৯১ মিনিটের মাথায় হেডে গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে জেতালেন অধিনায়ক হ্যারি কেন
তিউনিশিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। গ্রুপ জি-র লড়াইয়ে ভোলগোগ্রাদ এরিনায় দুই দল মুখোমুখি হবে। তিউনিশিয়ার বিশ্বকাপ রেকর্ড চমকপ্রদ নয়। এদিকে ইংল্যান্ড ফেভারিট দল।
তিউনিশিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। গ্রুপ জি-র লড়াইয়ে ভোলগোগ্রাদ এরিনায় দুই দল মুখোমুখি হবে। তিউনিশিয়ার বিশ্বকাপ রেকর্ড চমকপ্রদ নয়। এদিকে ইংল্যান্ড ফেভারিট দল। তবে এবার শুরু থেকেই বড় দলগুলি হোঁচট খেতে শুরু করেছে। ফলে ইংল্যান্ডকে সাবধানে খেলতে হবে। ২০০৬ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামছে তিউনিশিয়া। এর আগে চারবার বিশ্বকাপের মূল পর্বে খেললেও কোনওবারই গ্রুপ স্টেজের বাধা তিউনিশিয়া টপকাতে পারেনি। এদিকে ইংল্যান্ড ও বেলজিয়াম এই গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাবে বলে সকলে ধরে নিয়েছেন। এই অবস্থায় কেমন খেলা হয় সেটাই দেখার।
1
958059
ম্যাচের সমস্ত আপডেট দেখে নিন একনজরে
Jun 19, 2018, 1:25 am IST
শেষ খেলা। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে একার দক্ষতায় জয় এনে দিলেন অধিনায়ক হ্যারি কেন। একাই ২ গোল করলেন তিনি। নব্বই মিনিট সমতা বজায় রাখার পরে ৯১ মিনিটে থেমে গেল তিউনিশিয়ার দৌড়। ২-১ গোলে ম্যাচ জিতল ইংল্যান্ড।
Jun 19, 2018, 1:21 am IST
শেষ হল নব্বই মিনিট। চার মিনিট বেশি সময় দিলেন রেফারি। কর্ণার পেল ইংল্যান্ড। মাথা ছুঁইয়ে গোল করলেন হ্যারি কেন। ২-১ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।
Jun 19, 2018, 1:18 am IST
খেলা শেষ হতে আর কিছুক্ষণ বাকী। ডিফেন্সে নেমে গিয়েছে গোটা তিউনিশিয়া দল। এদিকে ইংল্যান্ড মুহূর্মুহু আক্রমণ করে যাচ্ছে ইংল্যান্ড।
Jun 19, 2018, 1:09 am IST
বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল ইংল্যান্ড। তবে গোল পেল না ইংল্যান্ড। ফের একটি পরিবর্তন আনলেন সাউথগেট।
Jun 19, 2018, 1:05 am IST
৭৫ মিনিট খেলা অতিক্রান্ত। ইংল্যান্ড আক্রমণে ভার বাড়িয়ে চলেছে। মরিয়া লড়াই চালাচ্ছে তিউনিশিয়াও। ধীরে ধীরে অনেকটা নেমে ডিফেন্স সংঘবদ্ধ করছে তিউনিশিয়া।
ষাট মিনিট খেলা হয়ে গিয়েছে। আক্রমণে লোক বাড়াচ্ছে ইংল্যান্ড। এদিকে তিউনিশিয়া ডিফেন্স মজবুত করার চেষ্টা করছে।
Jun 19, 2018, 12:45 am IST
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট খেলার পর স্কোর লাইন একই রয়েছে। ইংল্যান্ড আক্রমণ চালিয়ে গেলেও তিউনিশিয়াও দারুণ খেলছে।
Jun 19, 2018, 12:41 am IST
৫০ মিনিটের মাথায় বল ক্লিয়ার করতে গিয়ে কর্ণার দিল তিউনিশিয়া। তবে ইংল্যান্ড গোল করতে পারল না। তবে আক্রমণ করার চেষ্টা করছে ইংল্যান্ড। অনেকটা ছড়িয়ে খেলার চেষ্টা করছে।
Jun 19, 2018, 12:35 am IST
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। ইংল্যান্ড এগিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার।
Jun 19, 2018, 12:19 am IST
প্রখমার্ধের খেলা শেষ। ইংল্যান্ডকে চাপে রেখে খেলা ১-১ ড্র করে বেরোচ্ছে তিউনিশিয়ার খেলোয়াড়রা। পরের অর্ধেও একই খেলা তাঁরা খেলতে পারে কিনা সেটাই দেখার। প্রথমার্ধের বল পজেশনে অনেকটাই এগিয়ে ব্রিটিশরা।

12:41 AM, 19 Jun
৫০ মিনিটের মাথায় বল ক্লিয়ার করতে গিয়ে কর্ণার দিল তিউনিশিয়া। তবে ইংল্যান্ড গোল করতে পারল না। তবে আক্রমণ করার চেষ্টা করছে ইংল্যান্ড। অনেকটা ছড়িয়ে খেলার চেষ্টা করছে।
12:45 AM, 19 Jun
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট খেলার পর স্কোর লাইন একই রয়েছে। ইংল্যান্ড আক্রমণ চালিয়ে গেলেও তিউনিশিয়াও দারুণ খেলছে।
12:51 AM, 19 Jun
ষাট মিনিট খেলা হয়ে গিয়েছে। আক্রমণে লোক বাড়াচ্ছে ইংল্যান্ড। এদিকে তিউনিশিয়া ডিফেন্স মজবুত করার চেষ্টা করছে।