ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ২০১৮ ফিফা বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ২০১৮ ফিফা বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ফরাসিরা গত ২০ বছরে এই নিয়ে তিনবার ফাইনালে উঠল। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে। ব্রাজিলকে হারায়। তারপরে ২০০৬ সালে ইতালির কাছে পেনাল্টিতে হেরে যায়। এদিকে ক্রোটরা প্রথমবার ফাইনালে উঠেছে। ১৯৯৮ সালে ক্রোয়েশিয়া প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সেমিফাইনালে উঠেছিল। এই ফ্রান্সের কাছে হেরেই বিদায় নেয়। এবার সুযোগ রয়েছে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বদলা নেওয়ার ও ফুটবলে নতুন ইতিহাস রচনা করার। ক্রোটরা কি পারবে? নাকি ফরাসিরা ফের একবার বিশ্বকাপ জিতে নেবে?

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স

1
958085

ম্যাচের সমস্ত আপডেট দেখে নিন একনজরে

Jul 15, 2018, 10:24 pm IST

ক্রোয়েশিয়া প্রথমবার বিশ্বকাপে উঠলেও সকলের মন জয় করে নিল। বাঁসি বাজিয়ে দিলেন রেফারি। ফ্রান্স দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিল।
Jul 15, 2018, 10:22 pm IST

শেষ মুহূর্তে পোগবা একেবারে সহজ সুযোগ পেয়ে গিয়েছিল। ৫ গোল করে ফেলার সুযোগ হারাল ফ্রান্স।
Jul 15, 2018, 10:21 pm IST

ম্যাচ হারতে চললেও ক্রোয়েশিয়ার সমর্থকেরা হাততালি দিয়ে খেলোয়াড়দের সমর্থন জানাচ্ছেন।
Jul 15, 2018, 10:19 pm IST

৯০ মিনিট খেলা অতিক্রান্ত। অতিরিক্ত ৫ মিনিট সময় দিলেন রেফারি।
Jul 15, 2018, 10:13 pm IST

ফ্রান্স ডিফেন্সে লোক বাড়িয়ে ফেলেছে। কাপ জয় যেন দেখতে পাচ্ছেন কোচ দিদিয়ের দেশঁ। আর কয়েক মিনিট মাত্র খেলা বাকী। ৮৪ মিনিট সময় অতিক্রান্ত।
Jul 15, 2018, 10:10 pm IST

৮০ মিনিট খেলা অতিক্রান্ত। জিরৌকে তুলে নিলেন ফ্রান্স কোচ। ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে চলেছে ফ্রান্স।
Jul 15, 2018, 10:06 pm IST

ক্রোয়েশিয়া এখনও আক্রমণ শানিয়ে যাচ্ছে। রাকিটিচের শট একটুর জন্য বাইরে চলে গেল।
Jul 15, 2018, 10:04 pm IST

৭৫ মিনিট খেলার সময় অতিক্রান্ত। নির্ধারিত সময়ের আর শেষ ১৫ মিনিট ও তার সঙ্গে কিছু অতিরিক্ত মিনিট যোগ হবে। ক্রোয়েশিয়াকে ম্যাচে থাকতে হলে এখনও ২টি গোল পরিশোধ করতে হবে।
Jul 15, 2018, 9:58 pm IST

ফ্রান্সের গোলকিপার লোরিসের ভুলে ক্রোয়েশিয়ার হয়ে ৬৯ মিনিটে গোল করে গেলেন মান্ডজুকিচ।
Jul 15, 2018, 9:54 pm IST

৬৫ মিনিট ৩৭ সেকেন্ডের দুর্দান্ত গোল করে ফ্রান্সকে ৪-১ এগিয়ে দিলেন এমবাপে।
Jul 15, 2018, 9:53 pm IST

এখান থেকে জিততে হলে মডরিচদের অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। ম্যাচ ৬৫ মিনিট অতিক্রান্ত।
Jul 15, 2018, 9:48 pm IST

৫৮ মিনিট ৩৬ সেকেন্ডে দুর্দান্ত গোল করে ফ্রান্সকে ৩-১ গোলে এগিয়ে দিলেন পল পোগবা।
Jul 15, 2018, 9:43 pm IST

