রোমাঞ্চে ভরা ডেনমার্কের বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ১-১ গোলে আমীমাংসিত থাকল আজ (বৃহস্পতিবার) গ্রুপ সি-র প্রথম ম্যাচে সামারা এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া।
Football
oi-Amartya Lahiri
Updated: Thursday, June 21, 2018, 19:52 [IST]
আজ (বৃহস্পতিবার) গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় সামারা এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে সকারুদের খেলা সকলের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু দিনের শেষে তাদের হারতে হয়েছিল ২-১ গোলে। অপরদিকে মজবুত রক্ষণের জোরে পেরুকে রুখে দিয়ে ১-০ জয় তুলে নিয়েছিল ডেনমার্ক। খাতায় কলমে ডেনমার্ক অনেক এগিয়ে থাকলেও বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী। অনেকেই বলছেন ফ্রান্স ম্যাচের খেলা ধরে রেখে ভুলগুলো শুধরে নিতে পারলে কিন্তু আজ জয় তুলে নিতেও পারে অস্ট্রেলিয়া। কিন্তু ড্যানিশ গোলকিপার ক্যাস্পার শ্মাইকেল এই মুহূর্তে গোলের নিচে প্রায় দুর্ভেদ্য। গত পাঁচ ম্যাচে গোল খায়নি তারা। আজ আবারও একটা প্রতিদ্বন্দ্বিতায় ভরা জমজমাট ম্যাচের আশায় ফুটবলপ্রেমীরা।
1
958037
ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সরাসরি আপডেট পান এখানে
বল পজেশন থেকে গোলে শট - সবেতেই ডেনমার্ককে টক্কর দিল অস্ট্রেলিয়া
খেলা শেষ। জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ভরা খেলা শেষ হল ১ -১ গোলে। এবারের বিশ্বকাপে প্রথম পয়েন্ট তুলে নিল অস্ট্রেলিয়া। জেগে রইল পরের রাউন্ডে ওঠার আশা।
লম্বা বল পেয়েছিলেন ব্রেথওয়েট। কিন্তু অফসাইড দেওয়া হল।
কর্নার থেকে সুযোগ ছিল ডেনমার্কের। কিন্তু শট নিতে সময় নিলেন অনেক বেশি।
কর্মার পেল ডেনমার্ক। গোল কি আসবে শেষ মুহূর্তে?
নির্ধারিত সময়ের খেলা শেষ। সংযুক্ত সময় দেওয়া হল তিন মিনিট
আবার এরিকসনের প্রয়াস, বল গোলে থাকল না।
ফের আক্রমণ আরজানির, কিন্তু তুন ড্যানিশ ডিফেন্ডার আটকালেন তাঁকে।
নিমেষে পাল্টা আক্রমণএ এল অস্ট্রেলিয়া। লেকির ও আরজানি দুটি ভাল চেষ্টা আটকে দিলেন শেমিচেল
সুবর্ণ সুয়োগ নষ্ট করলো ডেনমার্ক
জমজমাট ম্যাচে ভরে গেছে পুরো মাঠ। দর্শক সংখ্যা ৪০ হাজারের বেশি
নির্ধারিত সময়ের আর ৫ মিনিট বাকি।
মাঝে মাঝেই ছোট ছোট ফাউল করছিলেন সিসতো। তাকে হলুদ কার্ড দেখানো হল
কর্ণেলিয়াসের হেড চলে গেল অসি গোলকিপারের হাতে
অসাধারণ সংঘবদ্ধ আক্রমন অস্ট্রেলিয়ার সিসতোকে কাটিয়ে অসাধারণ ক্রশ রেখেছিলেন আরজানি। কিন্তু ফাঁকা গোলের সামনে পা ছোঁয়াতে পারলেন না কেউ।
বক্সের মধ্যে ক্রশে মাথা ছুইয়েছিলেন লেকি, কিন্তু পুরো নিয়ন্ত্রণ রাখতে পারলেন না
সিসতোর পাশ থেকে বল ধরে নিলেন অসি মিডফিল্ডার জুরিচ
শেষ পনেরো মিনিটের খেলা বাকি
নাবৌটের বদলে মাঠে নামানো হল টনি জুরিককে
চোট পেলেন অস্ট্রেলিয়ার নাবৌট। ভারসাম্য রাখতে গিয়ে নিজের শরীরের ওজনে কাঁধে চোট লাগল তার
মিনিট যেতে না যেতেই আক্রম ডেনমার্কের। সিসতোর শটও সামান্যর দন্য গোলে থাকল না।
আবার অস্ট্রেলিযার আক্রমণ। রকিচের শট। কিন্তু এবার আর ঙুল করলেন না শেমিচেল
মুইয়ের দুরন্ত দূরপাল্লার শট, ডেনমার্কের গোলের সামান্য উপর দিয়ে বেরিয়ে গেল
অস্ট্রেলিয়ার খেলোয়ার পরিবর্তন ক্রুজের ঝায়গায় মাঠে এলেন তরুন আরজানি
গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন শেমিচেল। লেকির ক্রশে পা ছোঁয়ালেই গোল পেতেন ক্রুজ। কোনক্রমে বাঁচল ডেনমার্ক।
পাল্টা আক্রণমে অস্ট্রেলিয়া।
ডেনমার্কের আক্রমণ যরগেলসনকে বল দেওয়ার চেষ্টা কিন্তু আটকালেন রিসডন
সারা মাঠ জুড়ে খেলছেন অস্ট্রেলিয় মিডফিল্ডার লেকি।
লারসনের ক্রস ক্লিয়ার করলো অস্ট্রেলিয় ডি্ফেন্স। পাল্টা আক্রমণে চলে এল ডেনমার্ক
ডেনমার্কের স্কিলের জবাব দিচ্ছে সকারুরা মনের জোর আর জেদে
READ MORE
প্রথম সপ্তাহ পেরিয়ে আজ অষ্টম দিনে পড়লো ফিফা বিশ্বকাপ ২০১৮। দিনের প্রথম ম্যাচে ভারতায় সময় বিকেল সাড়ে পাঁচটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হচ্ছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে ফ্রান্সকে আটকে দিতে দিতেও হার মানতে হয়েছে প্রযুক্তির কাছে। আজ আবারও একটা ভাল পারফরম্যেন্স দেওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়া।
পরিসংখ্যান অস্ট্রেলিয়ার সঙ্গে নেই
পর পর দুই ম্যাচে জয় আসবে ডেনমার্কের?
