অসাধারণ ফ্রিকিক গোলে ম্যাচের সুর বেঁধে দিলেন 'নিঃস্বার্থ' সুয়ারেজ
ফিফা বিশ্বকাপ ২০১৮: উরুগুয়ে বনাম রাশিয়া, ম্যান অব দ্য় ম্যাচ হলেন লুই সুয়ারেজ
রাশিয়ার বনাম উরুগুয়ে ম্যাচের ম্যান অব দ্য় ম্যাচ হলেন লুই সুয়ারেজ। ম্য়াচের ১০ মিনিটের মাথায় তাঁর নেওয়া একটি আসাধারণ ফ্রিকিক থেকেই প্রথম গোল পায় উরুগুয়ে। তবে অনেকে বলছেন ম্যান অব দ্য ম্যাচ হওয়া উচিত ছিল দিয়েগো গডিনের। কিন্তু সুয়ারেজ শুধু গোলই করেননি, গোটা ম্যাচে উরুগুয়ের আক্রমণকে নেতৃত্ব দিলেন তিনিই।
এবারের বিশ্বকাপে অন্ধের মতো গোলদাতাদের ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করার অভিযোগ উঠছে। এদিনও যেমন সুয়ারেজের বদলে দিয়েগো গডিনের পুরষ্কার পাওয়া উচিত ছিল বলে অনেকে দাবি করেছেন। এটা ঠিক যে গডিন আজ অনেকটা জায়গা জুড়ে খেলেছেন। কিন্তু সুয়ারেজের অনবদ্য ফ্রিকিকটাই রুশদের শুরুতেই ঘাবড়ে দিয়েছিল।
The @Budweiser #ManoftheMatch for #URURUS is @LuisSuarez9! pic.twitter.com/A8j2UyJuNh
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 25, 2018
২০১০ বিশ্বকাপে তিনি উরুগুয়েকে গোল খাওয়া থেকে বাঁচাতে হাত দিয়ে বল আটকেছিলেন। নিজে লাল কার্ড দেখে বেরিয়ে গেলেও, দল গোল খায়নি। এই নিঃস্বার্থ ত্যাগের নিদর্শন কিন্তু বিশ্বকাপের মতো টুর্ণামেন্টে দলকে এক সুতোয় বাঁধতে খুব কার্যকরি হয়। সুয়ারেজকে আজও দেখা গেল, একটি বল থেকে নিজেই গোল করতে পারতেন, কিন্তু কাভানি ভাল জায়গায় আছেন দেখে বলটা বাড়িয়ে দিলেন কাভানির দিকে। শেষ পর্যন্ত অবশ্য তাতে গোল হয়নি।
Click it and Unblock the Notifications