জাপান ম্যাচে ভবিষ্যদ্বাণী করা অক্টোপাসকে কেটে তৈরি হয়েছে সুস্বাদু ডিশ
বিশ্বকাপে জাপানের ম্যাচগুলির ভবিষ্যদ্বাণী করা অক্টোপাসের করুণ দশা হল।
বিশ্বকাপে জাপানের ম্যাচগুলির ভবিষ্যদ্বাণী করা অক্টোপাসের করুণ দশা হল। সেটিকে মেরে সুস্বাদু জাপানি ডিশ সাশিমি তৈরি করা হল।

অক্টোপাসটির নাম ছিল রাবিও। এটিকে ধরেছিলেন কিমিও আবে নামে মৎস্যজীবী। তাঁর মনে হয়েছে ভবিষ্যদ্বাণী করানোর চেয়ে এটিকে বিক্রি করলে তিনি বেশি লাভবান হবেন। কারণ পরিচিতি পাওয়ার চেয়ে বেঁচে থাকার জন্য অর্থের বেশি প্রয়োজন।
রাবিওকে প্রশান্ত মহাসাগর থেকে ধরা হয়েছিল। একটি প্যাডলিং পুলের মধ্যে ঘুরে এটি জানিয়েছিল কলম্বিয়া ম্যাচে জাপানের জয় অথবা সেনেগালের বিরুদ্ধে ড্রয়ের কথা।
তবে বেলজিয়ামের বিরুদ্ধে সামুরাই ব্লু-রা ম্যাচ হারতেই রাবিও-কে মেরে ফেলা হয়েছে এমন নয়। গত ২৮ জুন পোল্যান্ড ম্যাচের আগেই অক্টোপাসচিকে মেরে বিক্রির জন্য চালান করা হয়। সেই ম্যাচ জাপান ০-১ ব্যবধানে হেরেও যায়। তার জায়গায় অন্য একটি অক্টোপাসকে আনা হয়েছিল।
এবারই অবশ্য প্রথম নয়। বিশ্বকাপের ম্যাচের ভবিষ্যদ্বাণী করে সবার প্রথমে খবরে এসেছিল অক্টোপাস পল। জার্মানির সেই অক্টোপাস ছয়টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল ও জানিয়েছিল স্পেন বিশ্বকাপ জিতবে। আর বাস্তবে সেটাই ঠিক হয়। স্প্যানিশরা প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications