রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে উরুগুয়ে আজ (সোমবার) গ্রুপ এ-র ম্যাচে সামারা এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে উরুগুয়ে ও রাশিয়া।
Football
oi-Amartya Lahiri
Updated: Monday, June 25, 2018, 21:52 [IST]
আজ (সোমবার) গ্রুপ এ-র শেষ রাউন্ডের ম্যাচে সামারা এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে উরুগুয়ে ও রাশিয়া। ইতিমধ্যেই দুই দলই দুটি করে ম্যাচ জিতে নকআউট রাউন্ডে চলে গিয়েছে। তাই বিশ্বকাপ অভিযানের নিরিখে আজ দুই দলই অনেকটাই ভারমুক্ত।
কিন্তু পর পর দুটি ম্যাচ জিতলেও উরুগুয়ে তাদের প্রত্যাশিত ছন্দ পায়নি। তাদের খেলা এখনও অবধি যথেষ্ট সাবধানি মনে হয়েছে সমর্থক ও বিশেষজ্ঞদের। এই ম্য়াচে ভারমুক্ত হয়ে ছন্দ পাওয়াটাই তাদের লক্ষ্য। অপরদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই যে বিধ্বংসী ছন্দ পেয়েছে রাশিয়া, সেটা এই ম্য়াচেও বজায় রাখতে চায় তারা। এই ম্যাচই ঠিক করে দেবে এ গ্রুপের সেরা দল হবে কে।
1
958026
উরুগুয়ে বনাম রাশিয়া ম্যাচের সরাসরি আপডেট পান এখানে
পরিসংখ্যান দেখে কিন্তু বোঝার উপায় নেই, ম্যাচের অধিকাংশ সময় রাশিয়া ১০ জনে খেলেছে।
এই ম্যাচে দলের পারফরম্যান্সে মোটেই খুশি নয় রুশ সমর্থকরা
প্রথম দুম্যাচে দলের দুর্দান্ত খেলা দেখে আজ অনেক আশা নিয়ে মাঠে এসেছিলেন রুশ সমর্থকরা, কিন্তু তাদের হতাশ হতে হল। মোট দর্শক সংখ্যা ছিল, ৪১,৯৭০!
খেলা শেষ। ৩-০ গোলে রাশিয়াকে হারালো উরুগুয়ে।
শেষ মুহুর্তে উরুগুয়ে বক্সের বাইরে ফ্রিকিক পেল রাশিয়া।
গোলের পরই তুলে নেওয়া হচ্ছে কাভানিকে। বদলে মাঠে এলেন গঞ্জালেস
নির্ধারিত সময়ের খেলা সেষ। ৪ মিনিট সংযুক্ত সময় দেওয়া হল।
কর্ণার থেকে অনেকটা লাফিয়ে হেড নিয়েছিলেন গডিন, বাঁচিয়েচিলেন রুশ গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে গোল করলেন কাভানি।
একের পর এক গোল মিসের পর আবশেষে গোল পেলেন কাভানি। উরুগুয়ে ৩-০ গোলে এগি.য়ে গেল।
আবার বক্সের বাইরে থেকে বাঁ পায়ে রডরিগেজের জোরালো শট। কিন্তু বাইরে গেল।
শট নিলেন সামিদোভ, কিন্তু গোলের অনেক বাইরে দিয়ে গেল
উরুগুয়ে বক্সের বাইরে ফ্রিকিক পেল রাশিয়া
নির্ধারিত সময়ের আর ৫ মিনিট খেলা বাকি।
উরুগুয়ের কর্ণার। কিন্তু কাজের কাজ হল না
দারুন ভাবে ড্রিবল করে বক্সে ঢুকে পড়েছিলেন রুশ খেলোয়াররা, কিন্তু ক্রস আটকে দিলেন উরুগুয়ের গোলকিপার।
হেড দেওয়ার চেষ্টা করেছিেলন কাচেরেস, কিন্তু বলে মাথা ছোঁয়াতে পারলেন না
বক্সের বাইরে থেকে বাঁপায়ে জোরালো শট নিলেন রডরিগেজ। আটকে দিলেন রুশ গোলকিপার
কাভানি ও সুয়ারেজ ওয়াল পাস খেলে ঢুকে পড়েছিলেন বক্সে, সুয়ারেজের সামনে সুযোগ থাকলেও বল বাড়ালেন কাভানির জন্য, কিন্তু সেই বলে পা ছোঁয়াতে পারলেন না কাভানি
দ্বিতীয়ার্ধে কিন্তু ১০ জনে নিজেদের গুছিয়ে নিয়েছে রাশিয়া
