গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর মুখোমুখি অস্ট্রেলিয়া। গত দু'টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে এবং ড্র হয়েছে একটি ম্যাচ। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে পরবর্তী রাউন্ডে যেতে হলে ফ্রান্সের বিরুদ্ধে হারাতে হবে ডেনমার্ককে। তবে, অস্ট্রেলিয়া পরবর্তী রাউন্ডে যেতে পারবে কি না, তা ঠিক হয়ে যাবে এই ম্যাচের পরেই। ফলাফল যাই হোক, এই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী টিম অস্ট্রেলিয়া। কারণ একটিও ম্যাচ না জিতে বিশ্বকাপ অভিযান শেষ করতে চায় না তারা। একই চিন্তাভাবনা পেরুর শিবিরেও। ১৯৮২ সালের পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী পেরুও ব্যর্থ হয়েছে দাগ কাটতে। তবে, নিজেদের শেষ ম্যাচ জিতেই বিশ্বকাপ থেকে বাইরে যেতে চায় পেরু।
1
958039
Jun 26, 2018, 9:25 pm IST
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল পেরু। পেরুর হয়ে গোল দু'টি করেন আন্দ্রে কারিয়োর এবং পেরুর অধিনায়ক পাওলো গেরেরো।
এই বার বিশ্বকাপে ভাল ফল করতে না পারলেও পরবর্তী সময়ে এই পেরু দল বিশ্বকাপে ভাল ফল করবে বলে আশাবাদী পেরুর বর্তমান অধিনায়ক পাওলো গেরেরো।
"I think this young squad will go on to compete at future World Cups – I have full confidence in them. But for now, we have to focus on the task at hand: making sure we don’t leave Russia empty-handed.”