অসাধারণ হ্যাটট্রিক রোনাল্ডোর, ৩-৩ গোলে ড্র স্পেন-পর্তুগালের ম্যাচ

গ্রুপ লিগের অন্যতম সেরা ম্যাচে আজ সোচির ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে স্পেন ও পর্তুগাল একে অপরের বিরুদ্ধে নামবে

একটি দল বিশ্বসেরা হয়েছে আটবছর আগে। আর একটি দল দুই বছর আগে ইউরোপ সেরা হয়ে বিশ্বকাপের মঞ্চ মাতাতে প্রস্তুত। গ্রুপ লিগের অন্যতম সেরা ম্যাচে আজ সোচির ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে স্পেন ও পর্তুগাল একে অপরের বিরুদ্ধে নামবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম স্পেনিয়ার্ডদের দ্বৈরথ বাদেও এই ম্যাচের আলাদা আকর্ষণ রয়েছে। দুটোই ইউরোপ তথা বিশ্ব ফুটবলের শক্তিশালী দল। গ্রুপ লিগের প্রেস্টিজ ফাইটে তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। একদিকে রয়েছেন পর্তুগালের পেপে, কার্ভালহো, রোনাল্ডো, সিলভারা। অন্যদিকে স্পেনের পিকে, বুস্কেতস, ইনিয়েস্তা, কোস্তারা। ফলে সর্বোচ্চ স্কিলের দ্বৈরথ হবে এদিন।

বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি স্পেন-পর্তুগাল

1
958029

স্পেন বনাম পর্তুগাল ম্যাচের সমস্ত আপডেট পান এখানে

Jun 16, 2018, 1:23 am IST

শেষ হল ম্যাচ রোনাল্ডোর হ্যাটট্রিকের বদান্যতায় ৩-৩ গোলে শেষ হল স্পেন-পর্তুগালের ম্যাচ।
Jun 16, 2018, 1:20 am IST

চার মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Jun 16, 2018, 1:20 am IST

গোল পেয়ে শেষ মুহূর্তে পরপর আক্রমণ পর্তুগালের।
Jun 16, 2018, 1:15 am IST

ফ্রি কিকে বিশ্বমানের গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সমতা ফেরাল পর্তুগাল। ডান পায়ের ইনস্টেপে অসাধারণ গোল সিআর সেভেনের।
Jun 16, 2018, 1:14 am IST

৮৬ মিনিটের মাথায় বক্সে বাইরেই দারুণ জায়গায় ফ্রি কিক পেল পর্তুগাল।
Jun 16, 2018, 1:13 am IST

স্পেন তৃতীয় পরিবর্তন সেরে ফেলল। মাঠে এলেন লুকাস। বেরিয়ে যাচ্ছেন দিয়েগো সিলভা।
Jun 16, 2018, 1:09 am IST

ম্যাচের বাকী আর দশ মিনিট। সমতা ফেরানোর চেষ্টায় পর্তুগাল।
Jun 16, 2018, 1:07 am IST

ফের পরিবর্তন স্পেনের। বেরিয়ে গেলেন গেদেস, এলেন আন্দ্রে সিলভা।
Jun 16, 2018, 1:03 am IST

কোনওভাবেই গোলের মুখ খুলতে পারছে না পর্তুগাল। রোনাল্ডোকে আটকে দিয়েছে স্পেন।
Jun 16, 2018, 12:58 am IST

আর ম্যাচের বাকী ২০ মিনিট। পর্তুগাল সমতা ফেরানোর চেষ্টার ত্রুটি রাখছে না।
Jun 16, 2018, 12:57 am IST

স্পেনের ফুটবলার বদল। বেরিয়ে যাচ্ছেন ইনিয়েস্তা। ঢুকলেন থিয়াগো।
Jun 16, 2018, 12:55 am IST

৬৭ মিনিটের মাথায় প্রথম পরিবর্তন পর্তুগালের। বেরিয়ে গেলেন ব্রুনো ফের্নান্দেজ। মাঠে এলেন মারিও।
Jun 16, 2018, 12:54 am IST

আক্রমণের চেষ্টা করেও মাঝমাঠে খেই পাচ্ছে না পর্তুগাল। খেলা ধরে নিয়েছে স্পেন।
Jun 16, 2018, 12:50 am IST

কর্ণার পেল পর্তুগাল। তবে ফায়দা তুলতে পারলেন না রোনাল্ডোরা।
Jun 16, 2018, 12:46 am IST

৫৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে স্পেনকে ৩-২ এগিয়ে দিলেন নাচো।
Jun 16, 2018, 12:41 am IST

মাঝমাঠে ইনিয়েস্তাকে ট্যাকল মুতিনহোর। ফ্রি কিক পেল স্পেন।
Jun 16, 2018, 12:39 am IST

প্রথমার্ধের বল পজেশনে অনেক এগিয়ে স্পেন। তবে ফলাফল পর্তুগালের পক্ষে ২-১।
Jun 16, 2018, 12:37 am IST

গোলে শট নিলেন ব্রুনো ফের্নান্দেজ। বল বেরিয়ে গেল ডানদিকের পোস্টের অনেকটা দূর দিয়ে।
Jun 16, 2018, 12:35 am IST

স্পেন প্রথমার্ধের মতোই ছোট ছোট পাসে আক্রমণে ওঠার চেষ্টায় ব্যস্ত।
Jun 16, 2018, 12:32 am IST

শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধে স্পেন একের পর এক আক্রমণ করলেও ২ গোলে এগিয়ে গিয়েছে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে স্পেন গোল ফিরিয়ে দিতে পারে কিনা সেটাই দেখার।
Jun 16, 2018, 12:16 am IST

শেষ হল প্রথমার্ধের খেলা।
Jun 16, 2018, 12:15 am IST

দাভিদ হেয়ার হাত ছিটকে বল ঢুকে গেল গোলে। দ্বিতীয় গোল করলেন রোনাল্ডো। ৪৪ মিনিটের মাথায় পর্তুগাল এগিয়ে গেল ২-১ গোলে।
Jun 16, 2018, 12:13 am IST

ফের কর্ণার পেল স্পেন। তবে বল সোজা গোলকি্পারের হাতে। প্রতি আক্রমণে পর্তুগাল। রোনাল্ডরাও ফায়দা তুলতে পারলেন না।
Jun 16, 2018, 12:13 am IST

বাঁ পায়ে কোস্তার শট। তবে প্যাত্রিসিওর সরাসরি হাতে।
Jun 16, 2018, 12:11 am IST

প্রথমার্ধের খেলা শেষের দিকে। স্পেন আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিয়েগো কোস্তাকে ফাউল মাঝমাঠে।
Jun 16, 2018, 12:09 am IST

নিস্ফলা কর্ণার। গোলও সুবিধা করতে পারল না স্পেন।
Jun 16, 2018, 12:08 am IST

দ্বিতীয় কর্ণার পেল স্পেন। পেপে-র পায়ে লেগে বল বাইরে বেরিয়ে গেল।
Jun 16, 2018, 12:04 am IST

দুই দলই ছোট ছোট পাসে গোলের মুখ খোলার চেষ্টায় ব্যস্ত। স্পেন বেশি আক্রমণাত্মক খেলছে। প্রতি আক্রমণে ঝড় তোলার চেষ্টা পর্তুগালের।
Jun 16, 2018, 12:01 am IST

৩০ মিনিট খেলা হয়ে গিয়েছে। ব্যবধান ১-১।
Jun 15, 2018, 11:59 pm IST

সিলভার কর্ণার কাজে এল না। প্রতি আক্রমণে রোনাল্ডো।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+