সকারুদের ঘুম ভাঙালো এরিকসেনের গোল
ফিফা বিশ্বকাপ ২০১৮: ফিফা বিশ্বকাপ ২০১৮: ডেনমার্কের বিপক্ষে সকারুদের ঘুম ভাঙালো এরিকসেনের গোল
আজকের ম্যাচে হারলে মোটামুটি বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে অস্ট্রেলিয়ার। ম্যাচের শুরুতে এরিকসেনের গোলটাই যেন ঘুম ভাঙিয়ে দিয়েছিল অসিদের। ওই গোলের পরই তারা আক্রমণে উঠতে থাকে ডেনমার্ক বক্সে। পাশাপাশি চাপে পড়ে যায় ডেনমার্কও। যে চাপ কাটিয়ে সারা ম্যাচেই আর বেরোতে পারেনি তারা।

খেলার শুরুতেই ঝড় তুলেছিল ডেনমার্ক। প্রচন্ড গতিতে দুই উইং ধরে তুলে আনছিল আক্রমণ। কোনওক্রমে বক্সে ডেনমার্কের ফরোয়ার্ডদের সামাল দিচ্ছিলেন অসি ডিফেন্ডাররা। কিন্তু তার মধ্যেও ফাঁক থেকে যাচ্ছিল অনেক। সেই ফাঁক গলেই ম্যাচের সাত মিনিটে অসি বক্সে এসেছিল যুর্গেনসেনের পাস, বলটি বাউন্স খাওয়া অবস্থাতেই পেছন থেকে ছুটে এসে গোল করেছিলেন এরিকসেন।
ওই গোলটার পর স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল অস্ট্রেলিয়া দমে যাবে। শত হলেও উল্টোদিকে ফিফা ক্রমতালিকায় ১২ নম্বরে থাকা ডেনমার্ক। কিন্তু ইউরোপিয় দলের বিরুদ্ধে কুঁকড়ে না গিয়ে বরং এই গোলের পর তেড়েফুরে উঠল অসিরা। রাগবি, হকি বা ক্রিকেটে যেরকম হারার আগে হার না মানার মনোভাবের পরিচয় দেয় তারা, সেরকমটাই দেখা গেল ফুটবল মাঠেও
প্রথমেই গোল পাওয়ায় বোধহয় ডেনমার্কের খেলোয়ারদেরও মানসিকতায় একটু হাল্কা ভাব এসেছিল। যার সুযোগে মুহূর্মুহু আক্রমণে উঠতে শুরু করে অস্ট্রেলিয়া। সেখান থেকেই আত্মবিশ্বাস টা পেয়ে যায় সকারুরা। এরপর সারা ম্যাচে ডেনমার্ককে উপর দাপট দেখিয়েছে তারা। আর সেই দাপটেই এবারের বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়ে পরের রাউন্ডের আশা জাগিয়ে রাখল অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications