প্রি-কোয়ার্টার ফাইনালে আজ লড়াই কলম্বিয়া-ইংল্যান্ডের মধ্যে। বহুদিন কোনও বড় প্রতিযোগিতায় ট্রফি জেতেনি ইংল্যান্ড। একবারই মাত্র ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছে ইংরেজরা। তাও আজ পাঁচ দশক হয়ে গেল। ইউরোপীয় ফুটবলের জায়ান্টরা সেই মহাদেশের ফুটবলেও সেভাবে বড় ট্রফি জিততে পারেনি বহুদিন। এবার সুবর্ণ সুয়োগ রয়েছে। অনেক বড় দল ছিটকে গিয়েছে। গ্যারেথ সাউথগেটের দলও ছন্দে রয়েছে। হ্যারি কেনের নেতৃত্বে তাই ভালো ফল করতে মরিয়া ইংল্যান্ড। অন্যদিকে কলম্বিয়া ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবারও সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। কলম্বিয়ার ক্ষমতা রয়েছে ইংল্যান্ডের মতো বড় দলকে কুপোকাত করার। আজ কি ফের সেই চমক দেখাবে হামেস রদরিগেস, ফালকাওদের দল?
1
958076
ম্যাচের সমস্ত আপডেট দেখুন একনজরে
Jul 04, 2018, 2:23 am IST
গোল করে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে চলে গেল ৪-৩ গোলে জিতে।
Jul 04, 2018, 2:22 am IST
পিকফোর্ড শট বাঁচিয়ে দিলেন। এবার গোল করলেই ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে চলে যাবে।
Jul 04, 2018, 2:21 am IST
৩-৩ করলেন ইংল্যান্ডের ট্রিপিয়ার।
Jul 04, 2018, 2:20 am IST
ক্রসবারে মেরে কলম্বিয়া গোলের অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ।
Jul 04, 2018, 2:19 am IST
হেন্ডারসনের শট বাঁচিয়ে দিলেন কলম্বিয়ার অসপিনা।
Jul 04, 2018, 2:18 am IST
কলম্বিয়া পেনাল্টিতে গোল দিয়ে ৩-২ করল। গোল করলেন মুরিয়েল।
Jul 04, 2018, 2:18 am IST
ইংল্যান্ডের হয়ে ২-২ করলেন রাশফোর্ড।
Jul 04, 2018, 2:17 am IST
কুয়াদ্রাদোর গোলে ২-১ করল কলম্বিয়া।
Jul 04, 2018, 2:16 am IST
ইংল্যান্ডের হয়ে গোল করে ১-১ করলেন হ্যারি কেন।
Jul 04, 2018, 2:15 am IST
ফালকাওয়ের শটে ১-০ গোলে এগিয়ে গেল কলম্বিয়া।
Jul 04, 2018, 2:15 am IST
প্রথমে শট নেবে কলম্বিয়া।
Jul 04, 2018, 2:14 am IST
কলম্বিয়ার গোকিপার অসপিনা ও ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডের দিকে সকলের নজর এখন।
Jul 04, 2018, 2:09 am IST
বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। এই নিয়ে এই বিশ্বকাপের তৃতীয় পেনাল্টি শ্যুট আউটে যাচ্ছে দুই দল।
Jul 04, 2018, 2:09 am IST
মাত্র ১ মিনিট অতিরিক্ত সময় যোগ হল। এরপরে টাইব্রেকার হয়ে ম্যাচের ফয়সালা হবে।
Jul 04, 2018, 2:06 am IST
অতিরিক্ত সময়ে আর মাত্র ৩ মিনিট খেলা বাকী রয়েছে। টাইব্রেকারের দিকেই এগোচ্ছে ম্যাচ।
Jul 04, 2018, 2:00 am IST
আক্রমণ দানা বাঁধছে না কোনও দলেরই। ইংল্যান্ড বেশি আক্রমণে যাচ্ছে ঠিকই। তবে গোলের মুখ খুলতে পারছেন না হ্যারি কেনরা। ডিফেন্স মজবুত করে রেখেছে কলম্বিয়া।
