বিশ্বকাপের একদিন আগে স্পেনের কোচ বদল! নতুন দায়িত্ব ফের্নান্দো ইয়েরোকে
কোচ সঙ্কটে জর্জরিত স্পেন নতুন কোচের নাম ঘোষণা করল কয়েক ঘণ্টার মধ্যেই। দায়িত্ব তুলে দেওয়া হল ফের্নান্দো ইয়েরোর কাঁধে।
কোচ সঙ্কটে জর্জরিত স্পেন নতুন কোচের নাম ঘোষণা করল কয়েক ঘণ্টার মধ্যেই। হুলেন লোপেতেগির অপসারণের পর দায়িত্ব তুলে দেওয়া হল ফের্নান্দো ইয়েরোর কাঁধে। বিশ্বকাপে স্প্যানিশ দলকে তিনিই কোচিং করাবেন।

ঘটনা হল, বিশ্বকাপ শুরুর একদিন আগেই স্পেনের ফুটবল দলের কোচ কাম ম্যানেজারের পদ থেকে ছেঁটে ফেলা হয় হুলেন লোপেতেগিকে। রিয়াল মাদ্রিদের কোচ পদ থেকে জিনেদিন জিদান সরে যাওয়ার পরে সেই পদের প্রস্তাব এলে লোপেতেগি রাজি হয়ে যান। সেই ঘটনাতেই তাঁকে সরিয়ে দেওয়া হয় জাতীয় দলের কোচের পদ থেকে।
লোপেতেগি রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন বছরের চুক্তি সই করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জেতার পরে জিদান কোচের পদ থেকে সরে যান। সেই জায়গায় লোপেতেগি দায়িত্ব নিয়েছেন। স্পেনের ফুটবল ফেডারেশন সেই খবর পাওয়ার পর সিদ্ধান্ত নেয়, জাতীয় দলের দায়িত্বে লোপেতেগিকে রাখা হবে না। তড়িঘড়ি বিশ্বকাপ শুরু একদিন আগেই তাঁকে ছেঁটে ফেলা হয়।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">OFFICIAL | Fernando Hierro to assume role as Spain Head Coach for the 2018 Russia World Cup <a href="https://t.co/r2vHeLAKxS">https://t.co/r2vHeLAKxS</a> <a href="https://t.co/2TZjVfFypQ">pic.twitter.com/2TZjVfFypQ</a></p>— Selección Española de Fútbol (@SeFutbol) <a href="https://twitter.com/SeFutbol/status/1006872429560516608?ref_src=twsrc%5Etfw">June 13, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ইয়েরো এই মুহূর্তে স্পেন দলের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন। তিনি বিশ্বকাপে দলকে কোচিং করাবেন। বৃহস্পতিবার থেকে দলের ট্রেনিং শুরু করবেন ইয়েরো।
শনিবার স্পেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে পর্তুগালের বিরুদ্ধে। সেই ম্যাচই অগ্নিপরীক্ষা হতে চলেছে স্পেন দলের। তারপরে ইরান ও মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ রয়েছে।












Click it and Unblock the Notifications