কাসেরাস কাভানির জন্য বল বাড়িয়েছিলেন, ক্রসটা একটু লম্বা হয়ে গেল।
চোট পেয়েছেন উরুগুয়ের লুকাস টোরেরা
আবার ফাউল, ফ্রিকিক পেল উরুগুযে।
সমর্থকের এই ছবিই খএলার অবস্থা বলে দিচ্ছে
৭০ মিনিট খেলা হয়ে গেল। আর মাত্র ২০ মিনিট বাকি খেলার
কিন্তু দলের বাকি খেলোয়ারদের না দেখে শট নিলেন জুবা। অনেক বাইরে দিয়ে বেরিয়ে গেল।
READ MORE
ফিফা বিশ্বকাপের দ্বাদশ দিন থেকে শুরু হচ্ছে একই সময়ে দুটি করে ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সামারা এরিনায় মুখোমুখি নামছে উরুগুয়ে ও রাশিয়া।
এক নজরে দুই দেশের মুখোমুখি দ্বৈরথের ইতিহাস
চেরচেশভ জানেন উরুগুয়ের বাধাটা অনেক বড়
আজকের ম্যাচের প্রথম দুদলের একাদশ
গ্রুপের শীর্ষস্থান দখলের জমজমাট লড়াইয়ের জন্য তৈরি সামারা এরিনা
মাঠে নেমে পড়ল দুই দল। জাতীয় সঙ্গীত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা।
মাঠে নামার আগে শেষ মুহুর্তের মিটিং, উরুগুয়ের
আজকের ম্যাচের দুদলের ফর্মেশন
প্রথমেই উরুগুয়ের আক্রমণ। দূরপাল্লার শট, কিন্তু নিশানায় থাকল না
কাভানিকে কড়া ট্যাকল করা হল। রেফারি ফাউল দিলেন না। উরুগুয়ে অখুশি
রাশিয়ার আক্রমণ উরুগুয়ের বক্সে। এক ডিফেন্ডারকে টপকালেও আটকে গেলেন চেরিশিভ
উরুগুয়ের প্রতিআক্রমণ, সুয়ারেজ বাঁপ্রান্ত ধরে উছে এসেছিলেন সুয়ারেজ। তাঁর ক্রস থেকে বল আটকাতে গিয়ে ফাউল করল রাশিয়া। হলুদ কার্ড দেকানো হল ইউরি গ্যাজিনস্কিকে
বক্সের বাইরে ফ্রিকিক পেল উরুগুয়ে। শট নেবেন সুয়ারেজ
ওয়ালের পাশ দিয়ে জমি ঘেসা জোরালো শটে উরুগুয়েচে এগিয়ে দিলেন ১-০ গোলে
কর্ণার পেল রাশিয়া, কিন্তু কোনও কাজের কাজ হল না।
আবার চেরিশেভের হানা, গোল এল না। রাশিয়া কর্ণার পেল
বল সোজা চলে গেল ফার্নান্দো মুসলেরার হাতে।
কর্ণার থেকে জুবার হেড, কিন্তু বল বাউন্স করে চলে গেল ক্রসবারের উপর দিয়ে
আবার রাশিয়া আক্রমণে এসেছিল, উরুগুয়ের ডিফেন্ডারের পায়ে লেগে বল বেরোলেও তা রেফারির নজর এড়িয়ে গেল, কর্ণার দেওয়া হল না।
নানডেজকে বাজে ফাউল করা হল. কিন্তু কার্ড দেখানো হল না।
প্রথম ২০ মিনিটের খেলা হয়ে গেল। রাশিয়া মাঝে মাঝেই আক্রমণে উঠে আসলেও এখনও অবধি খেলায় প্রাধান্য উরুগুয়েরই।
আবার বক্সের বাইরে ফ্রিকিক পেল উরুগুয়ে।
ভাসানো বলে ব্যাক হিল করতে গিয়েচিলেন কাভানি। কিন্তু কর্ণার করে রক্ষা করলেন রুশ ডিফেন্ডাররা।,
আবার গোল। উরুগুয়ে এগিয়ে গেল ২-০ গোলে
দিয়োগো লাক্সাতের দূরপাল্লার জোরালো শট চেরশেভের পায়ে লেগে দিক পরিবর্তন করে বল ঢুকে গেল গোলে
আবার ফাউল, হলুদ কার্ড দেখলেন ইগর স্মলনিকভ
আবার সুযোগ এসেছিল উরুগুয়ের কাছে, কিন্তু গোল এল না। শেষ মুহুৃূর্তে বাঁচালেন রুশ ডিফেন্ডার
READ MORE
English summary
FIFA World Cup 2018: Get live updates of the match between Uruguay vs Russia