গ্রুপ ডি-র মরণ-বাঁচন ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। এই ম্যাচে যে দল জিতবে, পরের রাউন্ডে সেই দলই যাবে। ড্র করলে নাইজেরিয়া পরের রাউন্ডে যাবে, তবে লিওনেল মেসির দল ড্র করলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এই গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। ২টি খেলে ২টিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে তাঁরা। আইসল্যান্ডের সঙ্গে তাঁদের ম্যাচ রয়েছে এদিন একইসময়ে। হারলেও ক্রোয়েশিয়া পরের রাউন্ডে চলে গিয়েছে। এদিকে আইসল্যান্ড কি করে সেটাই দেখার। তবে সকলের নজর রয়েছে আর্জেন্তিনা ম্যাচের দিকে।
৮৫ মিনিট অতিক্রান্ত। শেষ সময়ে কি গোল করে দলকে এগিয়ে দিতে পারবেন মেসি।
Jun 27, 2018, 1:12 am IST
আর্জেন্তিনা বক্সে আক্রমণ নাইজেরিয়ার। দ্বিতীয় গোলের সুযোগ হারাল নাইজেরিয়া।
Jun 27, 2018, 1:09 am IST
ম্যাচ গড়াল ৮০ মিনিটে। গোল মেতে মরিয়া আর্জেন্তিনা। ইগুয়াইন বাইরে শট মেরে বসলেন। গোল মিস করল আর্জেন্তিনা।
Jun 27, 2018, 1:05 am IST
বক্সে বল হাতে লাগালেন আর্জেন্তিনার খেলোয়াড়। পেনাল্টি দিলেন না রেফারি। ফের ধাক্কা খেতে খেতে বেঁচে গেল আর্জেন্তিনা।
Jun 27, 2018, 1:04 am IST
সময় ফুরিয়ে আসছে। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে নাইজেরিয়া। পরের পর্বে উঠতে হলে জিততেই হবে মেসিদের। আক্রমণ থেকে ডিফেন্স সব জায়গাতেই লোক বাড়াচ্ছে সুপার ঈগলসরা। ৭৫ মিনিটের মাথায় বক্সে সুযোগ নষ্ট নাইজেরিয়ার।
Jun 27, 2018, 1:01 am IST
দি মারিয়াকে বসিয়ে দিলেন কোচ স্যাম্পাওলি।
Jun 27, 2018, 1:00 am IST
ম্যাচ গড়াল ৭০ মিনিটে। দূরপাল্লার অসাধারণ শট মারলেন নাইজেরিয়ার খেলোয়াড়। পোস্টের কিছুটা উপর দিয়ে বল উড়ে গেল। পাল্টা আক্রমণ আর্জেন্তিনার।
Jun 27, 2018, 12:53 am IST
দুটি দলই জেতার লক্ষ্যে খেলছে। যে দল জিতবে তাঁরাই পরের পর্বে যাবে। ড্র করলে বেরিয়ে যাবে আর্জেন্তিনা।
Jun 27, 2018, 12:47 am IST
নাইজেরিয়া বক্সে চাপ বজায় রাখার চেষ্টায় মেসিরা। খেলা গড়ায় ৬০ মিনিটে। যেকোনওভাবেই হোক আর্জেন্তিনাকে এই ম্যাচ জিততেই হবে।
আর্জেন্তিনা ও নাইজেরিয়া দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা উপভোগ্য করে তুলেছে। আর্জেন্তিনা ডিফেন্সকে কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। তবে মেসিরা আক্রমণে ধার বাড়িয়ে তা ঢেকে দিতে চাইছেন।
মাঠে নেমে পড়ল দুই দল। জাতীয় সঙ্গীতের তালে তাল মেলানোর পর দুই দলের খেলোয়াড়রা শুরু করে দেবেন যুদ্ধ।
11:31 PM, 26 Jun
শুরু হয়ে গেল ম্যাচ। সর্বশক্তি দিয়ে ম্যাচ জিততে মরিয়া দুই দলই।
11:37 PM, 26 Jun
মেসির কাছে এটি প্রমাণ করার ম্যাচ। মেসি ২টি ম্যাচে গোল পাননি। মাঝমাঠের কিছুটা দূরে নাইজেরিয়া অর্ধে মেসিকে ফাউল। আর্জেন্তিনা আক্রমণে ধার বাড়ানোর চেষ্টায় ব্যস্ত।
11:40 PM, 26 Jun
নাইজেরিয়াও চাপ বজায় রাখার খেলা খেলছে। প্রতি আক্রমণে নাইজেরিয়াও সুযোগ তৈরির চেষ্টা করছে।
11:41 PM, 26 Jun
মেসি আজ ফর্মে রয়েছেন। আজ তিনি জ্বলে উঠতে পারলে আর্জেন্তিনা সহ বিশ্বের তামাম দর্শক আনন্দে বিহ্বল হবেন।
11:43 PM, 26 Jun
আর্জেন্তিনা ও নাইজেরিয়া দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা উপভোগ্য করে তুলেছে। আর্জেন্তিনা ডিফেন্সকে কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। তবে মেসিরা আক্রমণে ধার বাড়িয়ে তা ঢেকে দিতে চাইছেন।
11:45 PM, 26 Jun
১৪ মিনিটের মাথায় আর্জেন্তিনাকে গোল করে এগিয়ে দিলেন লিওনেল মেসি।