বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স

ফ্রান্স ও বেলজিয়াম প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। ফ্রান্সকে এই বিশ্বকাপে অনেকেই ধর্তব্যের মধ্যে রাখেননি।

ফ্রান্স ও বেলজিয়াম প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। ফ্রান্সকে এই বিশ্বকাপে অনেকেই ধর্তব্যের মধ্যে রাখেননি। তবে গ্রুপ লিগে সেরা হয়ে শেষ ১৬-য় ওঠার পরে আর্জেন্তিনাকে ৪-৩ গোল হারিয়ে শেষ আটে ওঠে দিদিয়ের দেসক্যাম্পের ছেলেরা। তারপরে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে গ্রিজম্যান, এমবাপেরা সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। আর এখন বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসাবে উঠে এসেছে। এদিকে বিশ্বকাপের শুরু থেকেই বেলজিয়ামকে কালো ঘোড়া হিসাবে চিহ্নিত করা হয়েছে। গ্রুপ শীর্ষে থেকে বেলজিয়াম পরের রাউন্ডে উঠেছে। এই বিশ্বকাপে তো বটেই, গত ২৫টি আন্তর্জাতিক ম্যাচে বেলজিয়াম দল অপরাজিত রয়েছে। আজকের ম্যাচে জিতে কারা বাজিমাত করে ফাইনালে ওঠে সেদিকেই সকলের চোখ থাকবে।

LIVE সেমিফাইনালের লড়াইয়ে নামছে ফ্রান্স-বেলজিয়াম

1
958082

ফ্রান্স বনাম বেলজিয়াম ম্যাচের লাইভ আপডেট একনজরে

Jul 11, 2018, 1:24 am IST

আর সম্ভবত সুযোগ নেই বেলজিয়ামের কাছে গোল শোধ করার। ফ্রান্স শেষ মুহূর্তে কর্ণার পেল। তবে বলতে বলতেই বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। প্রথম দল হিসাবে ফাইনালে গেল ফ্রান্স।
Jul 11, 2018, 1:19 am IST

৯০ মিনিট অতিক্রান্ত। ৬ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Jul 11, 2018, 1:11 am IST

ম্যাচের ৮২ মিনিট অতিক্রান্ত। হ্যাজার্ডের চোট লেগেছে। এদিকে ফ্রান্স জয়ের গন্ধ পেয়ে মরিয়া হয়ে উঠেছে।
Jul 11, 2018, 1:03 am IST

খেলা গড়াল ৭৫ মিনিটে। বেলজিয়াম কি পারবে গোল করে সমতা ফেরাতে? আর বেশি সময় বাকী নেই ম্যাচে।
Jul 11, 2018, 12:55 am IST

প্রতি আক্রমণে ফ্রান্স সুযোগ তৈরি করে ফেলেছিল। এমবাপের থ্রু ধরে ফেলেছিলেন গ্রিজম্যান। তবে গোলে রাখা গেল না।
Jul 11, 2018, 12:54 am IST

বেলজিয়াম বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ফেলেছিল। তবে এখনও গোলের দরজা খুলতে পারেনি।
Jul 11, 2018, 12:38 am IST

৫০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে গেল ফ্রান্স। গোল করলেন উমতিতি।
Jul 11, 2018, 12:34 am IST

ফ্রান্স প্রথমবার আক্রমণে উঠে পড়েছিল। মাঝমাঠের দখল যার হাতে থাকবে, জিতবে তাঁরাই।
Jul 11, 2018, 12:32 am IST

শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধ। মাঠে নেমে পড়লেন দুই দেশের খেলোয়াড়রা।
Jul 11, 2018, 12:16 am IST

৪৫ মিনিট খেলা অতিক্রান্ত। দ্বিতীয়ার্ধে কি আরও কঠিন লড়াই হবে দুই দলের? সেটাই এখন দেখার।
Jul 11, 2018, 12:13 am IST

পোগবাকে বক্সের বাইরে ফেলে দেওয়া হল। ফ্রি কিক পেল ফ্রান্স।
Jul 11, 2018, 12:11 am IST

