আজ (শনিবার) গ্রুপ সি-র প্রথম ম্যাচে কাজান শহরের কাজান এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। ইউরো ২০১৬-র ফাইনালে উঠেও ঘরের মাঠে পর্তুগালের বিরুদ্ধে হেরেছিল ফ্রান্স। কিন্তু তারপর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কিন্তু সর্বকালের সেরা পারফরম্যান্স দিয়েছে তারা। অন্যদিকে মাত্র দুবার বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়ে এখনও প্রথম ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার রেকর্ডটা বদলাতে চায় তারা। তবে ধারে ভারে তাদের চেয়ে অনেক এগিয়ে ফ্রান্স। এবারের ফিফা বিশ্বকাপ জেতারও অন্যতম দাবিদার ধরা হচ্ছে ফ্রান্সকে। প্রথম ম্যাচ থেকেই ছন্দ পেতে তৈরি 'লে ব্লু'-রা।
1
958034
ফিফা বিশ্বকাপ ২০১৮: ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সরাসরি আপডেট
Jun 16, 2018, 5:24 pm IST
শেষ বাঁশি বাজল। খেলা শেষ। কষ্ট করেই অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারাল ফ্রান্স।
ফিফা ক্রমতালিকায় বা কাগজে কলমেও যতই পেছনে থাকুক অস্ট্রেলিয়া, ভুললে চলবে না এটা বিশ্বকাপ। কত অঘটনই ঘটে এই টুর্ণামেন্টে। আজ বিকেলেও অঘটন ঘটাতে তৈরি অস্ট্রেলিয়া।
কে জিতবে ফ্রান্স না অস্ট্রেলিয়া? দেখুন কী বলছে এই বাজ পাখিটি। বিশ্বকাপের প্রথম দুদিনে ৪ টি ম্যাচের মধ্যে ৩ টি তে তার ভবিষ্যদ্বাণী মিলে গেছে। শুধু স্পেন - পর্তুগাল ম্যাচে তার কথা মতো স্পেন জিততে পারেনি। অনেকে বলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিভার কাছে ফেল মেরে গেছে বাজপাখিও।
নিরপেক্ষ মাঠে ফ্রান্স আর অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে মাত্র দুইবার। ১৯৯৪ সালে জাপানে ফরাসীরা জিতেছিল ১-০ তে। আর ২০০১ - এ দক্ষিণ কোরিয়ার মাঠে সকারুরা ওই একই ফলে হারায় লে ব্লু-দের।
2:05 PM, 16 Jun
দুদলের শেষ সাক্ষাতে প্য়ারিসে ফ্রান্স অস্ট্রেলিয়াকে ৬-০ ফলে হারিয়েছিল। সেই ম্যাচে ২ গোল করেছিলেন অলিভিয়ের জিরু।
2:06 PM, 16 Jun
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সাম্প্রতিক ইতিহাস কিন্তু ফ্রান্সের পক্ষে নেই। গত ৪টি বিশ্বকাপে একবার মাত্র তারা উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছিল। ২০১৪ সালে হন্ডুরাসের বিরুদ্ধে তারা ৩-০ জেতে।
2:07 PM, 16 Jun
পরিসংখ্যান বলছে আজকের ম্যাচে বক্সের ভেতর ফরাসী ফুটবলারদের দিকে কড়া নজর রাখতে হবে অসি ডিফেন্ডারদের। কারণ বিশ্বকাপে শেষ ২৩ টি গোল লে ব্লুজ-রা পেয়েছে বক্সের ভেতর থেকেই। শেষ দূর পাল্লার শটে গেল এসেছিল সেই ১৯৯৮ সালে। সেমিফাইনালে ক্রোয়েশইয়ার বিরুদ্ধে গোল করেছিলেন লিলিয়ান থুরাম।
2:10 PM, 16 Jun
কাজান এরিনায় ফ্রান্সের ড্রেসিংরুম প্রস্তুত।
2:16 PM, 16 Jun
এই হল কাজান এরিনা স্টেডিয়াম। রুশ ক্লাব রুবেন কাজান দলের হোম গ্রাউন্ড এই মাঠ।