সোমবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হচ্ছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ১৮ বছর পর এই প্রথম ইব্রাহামোভিচকে বাইরে রেখে কোনও বড় মাপের আন্তর্জাতিক টুর্ণামেন্ট খেলতে নামছে সুইডেন। অবশ্য আছেন এমিল ফর্সবার্গ ও মার্কাস বার্গের মতো তরুন প্রতিভাবানরা। ইব্রাহামোভিচ নিজে বলেছেন তিনি দলে না থাকায় এবার মিডিয়ার ফোকাসের বাইরে শান্ত মনে খেলতে পারবে সুইডিশরা। ২০০৬-এর পর এই প্রথম বিশ্বকাপে তারা।
অপরদিকে, ১৯৮৬ বিশ্বকাপ থেকে টানা বিশ্বকাপের মূলপর্বে খেললেও ২০০২ সালে চতুর্থ হওয়া ছাড়া বলার মতো পারফরমেন্স নেই দক্ষিণ কোরিয়ার। এবার তাদের বড় ভরসা টটেনহামের খেলা সন হিউং-মিন। এছাড়া আছেন কি সুং-ইউয়েং ও হোয়াং হি-চ্যান। তাদের অন্যতম শক্তি গতি।
সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের সরাসরি আপডেট পান এখানে
Jun 18, 2018, 7:23 pm IST
খেলা শেষ। ১২ বছর বাদে বিশ্বকাপে ফিরেই জয় পেল সুইডেন। দক্ষিণ কোরিয়াকে, অধিনায়ক গ্যানকোভিস্টের গোলে ১-০ য় হারাল তারা
Jun 18, 2018, 7:21 pm IST
ভাগ্য আজ সাথ দিচ্ছে না কোরিয়ার
Jun 18, 2018, 7:21 pm IST
সুইডিশ পোস্টে লেগে বল ফিরে এল
Jun 18, 2018, 7:20 pm IST
কর্ণার পেল দঃ কোরিয়া
Jun 18, 2018, 7:20 pm IST
আবার আক্রমণে কোরিয়া
Jun 18, 2018, 7:19 pm IST
বক্সে ক্রস তুলেছিলেন কোরিয়ান রা কিন্তু হোয়াং হেড গোলে রাখতে পারলেন না। সুবর্ণ সুযোগ হাতছাড়া কোরিয়ানদের
Jun 18, 2018, 7:18 pm IST
৪ মিনিট সংযুক্ত সময় দেওয়া হল
Jun 18, 2018, 7:17 pm IST
ছোট্ট ছোট্ট পাসে এগোনোর চেষ্টা করছে কোরিয়রা
Jun 18, 2018, 7:16 pm IST
লি ইয়ং উঠে প্রায় সুইডিশ বক্সে ঢুকে পড়েছিলেন, কিন্তু আটকে গেলেন ফর্সবার্গের কাছে
Jun 18, 2018, 7:14 pm IST
কোরিয়া আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সুইডিশদের হড় চেহারা সঙ্গে এঁটে উঠতে পারছে না তারা
Jun 18, 2018, 7:12 pm IST
নির্ধারিত সময়ের আর ৫ মিনিট বাকি
Jun 18, 2018, 7:11 pm IST
এখনও অবধি সুইডেন গোলে শট নিয়েছএ ১৫ টি, কোরিয়া মাত্র ৪ টি
Jun 18, 2018, 7:10 pm IST
ভাল আক্রমণ কোরিয়ার কিন্তু বল ধরতে পারলেন কোরিয় ফরোয়ার্ড
Jun 18, 2018, 7:09 pm IST
কর্মার পেল কোরিয়া
Jun 18, 2018, 7:09 pm IST
ফ্রিকিক কোরিয়ার কিন্তু প্রতিহত হল
Jun 18, 2018, 7:09 pm IST
সুইডেনের শেষ পরিবর্তন, সিভেনসন এলেন লারসনের জায়গা.
Jun 18, 2018, 7:08 pm IST
ম্যাচের বাকি আর ১০ মিনিট, গোল শোধ করতে পারবে দক্ষিণ কোরিয়া