শেষ মুহূর্তের নাটকীয় গোল জয় ছিনিয়ে নিল ইরান, প্রাধান্য রেখেও পদস্খলন মরক্কোর

গ্রুপ বি-র প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে নামছে বিশ্বকাপ অভিযান শুরু করছে ইরান। গতবার আর্জেন্তিনার বিরুদ্ধে আসাধারণ ফুটবল উপহার দেওয়া ইরান তিন পয়েন্টের লক্ষ্যেই মরক্কোর বিরুদ্ধে খেলতে নামছে।

গ্রুপ বি-র প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে নামছে বিশ্বকাপ অভিযান শুরু করছে ইরান। গতবার আর্জেন্তিনার বিরুদ্ধে আসাধারণ ফুটবল উপহার দেওয়া ইরান তিন পয়েন্টের লক্ষ্যেই মরক্কোর বিরুদ্ধে খেলতে নামছে। মরক্কোর লক্ষ্য থাকবে তিন পয়েন্ট। কারণ এই গ্রুপের অপর দুটি দল স্পেন ও পর্তুগাল প্রবল শক্তিধর।
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এই ম্যাচ থেকে মরক্কোর কোচ হার্ভে রেনার্ড ও ইরান কোচ কার্লোস কেইরোস চাইছেন এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিতে। ২০ বছর পরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে মরক্কো।ফলে ভালো কি্ছু করার তাগিদ যেমন তাদের মধ্যে রয়েছে, তেমনই ইরানও চাইছে এবার কিছু করে দেখাতে। গতবারও তারা যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু বিদায় নিতে হয়েছিল গ্রুপ স্টেজ থেকে। এদিনই প্রথম বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে এই দুই দল

Live : একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই ইরান বনাম মরক্কো

1
958028

দেখুন ম্যাচের লাইভ আপডেট

Jun 15, 2018, 10:59 pm IST

শেষ মুহূর্তের গোলে হার মরক্কোর।
Jun 15, 2018, 10:28 pm IST

শেষ মুহূর্তের নাটকীয় গোলে মরক্কেকো হারিয়ে দিল ইরান। মূল্যবান তিন পয়েন্ট অর্জন করল এশিয়ার এই দেশ।
Jun 15, 2018, 10:26 pm IST

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল মরক্কো। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই বল ঢুকিয়ে দিলেন মরক্কোর ফুটবলার।
Jun 15, 2018, 10:25 pm IST

গোল! সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে গোল করে এগিয়ে গেল ইরান।
Jun 15, 2018, 10:21 pm IST

নব্বই মিনিটের খেলা শেয। গোল শূন্য। সংযোজিত সময় ৬ মিনিট। এই ছ'মিনিটে প্রতীক্ষিত গোলের দেখা মেলে কি না, অধীর তপস্যায় দর্শকরা
Jun 15, 2018, 10:11 pm IST

৮০ মিনিটে দলের অবধারিত পতন রোধ করলেন ইরান গোলরক্ষক। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন বিপক্ষের শট।
Jun 15, 2018, 10:10 pm IST

৭৮ মিনিট পর্যন্ত গোল শূন্য। এদিনের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কি অন্তিম সময়ে নাটকীয় ফয়সালা হবে। প্রতীক্ষায় দর্শককুল।
Jun 15, 2018, 9:53 pm IST

আফ্রিকা ও এশিয়া মহাদেশের দুই টিমের লড়াই দেখতে ভর্তি সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম। দর্শক সংখ্যা ছাড়াল ৬২ হাজার।
Jun 15, 2018, 9:50 pm IST

গোল না হলেও প্রচুর সুযোগ নষ্ট হল। প্রথমার্ধে সুযোগ নষ্টের প্রদর্শনী দেখল ফুটবলপ্রেমীরা।
Jun 15, 2018, 9:22 pm IST

গোলশূন্য প্রথমার্ধ।
Jun 15, 2018, 9:21 pm IST

হাফ টাইম। মরক্কো ০ : ইরান ০
Jun 15, 2018, 9:19 pm IST

ইরানের এক নম্বর ফুটবলার জাহানবকস সুযোগ নষ্ট করলেন। মরক্কোর গোলরক্ষক মুনির মহম্মদ নিশ্চিত পতন রোধ করলেন দলের হয়ে
Jun 15, 2018, 9:16 pm IST

৪২ মিনিটে কাউন্টার অ্যাটাকে সহজতম সুযোগ নষ্ট ইরানের। গোলকিপারকে একা পেয়েও গায়ে মেরে সুযোগ নষ্ট।
Jun 15, 2018, 9:04 pm IST

বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনও দলই। মরক্কোর আক্রমণ এভাবেই রুখে দিচ্ছে ইরান।
Jun 15, 2018, 8:53 pm IST

ম্যাচের ১৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট মরক্কোর। কাউন্টার অ্যাটাকে বল পেয়ে ইরানও ব্যর্থ গোল করতে।
Jun 15, 2018, 8:51 pm IST

ম্যাচের প্রথম ১৫ মিনিট মরক্কোর দখলে। প্রায় ৮০ শতাংশ বল দখল ছিল মরক্কোর ফুটবলারদের পায়ে।
Jun 15, 2018, 8:49 pm IST

আফ্রিকার দেশ হিসেবে মরক্কো রেকর্ড অক্ষত রাখতে চায় ইরানের বিরুদ্ধে। ২০১০ সালের পর এশিয়ার কোনও দেশের বিরুদ্ধে হারেনি আফ্রিকার টিম। শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় ও দুটি ড্র আফ্রিকার পক্ষে।
Jun 15, 2018, 8:38 pm IST

কিক অফ মরক্কোর।
Jun 15, 2018, 8:38 pm IST

কিক অফ মরক্কোর।
Jun 15, 2018, 8:33 pm IST

কিক অফ করল মরক্কো। শুরু হয়ে গেল বিশ্বকাপের বি গ্রুপের প্রথম ম্যাচ।
Jun 15, 2018, 8:27 pm IST

ইরান ও মরক্কো উভয় দলই ৪-৫-১ ফর্মেশনে দল সাজিয়েছে।
Jun 15, 2018, 8:25 pm IST

কোন দল কোন ফর্মেশনে খেলছে, দেখে নিন এক নজরে।
Jun 15, 2018, 8:19 pm IST

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাশিয়া বিশ্বকাপের বি-গ্রুপের প্রথম ম্যাচ। মুখোমুখি ইরান ও মরক্কো। এক নজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন।
Jun 15, 2018, 5:36 pm IST

ম্যাচ শুরুর আগে গা ঘামিয়ে নিচ্ছেন মরক্কোর ফুটবলার-রা। ১৯৯৮-এর পর ২০১৮, ২০ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে প্রবেশের পর ভালো কিছু করে দেখানোর লক্ষ্য টিম-মরক্কো।
Jun 15, 2018, 5:23 pm IST

ইরানের সবচেয়ে বড় ভরসা উইঙ্গার আলিরেসা জাহানবকশ। এছাড়া কার্যকর ভূমিকা নিতে পারেন চেসমি, সফি, আনসারিফার্দ, আজমৌনরা।
Jun 15, 2018, 5:19 pm IST

এই ম্যাচে মরক্কোর হয়ে সেরা বাজি হতে পারেন খালিদ বৌতায়িব, নরদিন আমরাবত, ইউনেস বেলহান্ডা, এল কাবি, আমিন হরিত, মাসৌদ শোজায়েইরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+