খেলা ৪০ মিনিট অতিক্রান্ত। কোনও দল কোনও সুবিধা তুলতে পারেনি।
Jul 11, 2018, 12:10 am IST

ফ্রান্স পেল দ্বিতীয় কর্ণার। পাভার্ডের শট গোলকিপারের পায়ে লেগে বাইরে গেল। এদিকে কর্ণার থেকে কোনও সুবিধা তুলতে পারল না ফ্রান্স।
Jul 11, 2018, 12:06 am IST

মাঝমাঠের লড়াই জমে উঠেছে। বেলজিয়ামের হ্যাজার্ড অনেকটা নেমে বল তুলে নিয়ে আসছেন। গ্রিজম্যানও পিছিয়ে নেই।
Jul 11, 2018, 12:01 am IST

দারুণ রণকৌশল দেখার ফ্রান্স। তবে বল গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে গেল।
Jul 11, 2018, 12:00 am IST

বেলজিয়াম বক্সের বাইরে ফ্রি কিক পেল ফ্রান্স। শঠ নেবেন গ্রিজম্যান।
Jul 10, 2018, 11:58 pm IST

ফের একবার ফ্রান্স বক্সে গোলের মুখ খুলে ফেলেছিল বেলজিয়াম। দারুণ আক্রমণ করে চলেছে রেড ডেভিলসরা। এবার গোলের কাছাকাছি ছিলেন ডি ব্রুইনে।
Jul 10, 2018, 11:54 pm IST

দারুণভাবে শুরু করেছে বেলজিয়াম। এখনই গোল পেয়ে গেলে চাপে পড়ে যাবে ফ্রান্স। তবে ডিফেন্স বেশ মজবিুত ফরাসিদের। লুকাকুরা কি করে সেটাই দেখার।
Jul 10, 2018, 11:51 pm IST

ফ্রান্স বক্সে আক্রমণের ঝড় তুলে দিয়েছে বেলজিয়াম। এবার রোমেলু লুকাকুর শট বাঁচালেন হুগো লোরিস।
Jul 10, 2018, 11:49 pm IST

ফের একবার ফ্রান্সের গোল লক্ষ্য করে দুরন্ত শট হ্যাজার্ডের। কর্ণার পেল বেলজিয়াম।
Jul 10, 2018, 11:45 pm IST

ফ্রান্স বক্সে বল পেয়ে গিয়েছিলেন হ্যাজার্ড। তবে গোলকিপারের পাশ থেকে বাইরে চলে গেল।
Jul 10, 2018, 11:43 pm IST

দারুণ থ্রো বল পেয়ে গিয়েছিলেন এমবাপে। বল বাড়িয়েছিলেন পোগবা। তবে বেলজিয়ামের গোলকিপার কোর্তোইস বাঁচিয়ে দিলেন।
Jul 10, 2018, 11:40 pm IST

বেলজিয়ামের হ্যাজার্ড ও ফ্রান্সের গ্রিজম্যান আক্রমণ তৈরির চেষ্টায় ব্যস্ত। দুজনেই দলের আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন।
Jul 10, 2018, 11:36 pm IST

ফ্রান্স ধীরে ধীরে আক্রমণের চেষ্টা করছে। এদিকে বেলজিয়ামও একবার বল নিয়ে ফ্রান্স বক্সে হানা দিয়ে ফেলেছে।
Jul 10, 2018, 11:32 pm IST

বেলজিয়ামের হ্যাজার্ড ও লুকাকুর দিকেও সকলের নজর রয়েছে।
Jul 10, 2018, 11:31 pm IST

ফ্রান্সের এমবাপে ও গ্রিজম্যানের দিকে সকলের নজর রয়েছে।
Jul 10, 2018, 11:30 pm IST

শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল ম্যাচ।
Jul 10, 2018, 11:28 pm IST

দুই দলই মাঠে নেমে পড়েছে। জাতীয় সঙ্গীতের পর শুরু হবে দুই দলের খেলা। এই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।
Jul 10, 2018, 11:20 pm IST

একনজরে দেখে নিন দুই দলের একাদশ।
Jul 10, 2018, 9:23 pm IST

একনজরে বেলজিয়ামের পারফরম্যান্স।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+