আর কিছুক্ষণের মধ্য়েই শুরু হচ্ছে খেলা। দুদলের ফর্মেশন
প্রথম ম্যাচে দুজনেই গোল করেছেন। আজ হবে?
শুরুতেই ফ্রিকিক পেল ডেনমার্ক।
এরিকশনের ফ্রিকিক থেকে হেড করলেন ডেনমার্কের ক্যাপ্টেন। তবে কাজের কাজ হল না
দুদলের প্রথম এগারো। ৬১ শতাংশের পূর্বাভাস জিতবে ডেনমার্ক
রাইট উইং দিয়ে ভাল বোঝাপড়ায় আক্রমণ করল ্স্ট্রেলিয়া। ঢিফেন্ডারের পায়ে লেগে বেরিয়ে গেল
কর্ণার থেকে হেড অস্ট্রেলিয়া লেকির, কিন্তু নিশানাচ্যুত
গোল! ফাটল ধরলো অসি ডিফেন্সে। অসাধারণ ভলিতে গোল করলেন ড্যানিশ তারকা ক্রিশ্চেন এরিকসন। ডেনমার্ক এগিয়ে গেল ১-০ য়।
শুরুতেই গোল খেয়ে সামান্য দমে গেলেও ফের সংঘবদ্ধ খেলায় ফিরছে অস্ট্রেলিয়া
আবার ফ্রিকিক, অস্ট্রেলিয়ার বক্সের বাইরে
সাময়িক বিপদমুক্ত করলেও পাল্টা আক্রমণে যেতে পারল না সকারুরা
অস্ট্রেলিয়া আক্রমণে এয়েছিল রডিচ অনেকটা উঠে গিয়ে বক্সে বল বাড়িয়েছিলেন রবি ক্রুজের উদ্দেশ্যে, কিন্তু ধরতে পারলেন না ক্রুজ
দুর থেকে শটে চেষ্টা ডেনমার্কের সিসকোর। কিন্তু বল গোলরক্ষকের হাতে।
অস্
ট্রেলিয়ার ফ্রিকিক। রডিকের শট গোলের বাইরে দিয়ে গেল।
অসাধারণ ক্রস থেকে হেডে বল গোলে রাখতে পারলেন না ড্যানিশ ফরোয়ার্ড। সুবর্ণ সুযোগ নষ্ট
ফের আক্রমণ ডেনমারর্কের। কিন্তু সকারু ডিফেন্স এবার তাদের আটকে দিল
অস্ট্রেলিয়ার জোড়া আক্রমণ। কিন্তু সতর্ক ছিলেন ক্রিশ্চেনসেন ও ডালাসগার্ড
আবার আক্রমণে এল অস্ট্রেলিয়া। লেকির ক্রশ, কিন্তু দ্বিতীয় পোস্টে কেউ না থাকায় কাজের কাজ হল না
কড়া প্রতিদ্বন্দ্বিতায় কেলা চলছে। অস্ট্রেলিয়া চাপ বাড়াচ্ছে। রবি ক্রুজের শট, প্রতিহত হল
অসাধারণ পায়ের কাজে অস্ট্রেলিয়ার পা থেকে বল ছিনিয়ে নিলেন সিসতো
৩০ মিনিঠ খেলা হয়ে গেল শুরুতেই গোল খাওয়ার পরও মাথা উঁচু করে লড়ছে অস্ট্রেলিয়া
ডেনমার্ক ডিফেন্সকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না অস্ট্রেলিয়া
মুই জেদিনাক বল দেওয়া নেওয়া করতে করতে ড্যানিশ বক্স ঢুকে গিয়েছিল। কর্ণার করে সামাল গিলেন ডেনমার্ক।
READ MORE
English summary
FIFA World Cup 2018 : Get live updates of the match between Denmark and Australia