আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের নক আউট পর্ব। প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কাজান এরিনায় মুখোমুখি ফ্রান্স এবং আর্জেন্তিনা।
দু'টি দলই বিশ্ব ফুটবলের সম্ভ্রম আদায়কারী দল হলেও পারফরম্যান্সের দিক দিয়ে ফ্রান্সের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে আর্জেন্তিনা। বহু অঙ্কের উপর ভিত্তি করে এবং ভাগ্যের সহায়তায় বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে আর্জেন্তিনা। তবে, গত ম্যাচে জয় পাওয়ার ফলে আত্মবিশ্বাস বেড়েছে আর্জেন্তিনার। আর এই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে হারাতে মরিয়া আর্জেন্টিনা। পিছিয়ে নেই ফ্রান্সও। সীমিত ক্ষমতার মধ্যেও গ্রিজম্যান, এমবাপের মতো ফুটবলারদের সামনে রেখে লাতিন আমেরিকার দলটিকে আটকে দিতে চায় তারা।
1
958070
Jun 30, 2018, 9:24 pm IST
হেরে গেল আর্জেন্তিনা। দলকে জেতাতে পারলেন না লিওনেল মেসি। ৪-৩ গোলে ফ্রান্সের কাছে হেরে গেল আর্জেন্তিনা।
Jun 30, 2018, 9:20 pm IST
গোল করে গেলেন আগুয়েরো। মেসির পাস থেকে গোল আগুয়েরোর।
Jun 30, 2018, 9:19 pm IST
চার মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
Jun 30, 2018, 9:17 pm IST
মাঠের বাইরে গেলেন এমবাপে।
Jun 30, 2018, 9:14 pm IST
ফ্রি কিক পেল আর্জেন্তিনা।
Jun 30, 2018, 9:13 pm IST
মেসির দুর্বল শট ফ্রান্স গোলরক্ষকের কাছে জমা পড়ল।
Jun 30, 2018, 9:08 pm IST
আশি মিনিট অতিক্রান্ত খেলা।
Jun 30, 2018, 9:05 pm IST
ফ্রি কিক পেল ফ্রান্স।
Jun 30, 2018, 9:04 pm IST
মাতুদির পরিবর্তে মাঠে এলেন টোলিসো।
Jun 30, 2018, 9:03 pm IST
পাভোমের জায়গায় মাঠে এলেন মেজা।
Jun 30, 2018, 9:01 pm IST
ফ্রি কিক পেল আর্জেন্তিনা।
Jun 30, 2018, 8:56 pm IST
ফের গোল এমবাপের। ভঙ্গুর ডিফেন্স আর্জেন্তিনার। গোল করলেন এমবাপে।