাঁচালেন পিকফোর্ড।
ফর্সবার্গের পরিবর্তে মাঠে এলেন মার্টিন ওলসন।
খেলোয়াড় পরিবর্তন করল সুইডেন। টোইভোনেনের পরিবর্তে মাঠে নামলেন গুইদেট্টি।
অনবদ্য সেভ পিকফোর্ডের। নিশ্চিত গোল বাঁচালেন তিনি।
ডেলে আলির অনবদ্য গোল, সুইডেনের বিরুদ্ধে দু'গোলের লিড নিয়ে নিল ইংল্যান্ড।
আক্রমণে চাপ বজায় রাখছে ইংল্যান্ড।
দারুণ আক্রমণ ইংল্যান্ডের। কিন্তু ঠিক জায়গায় বলটা রাখতে পারলেন না স্টারলিং।
প্রায় বিপদ ডেকে এনেছিলেন ইংল্যান্ডের ফুটবলাররা।
আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে সুইডেন।
দুরন্ত সেভ করলেন পিকফোর্ড। সুইডেনের নিশ্চিত গোল বাঁচালেন তিনি।
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।
শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা শেষে ইংল্যান্ড-১, সুইডেন-০।
এক মিনিট অতিরিক্ত সময় যোগ রেফারি।
প্রায় দ্বিতীয় গোল পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। বাজে মিস স্টারলিংয়ের।
বিশ্বকাপের মঞ্চেও খারাপ রেফারিং। নিশ্চিত অফ সাইড দিতে বেশ দেরি করলেন লাইন্স ম্যান। গোল হলে বিতর্ক হতেই পারত। যদিও পরে নিজের ভুল শুধরে নেন তিনি।
আর একটি গোল করলে ১৯৬৬ সালে নিজেদের তৈরি করে রেকর্ড ছুঁয়ে ফেলবে ইংল্যান্ড। সেইবার চ্যাম্পিয়ন ইংল্যান্ড মোট গোল করেছিল ১১টি।
READ MORE
ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলার বিষয়ে আশাবাদী সুইডেনের অধিনায়ক।
ম্যাচের আগে অনুশীলণে খোশ মেজেজা ইংল্যান্ড দল।
সুইডেনের বিরুদ্ধে পরিকল্পনা মতো ফুটবল খেলে জয় তুলে নিয়ে তৈরি ইংল্যান্ডের ম্যানেজার।
সেমিফাইনালে জায়গা করে নেওয়ার বিষয়ে আশাবাদী এই শিবির।
দুই দলের ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাসী ছাপ স্পষ্ট।
দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন, দেখে নিন এক নজরে।
এই ম্যাচে ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছে সুইডেন। ইংল্যান্ড দল সাজিয়েছে ৩-৫-২ ফর্মেশনে।
এই ম্যাচে ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছে সুইডেন। ইংল্যান্ড দল সাজিয়েছে ৩-৫-২ ফর্মেশনে।
রঙিন মুডে সুইডেনের সমর্থকেরা।
মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় দুই দল।
ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে সুইডেন।
ভাল আক্রমণ তুলে এনেছিল সুইডেন। কিন্তু ইংল্যান্ডের রক্ষণকে পেরতে পারল না সুইডেনের আক্রমণ ভাগের ফুটবলাররা।
আক্রমণ তৈরি করার চেষ্টায় সুইডেন।
একের পর এক আক্রমণ তুলে আনছে সুইডেন।
প্রতিআক্রমণে প্রায় বিপদ ডেকে এনেছিল ইংল্যান্ড। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের শট।
ভাল খেলার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ইংল্যান্ড দল।
হাল না ছাড়ার লড়াই সুইডেনের।
ভাল আক্রমণ তুলে এনেছিল ইংল্যান্ড। নিশ্চিত হ্যান্ডবল হলেও পেনাল্টির আর্জি খারিজ করে দেন রেফারি।
ভাল আক্রমণ তুলে আনলেও সঠিক জায়গায় বল রাখতে পারছে না ইংল্যান্ডের উইংয়ের ফুটবলাররা।
ম্যাচের অধিকাংশটা নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড। বারবার আক্রমণ তুলে আনছে ইংল্যান্ড।
ছয় গজের বক্সে বল ঢুকলেই বিপজ্জ্বনক হয়ে উঠছে ইংল্যান্ড।
কর্নার থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিলেন হ্যারি ম্যাগুয়ার।
গোল হজম করে আক্রমণের মাত্রা বাড়াচ্ছে সুইডেন।
ম্যাগুয়ারের গোলের সেই মুহূর্ত।
এই নিয়ে রাশিয়া বিশ্বকাপে নিজেদের দশ নম্বর গোলটি করল ইংল্যান্ড।
দশটি গোলের মধ্যে আটটি গোলই এসেছে সেটপিস থেকে।
READ MORE
English summary
Get live update of FIFA World Cup 2018 matches between England and Sweden.