কান্তেকে তুলে নিলেন কোচ। নামলেন এনজঞ্জি। বিশ্বকাপ ফাইনালের প্রথম পরিবর্তন হল ৫৪ মিনিটে।
Jul 15, 2018, 9:41 pm IST

৫১ মিনিটে দারুণভাবে গতি বাড়িয়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়েছিলেন এমবাপে। তবে বাঁচিয়ে দিলেন সুবাসিচ।
Jul 15, 2018, 9:39 pm IST

দ্বিতীয়ার্ধে ফের শুরু থেকেই আক্রমণের চেষ্টা ক্রোয়েশিয়ার। মডরিচ, রেবিচরা ফ্রান্সের রক্ষণে চাপ বাড়াচ্ছেন।
Jul 15, 2018, 9:38 pm IST

ফের বিপদজনকভাবে বাঁচল ফ্রান্স। আর একটুর জন্য হলে দ্বিতীয় গোল পেয়ে যেত ক্রোয়েশিয়া।
Jul 15, 2018, 9:36 pm IST

রেবিচের দুরন্ত শট ফিস্ট করে উড়িয়ে দিলেন উগো লোরিস।
Jul 15, 2018, 9:35 pm IST

বল পজেশনে অনেকটা এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। তবে ফ্রান্স এগিয়ে গিয়েছে গোলে।
Jul 15, 2018, 9:34 pm IST

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। ক্রোয়েশিয়া মরিয়া দলে গোল শোধের লড়াই করবে নিঃসন্দেহে।
Jul 15, 2018, 9:19 pm IST

শেষ হল প্রথমার্ধের খেলা। ফ্রান্স ২-১ গোলে এগিয়ে রয়েছে।
Jul 15, 2018, 9:16 pm IST

৪৫ মিনিট খেলা অতিক্রান্ত। রেফারি ৩ মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন।
Jul 15, 2018, 9:14 pm IST

কর্ণার পেয়ে গিয়েছে ক্রোয়েশিয়া। তবে তা কাজে এল না। ফের কর্ণার পেল ক্রোটরা। তবে বল ক্লিয়ার করে দিল ফ্রান্স খেলোয়াড়রা।
Jul 15, 2018, 9:12 pm IST

ক্রোয়েশিয়া কিন্তু ফের পিছিয়ে গিয়েও আক্রমণ থেকে সরে আসেনি। ক্রোটদের হারানোর কিছু নেই। সেটা মাথায় রেখেই যেন প্রাণ লড়িয়ে ফেলছেন মডরিচ, রাকিটিচরা।
Jul 15, 2018, 9:08 pm IST

৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল পেল ফ্রান্স। এগিয়ে গেল ২-১ গোলে।
Jul 15, 2018, 9:07 pm IST

পেনাল্টি নেবেন গ্রিজম্যান। ক্রোয়েশিয়ার হয়ে গোল বাঁচানোর চেষ্টা করবেন সুবাসিচ।
Jul 15, 2018, 9:06 pm IST

পেনাল্টি পেল ফ্রান্স। সিদ্ধান্ত নিলেন রেফারি পিতানা।
Jul 15, 2018, 9:05 pm IST

তবে বল ক্রোট খেলোয়াড়ের হাতে লেগেছিল। ভিএআর এর সিদ্ধান্ত নিলেন রেফারি। পেনাল্টি পেতে পারে ফ্রান্স।
Jul 15, 2018, 9:04 pm IST

ফ্রান্সের কাছে ফের গোলের সুযোগ এসে গিয়েছিল। গ্রিজম্যানের কর্ণার বাইরে চলে গেল।
Jul 15, 2018, 9:02 pm IST

ম্যাচ ৩০ মিনিট অতিক্রান্ত। ফাইনালে অসাধারণ খেলছে দুই দলই। ক্রোয়েশিয়া যেন দৌড়ে ফ্রান্সকে বারবার বিপদে ফেলে দিচ্ছে।
Jul 15, 2018, 8:58 pm IST

২৭ মিনিট ৫৪ সেকেন্ডে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে সমতা ফেরালেন ইভান পেরিসিচ।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+