বিশ্বকাপে প্রথম গোল করল পানামা, ইংল্যান্ড বনাম পানামা ম্য়াচের স্কোর ৬-১ আজ (রবিবার) প্রথম ম্যাচে মস্কোর নিঝনি নভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড ও পানামা
Football
oi-Amartya Lahiri
Updated: Thursday, July 12, 2018, 15:46 [IST]
রবিবার, দিনের প্রথম ম্যাচে মস্কোর নিঝনি নভগোরদ স্টেডিয়ামে গ্রুপ জি-র ম্যাচে পানামা মুখোমুখি ইংল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগেই দুর্বল পানামার বিরুদ্ধে জিতে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়া পাকা করতে চায় ব্রিটিশরা। কিন্তু দুর্বল বলে পানামাকে খাটো করে দেখছে না তারা।
পানামার শারীরিক সক্ষমতাকে বেশ সমীহই করছে গ্যারেথ সাউথগেটের দল। এডেন হ্যাজার্ডদের বিরুদ্ধে পানামার জমাট রক্ষণের প্রদর্শন কিছুটা হলেও চিন্তায় রেখেছে ইংল্যান্ড দলকে। তবে মার্কাস রাশফোর্ড সুস্থ হয়ে ওঠায় আক্রমণভআগে শক্তি অনেকটা বাড়বে বলে আশা করা হচ্ছে। এই ম্যাচে ভাল খেলে ফুটবল বিশ্বে নজর কাড়াটাই পানামার লক্ষ্য।
1
958061
ইংল্যান্ড বনাম পানামা ম্যাচের সরাসরি আপডেট পান এখানে
রেকর্ড ৬-১ গোলের ব্।বধানে ম্যাচ জিতল ইংল্যান্ড
ফ্রিকিক থেকে বল ভেসে এসেছিল ইংল্যান্ড বক্সে। অসাধারণ টাচে গোল করলেন বেলয়। এটি বিশ্বকাপে পানামার প্রথম গোল।
এবং পানামার গোল এল। গেল করলেন পরিবর্ত খেলোয়ার বেলয়। স্কোর হল ৬-১
কর্ণার থেকে গোলের সুয়োগ পেয়েছিল পানামার অধিনায়ক টোরেস। কিন্তু সুবর্ণ সুযোগ হারালেন তিনি।
প্রায় ডুবিয়ে দিয়েছিলেন ইংলিশ গোলরিপার পিকফোর্ড। ইনেক আগে এগিয়ে এসেছিলেন, উঠে এসেছিলেন পানামার পেরেজ, ্ল্পের জন্য বাঁচল ইংল্যান্ড।
ফ্রিকিকের রিটার্ণ বলে ভলি নিয়েছিলেন লফটাস চিক, কিন্তু নিশানায় থাকল না।
বক্সের বাইরে আবার ফ্রিকিক পেল ইংল্যান্ড। হলুদ কার্ড দেখানো হল পানামার মুরিলোকে।
পানামার জোড়া খেলোয়ার পরিবর্তন, আরোয়ো নামলেন বার্কেনাস -এর বদলে বালয় নামলেন গোমেজের বদলে।
পীনীমীর মুরিয়ো হানা দিয়েছিলেন ইংল্যান্ড বক্সে, অল্পের জন্য বাঁচল ইংল্যান্ড
ইংল্যান্ডের খেলোয়ার পরিবর্তন, হ্য়ারি কেনকে তুলে নামানো হল জেইমি ভার্ডি-কে। লিঙ্গার্ডকে তুলে নামানো হল ফাবিয়ান ডেল্ফকে
রোনাল্ডোর পরে দ্বিতীয় খেলোয়ার হিসেবে এই বিশ্বকাপে হ্যাট্রিক করলেন কেন। ইংল্যান্ড এগিয়ে গেল ৬-০ গোলে।
আবার গোল! লফটাস চিকের বল হ্যারি কেনের পায়ে লেগে ফের ঢুকলো পানামার গোলে
ফাউল করলেন স্টার্লিং। এখনও তিনি গোল পাননি। একটু হতাশ তিনি।
প্রথমার্ধের মতো আক্রমণাত্মক লাগছে না ইংল্য়ান্ডকে।
স্টার্লিং-এর উদ্দেশ্যে লম্বা বল এসেছিল, কিন্তু তিনি আবার অফসাইড হলেন। এই নিয়ে ম্যাচে ৩ বার অফসাইড হলেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা নিজেদের গোছানোর চেষ্টা করছে পানামা
