৩-০ গোলে আর্জেন্তিনাকে হারাল ক্রোয়েশিয়া, ৯১ মিনিটে কফিনে শেষ পেরেক পুঁতে গোল রাকিটিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে নামছে আর্জেন্তিনা।
News
oi-Ritesh Ghosh
Updated: Monday, July 16, 2018, 16:06 [IST]
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে নামছে আর্জেন্তিনা। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালিস্ট আর্জেন্তিনা সবচেয়ে ছোট দেশ হিসাবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা আইসল্যান্ডের কাছে আটকে গিয়েছে। ক্রোয়েশিয়া আইসল্যান্ডের চেয়ে অনেক বড় দল। আগের ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে জয়ও পেয়েছে। ফলে মানসিকভাবে অনেক এগিয়ে রয়েছে। আইসল্যান্ড পারলে তাঁরাও পারবেন, এমনটাই বিশ্বাস ক্রোয়েশিয়ানদের। তবে যোগ্যতা অনুযায়ী খেললে আর্জেন্তিনার আজ জেতার কথা। লিওনেল মেসি কি জ্বলে উঠতে পারবেন?
1
958042
ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে
শেষ হল ম্যাচ। ৩-০ গোলে আর্জেন্তিনাকে হারাল ক্রোয়েশিয়া।
নব্বই মিনিট খেলা শেষ। অতিরিক্ত ৪ মিনিট সময় দিলেন রেফারি।
৮৪ মিনিটের মাথায় ওতামেন্ডি ফাউল করে হলুদ কার্ড দেখলেন ও ক্রোয়েশিয়া ফ্রি কিক পেল। রাকিটিচের শট পোস্টে গেলে বাইরে গেল। আর্জেন্তিনা ৩-০ হওয়া থেকে বাঁচল।
৭৯ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে অনবদ্য গোল করে এগিয়ে দিলেন অধিনায়ক মডরিচ। অনবদ্য শটে পরাস্ত করলেন গোলকিপারকে। আজকে হারা নিশ্চিত হয়ে গেল আর্জেন্তিনার।
৭৫ মিনিট খেলা শেষ। আর্জেন্তিনা কোনওভাবে ক্রোয়েশিয়া অর্ধে পৌঁছতে পারছে না। বরং ক্রোয়েশিয়া বারবার আক্রমণ করে চলেছে।
৬৫ মিনিটের মাথায় প্রতি আক্রমণে দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়াও। তবে পোস্টের বাইরে বল বেরিয়ে গেল।
৬৩ মিনিটের মাথায় দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল আর্জেন্তিনা। মেসিকে কিছুটা সপ্রতিভ মনে হচ্ছে। আক্রমণে ধার বাড়াচ্ছে আর্জেন্তিনা।
ম্যাচ ষাট মিনিট হয়ে গিয়েছে। আর্জেন্তিনা শেষ ত্রিশ মিনিটে ২টি গোল করলে তবেই জিতবে। তবে ক্রোয়েশিয়া যেভাবে খেলছে তাতে বিপদ বাড়ছে মেসির দলের।
বল পজেশনে এগিয়ে থাকলেও একবারও গোলে বল মারতে পারেনি আর্জেন্তিনা।
মেরকাদোর ব্যাক পাস ভুল করে ক্রোয়েশিয়ার রেবিচের পায়ে তুলে দিলেন গোলকিপার কেবায়েরো। নিজেদের ভুলে আর্জেন্তিনা পিছিয়ে পড়ল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩ মিনিটের মাথায় গোল করে ক্রোয়েশিয়া এগিয়ে গেল।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ। অতিরিক্ত ২ মিনিট সময় দিলেন রেফারি।
ম্যাচ গড়াল চল্লিশ মিনিটে। দুই দল একে অপরকে ফাউল করে চলেছে। হলুদ কার্ড দেখলেন ক্রোয়েশিয়ার রেবিচ।
মেসিদের সমর্থন করতে এদিনও স্টেডিয়ামে হাজির দিয়েগো মারাদোনা।
দুই দলই বেশ আক্রমণাত্মক খেলছে। শরীরী ভাষার বেশি প্রয়োগ হচ্ছে। এরই মাঝে আকুনার শট পোস্টে লেগে বেরিয়ে গেল। আর্জেন্তিনা গোল পেতে গিয়েও পেল না।
সুযোগ তৈরি করেছিল আর্জেন্তিনা। কর্ণার পেয়ে গিয়েছিল। তবে শেষ অবধি নিষ্ফলা আক্রমণ হল।
খেলা শুরু হতেই দুই দলের দুই সেরা খেলোয়াড়ের তুলনা শুরু হয়ে গিয়েছে। মডরিচ নাকি মেসি কে দেশকে জিতিয়ে মাঠ ছাড়তে পারবেন?
কিছুটা কড়া ট্যাকলের মধ্যে দিয়ে খেলা গড়াচ্ছে। আসলে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচে জাঁকিয়ে বসতে চাইছে।
খেলা গড়িয়ে গিয়েছে ১৫ মিনিটের বেশি। তবে আর্জেন্তিনা সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা মেসিবাহিনীর।
আর্জেন্তিনা আগের ম্যাচের হারায় মেসিদের উপরে চাপ বেশি। বরং অনেক ফুরফুরে মেজাজে খেলতে পারবেন মডরিচরা।
শুরু হয়ে গিয়েছে ম্যাচ। দুই দলই কিছুটা দেখে আক্রমণে যেতে চাইবে। সকলের নজর রয়েছে লিও মেসির উপরে।
দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন, দেখে নিন একঝলকে।
মাঠে নেমে পড়ল দুই দল। দুই দলের জাতীয় সঙ্গীতের পর শুরু হবে ম্যাচ।
সমর্থকদের গর্জনে আলোড়িত হয়ে উঠছে স্টেডিয়াম। ভিডিওতে দেখুন, দুই দলের তারকারা বাস থেকে নেমে স্টেডিয়ামে প্রবেশ করছেন।
এই বিশ্বকাপে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক একনজরে।
আর্জেন্তিনার বিরুদ্ধে নামছে ক্রোয়েশিয়া। গ্রুপ ডি-তে শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। আর্জেন্তিনা রয়েছে দ্বিতীয় স্থানে।

English summary
Fifa World Cup 2018 : Get live updates of Argentina vs Croatia match