ফিফার আমন্ত্রণে এবার রাশিয়ায় এই ফুটবল পাগল ভারতীয় মা ও ছেলের জুটি
ফিফা বিশ্বকাপ ২০১৮: স্টেডিয়ামে বসে লাইভ বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য ফিফা এই ভারতীয় ফুটবল-পাগল মা ও ছেলেকে রাশিয়ায় আসতে আমন্ত্রণ জানিয়েছে।
এবারের বিশ্বকাপে স্বপ্ন সফল হল ভারতীয় আদিত্যাংশুর। ছোটর থেকেই ফুটবল পাগল। মা দেবশ্রী-ও তাই। এতদিন বিশ্বকাপের প্রায় সব খেলা টিভির সামনে এরসঙ্গে বসে দেখতেন এই মা ও ছেলে। কিন্তু এবার ফিফার হাত ধরে একেবারে রাশিয়ায় গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে।

বিশ্বকাপের টিকিটটা অবশ্য হাতে পেয়ে গিয়েছিলেন একবছর আগেই। ফিফা থেকে ২০১৭ সালে 'ব্রিং সামওয়ান স্পেশাল' নামে একটি প্রতিযেগিতা আয়োজন করা হয়েছিল। বলা হয়েছিল কোন বিশেষ ব্যক্তিকে নিয়ে বিশ্বকাপের খেলা দেখতে চান এবং কেন তিনি স্পেশাল তা সাড়ে তিনশো শব্দের মধ্যে লিখে পাঠাতে।

কিছু না ভেবেই আদিত্যাংশু ফিফায় লিখে পাঠান তিনি তাঁর মাকে নিয়ে যেতে চান। আসলে ছোটোবেলা থেকে মায়ের হাত ধরেই তো পড়াশোনার পাশাপাশি খেলাধূলা চর্চার পাঠও পেয়েছিলেন। ১৯৯৮ সালে মায়ের সঙ্গেই ভোরে উঠে বিশ্বকাপের খেলা দেখতে বসতেন। এখন তিনি এক এনজিও-র সঙ্গে মিলে দারিদ্র সীমার নিচের শিশুদের লাইফ স্কিলস শেখান।

দেবশ্রী স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। তাঁর উদ্য়োগেই স্কুলে ছাত্রছাত্রীদের খেলাধূলা চালু হয়েছে। আদিত্যাংশু ফিফাকে জানিয়েছিলেন হাজারখানেক শিশু তাঁর মায়ের হাত ধের খেলাধূলার জগতে এসেছেন। আর তাই লক্ষ-লক্ষ আবেদনের মধ্যে আদিত্যাংশু ও তাঁর মা দেবশ্রীকেই বেছে নিয়েছিল ফিফা।
তাই ফিফার আমন্ত্রণে প্রথমবারের মতো ভারতের বাইরে পারি দিয়েছেন মা-ছেলের ফুটবল পাগল এই জুটি। লুঝনিকি স্টেডিয়ামে বসে সৌদি আরবের সঙ্গে রাশিয়ার খেলাও দেখেছেন। রাশিয়ায় এসে আলাপ হয়েছে বাবা-ছেলের জুটি রবার্তো আর বেতোর সঙ্গেও। তাঁরা এসেছেন মেক্সিকো থেকে। আদ্যিতাংশু-দেবশ্রীর মতো তাঁরাও এই প্রতিযোগিতার বিজয়ী।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">One year ago, we asked fans who they'd bring to the opening <a href="https://twitter.com/hashtag/WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#WorldCup</a> match. And why. Dreams came true for two fans from 🇮🇳 & 🇲🇽 at the Luzhniki Stadium. And for Mum & Dad too. <a href="https://t.co/l6uRxh8w8s">pic.twitter.com/l6uRxh8w8s</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1010356771142209541?ref_src=twsrc%5Etfw">June 23, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>চারজনে মিলে দারুন মজায় সময় কাটছে রাশিয়ায়। তবে রবার্তো ও বেতোর দেশ খেলছে এই বিশ্বকাপে। দেশ থেকে আরও অনেক সমর্থকও এসেছেন। ভারত থেকেও অনেক ফুটবল সমর্থক এলেও ভারত বিশ্বকাপে নেই। তাই ভারতের পতাকা হাতে রবার্তো বেতোর সঙ্গেই ফুটবল উৎসবে মাতছেন এই মা-ছেলে।












Click it and Unblock the Notifications