পানামার ক্যাপ্টেন হেড করে বিপদ মুক্ত করলেন
কাইল ওয়াকারের ভুলে খেলার ম্য়াচে প্রথম পেনাল্টি পেল পানামা। কিন্তু কাজের কাজ কিছু হল না।
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ঝের খেলা। ইংল্য়ান্ড এগিয়ে ৫-০ গোলে
পরিসংখ্য়ান বলছে কতটা আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড
প্রথমার্ধের খেলা শেষ। ইংল্যান্ড এগিয়ে ৫-০ গোলে
এবং আবার গোল করলেন হ্যারি কেন। প্রধমার্ধেই ৫-০ য় এগিয়ে গেল ইংল্যান্ড
পেনাল্টি নিচ্ছেন হ্যারি কেন।
পানামার এসকোবার রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখলেন।
কিন্তু জনস্টোন্সকে ফাউল করার জন্য ফের পেনাল্টি পেল ইংল্যান্ড
গোলে হেড নিয়েছিলেন। কিন্তু আটকালেন পানামার গোলকিপার
ইংল্যান্ড এগিয়ে গেল ৪-০ গোলে
READ MORE
আজ ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় দিনের প্রথম ম্যাচে মস্কোর নিঝনি নভগোরদ স্টেডিয়ামে গ্রুপ জি-র ম্যাচে পানামার মুখোমুখি ইংল্যান্ড
ধারে ভারে পানামার থেকে অনেক এগিয়ে ইংল্যান্ড
মাঠে আসছেন পানামার সমর্থকরা
আর একটু পরেই শুরু হবে খেলা। মাঠে নামছে দুই দল
জাতীয় সঙ্গীত শেষ। থেলা শুরু হল বলে
প্রথম থেকেই আগ্রাসী ফুটবল খেলা শুরু করলো ইংল্যান্ড।
লিঙ্গার্ড-এর টাচটি ঠিক হলো না। ফ্রিকিক পেল পানামা। কিন্তু চোট পেলেন লিঙ্গার্ডও
পানামার প্রথম ফ্রিকিক। ক্লিয়ার করলেন ইংরেজ অধিনায়ক, আবার পানামার লম্বা শট, কিন্তু অনেক উপর দিয়ে বেরিয়ে গেল।
আবার পানামার আকর্মণ, কিন্তু সহজ সুযোগ বারালেন গোডোয়ে। তাঁর শট গেল বাইরে
৭ মিনিটের মাথায় প্রথম কর্ণার পেল ইংল্যান্ড।
গোল করলেন জন স্টোন্স। ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ গোলে
হলুদ কার্ড দেখানো হল পানামার কুপার-কে
পানামার ডিফেন্ডারদের ভুলে সুয়োগ এসেছিল ইংল্যান্ডের সামনে কিন্তু হেন্ডারসনে পাশটা বড় হয়ে গেল
পানামার বার্কেনাসের শট, দুই ইংলিশ ডিফেন্ডারের ফাঁক দিয়ে ফার পোস্টে শট নিয়েছিলেন। কিনেতু নিশানাচ্যুত হল
পেনাল্টি পেল ইংল্যান্ড। পানামার এসকোবার বক্সের মধ্যে ফাউল করলেন জেসি লিঙ্গার্ডকে।
পানামার খেলোয়াররা রেফারির সিদ্ধান্তে খুশি নয়। তবে রেফারি সিদ্ধান্ত বদলালেন না
গোলের বাঁপ্রান্তের উপরের কোনা দিয়ে হল জালে জড়ালেন কেন
ইংল্যান্ডের লফটাস চিক-কে হলুদ কার্ড দেখানো হল। অনেকক্ষণ ধরেই চোরাগোপ্তা পা চালাচ্ছিলেন তিনি।
একের পর এক আক্রমণে আসছে ইংল্যান্ড। স্টার্লিং কে অফসাইড দেওয়া হল
লং বলে থেলে জায়গা তৈরির চেষ্টা করছে পানামা
আক্রমণে এসেছিল পানামা। পেরেজের পাস ধরে উড়িয়ে দিলেন রডরিগেজ। যদিও বক্সে আরও দুজন পানামার ফুটবলার ছিলেন
READ MORE
English summary
FIFA World Cup 2018 : Get live updates of the match between England and Panama