শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামল মিশর এবং উরুগুয়ে। গ্রুপ-'এ' এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এইটি। এমনিতেই প্রথম ম্যাচে আয়োজক দেশ রাশিয়া, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবকে হারিয়ে গ্রুপে সুবিধাজনক জায়গায় আছে। ফলে মিশর এবং উরুগুয়ের মধ্যে এই ম্যাচে যে দল জিতবে, সেই দলই পরের পর্যায় যাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে।
এই দুটি দলেই রয়েছে একাধিক তারকা ফুটবলারা। যদিও মিশরের প্রথম একাদশে এই ম্যাচে রাখা হয়নি মহম্মদ সালাহকে।
ম্যাচের লাইভ আপডেট পান এখানে।
Jun 15, 2018, 7:29 pm IST
শেষ হল মিশর বনাম উরুগুয়ের ম্যাচ। ১-০ গোলে মিশরকে হারিয়ে দিল উরুগুয়ে।
Jun 15, 2018, 7:29 pm IST
গোল করে উরুগুয়েকে ম্যাচে এগিয়ে দিলেন গিমিনেজ।
Jun 15, 2018, 7:13 pm IST
অবধারিত গোল বঁচালেন মিশরের গোলরক্ষক। কাভানির শট দুরন্ত দক্ষতায় মাঠের বাইরে পাঠান তিনি।
অফসাইড! সুয়ারেজের গোল অফসাইডের কারণে বাতিল করলেন রেফারি।
Jun 15, 2018, 5:56 pm IST
কাভানির অসাধারণ গোলমুখী শট কর্নারের বিনিময়ে বাইরে পাঠালেন মিশরের এক সেন্ট্রাল ডিফেন্ডার।
Jun 15, 2018, 5:53 pm IST
আলনেনিকে এই ম্যাচে একটু অন্যভাবে ব্যবহার করছেন মিশরের কোচ। আক্রমণে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে তাঁকে। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি।
READ MORE
2:46 PM, 15 Jun
গ্রুপ 'এ' এর গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। উরুগুয়ে এবং মিশরের ম্যাচ হলেও দুই দলের দুই তারকা মহম্মদ সালাহ এবং লুইস সুয়ারেজের উপরই চোখ ফুটবলপ্রেমীদের।
3:17 PM, 15 Jun
এই বিশ্বকাপে ভাল কিছু করে দেখাতে মরিয়া উরুগুয়ে। এক ঝলকে দেখে নিন এই বারের বিশ্বকাপে উরুগুয়ের ২৩ জনের দলে কারা রয়েছেন।
Uruguay will face Egypt in their first match of 2018 fifa world cup. The match is very crucial for both teams. Winning team of this match will get benefit. Get live updates of this match.