ফ্রান্সের নতুন ফুটবল প্রজন্মের নিজেদের প্রমাণ করার ম্যাচ, রেকর্ড বদলাতে চায় অস্ট্রেলিয়া

কাজানে গ্রুপ সি-র এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া দুই দলই।

শনিবার কাজানে বিশ্বকাপ অভিযান শুরু করছে গ্রুপ সি-র দুই দল ফ্রান্স ও অস্ট্রেলিয়া । ইউরো ২০১৬-র ফাইনালে উঠেও ঘরের মাঠে পর্তুগালের বিরুদ্ধে হারতে হয়েছিল ফ্রান্সের নতুন প্রজন্মের দলকে। তারপর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কিন্তু সর্বকালের সেরা পারফরম্যান্স দিয়েছে তারা। এবারের ফিফা বিশ্বকাপ জেতারও অন্যতম দাবিদার ধরা হচ্ছে ফ্রান্সকে।

ফ্রান্স - অস্ট্রেলিয়া গ্রুপ সি-র ম্যাচ

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ নিজে ৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন। কাজেই এরকম হাইপ্রেসার টুর্ণামেন্ট জেতার কায়দা কানুন তাঁর জানা। কিন্তু এই প্রতিভাবান ফ্রান্স দলে কাকে রাখবেন আর কাকে বসাবেন তা ঠিক করতেই হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

অনুশীলনে তিনি চেলসির অভিজ্ঞ স্ট্রাইকার জিরু-কে সাবস্টিটিউট দলে খেলিয়েছেন। যা দেখে অনুমান করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে হয়ত বার্সেলোনার দেম্বেলে ও আঁতোয়া গ্রিজম্যানের পাশে শুরু করবেন ১৯ বছরের কিলিয়ান এমবাপে। ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও এই গ্রুপে আছে ডেনমার্ক ও পেরুও। কিন্তু ফ্রান্সকেই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে।

অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে দুঃস্বপ্নের মতো। এর আগে মাত্র দুবার বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে এই দেশ। দুবারই প্রথম ম্যাচ হেরেছে তারা। কিন্তু এবার রেকর্ডটা বদলাতে চায় তারা। বিশেষ করে গত জানুয়ারিতে ডাচ কোচ বার্ট ভ্যান মারউইক যোগ দেওয়ার পর থেকে তাদের পারফরম্যান্স গ্রাফে অসম্ভব উন্নতি হয়েছে। চেক রিপাবলিক, হাঙ্গেরির মতো ফুটবল শক্তির বিরুদ্ধে জয় পেয়েছে তারা। হামেশ রড্রিগেজের কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করেছে।

তবে অনুশীলন ম্যাচ আর বিশ্বকাপ এক নয়। ধারে ভারে ফ্রান্স ওশেনিয়ার এই দেশটির চেয়ে অনেক এগিয়ে, তা বলাই বাহুল্য। তাই তাদের বিরুদ্ধে একটা ড্র কুড়োতে পারলেই সন্তুষ্ট থাকবে অস্ট্রেলিয়া। অপরদিকে এই ম্যাচ ফ্রান্সের নতুন ফুটবল প্রজন্মের নিজেদের প্রমাণ করার ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+