Jul 04, 2018, 1:56 am IST
শুরু হল অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা। এই ১৫ মিনিটে কোনও গোল না এলে টাইব্রেকার হবে।
Jul 04, 2018, 1:50 am IST
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হল। কলম্বিয়া ১-১ ইংল্যান্ড। দুই দল সুযোগ তৈরি করেছে কয়েকটি তবে দ্বিতীয় গোল আসেনি।
Jul 04, 2018, 1:43 am IST
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের দশ মিনিট খেলা অতিক্রান্ত। এখনও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। তবে আক্রমণ জারি রেখেছে দুই দলই।
Jul 04, 2018, 1:37 am IST
শুরু অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা। শেষ মুহূর্তে গোল পেয়ে কলম্বিয়া কিন্তু এবার গোলের জন্য ঝাঁপাতে তৈরি।
Jul 04, 2018, 1:29 am IST
বলতে বলতে বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। এবার অতিরিক্ত সময়ের খেলা হবে।
Jul 04, 2018, 1:26 am IST
৯৩ মিনিটে গোল করে সমতা ফেরাল কলম্বিয়া। গোল করলেন ইয়েরি মিনা। ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে। কর্ণারে হেড করে দলকে সমতা ফেরালেন তিনি।
দুই দল নেমে পড়েছে মাঠে। জাতীয় সঙ্গীতের পর শুরু হবে প্রথমার্ধের খেলা।
11:31 PM, 3 Jul
শুরু হল ম্যাচ। বল দখলের লড়াইয়ে মাঠ কাঁপাতে তৈরি দুই পক্ষই।
11:36 PM, 3 Jul
কলম্বিয়া বক্সের বাইরে বাঁদিকে ফ্রি কিক পেল ইংল্যান্ড। তবে গোল এল না। ফের কর্ণার পেল ইংরেজরা। তবে এবারও গোলের দরজা খুলল না।
11:44 PM, 3 Jul
ইংল্যান্ড ও কলম্বিয়া দুই দলই সমানে-সমানে লড়াই দেওয়ার চেষ্টা করছে। হামেস রদরিগেসকে চোটের কারণে পরিবর্ত দলেও রাখেনি কলম্বিয়া। আর সেটাই বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
11:46 PM, 3 Jul
বক্সে দারুণ সুযোগ তৈরি করে ফেলেছিল ইংল্যান্ড। ১৫ মিনিটের মাথায় হ্যারি কেনের হেড গোলপোস্টের সামান্য উপর দিয়ে বাইরে চলে গেল।
11:55 PM, 3 Jul
সমানে সমানে লড়াই চলছে মাঝমাঠের দখল কাদের হাতে থাকবে তা নিয়ে। এখনও কোনও দল গোল পায়নি। খেলা গড়াল ২৫ মিনিটে।
12:04 AM, 4 Jul
ইংল্যান্ড ও কলম্বিয়া দুই দলই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। তবে কলম্বিয়াকে বিশেষ সুযোগ দেয়নি ইংল্যান্ড। কলম্বিয়ার স্ট্রাইকার ফালকাও এতক্ষণে মাত্র ২বার বলে পা লাগিয়েছেন। অন্য খেলোয়াড়দের চেয়ে সবচেয়ে কম।
12:08 AM, 4 Jul
ইংল্যান্ড ও বেলজিয়াম দুই দলই বিপক্ষ বক্সে মাত্র দুই বার বলে পা লাগাতে পেরেছে। দুই দলই ডিফেন্স মজবুত করে ফেলছে।
12:12 AM, 4 Jul
ম্যাচ গড়াল ৪০ মিনিটে। হ্যারি কেনকে বক্সের বাইরে ফাউল করায় ফ্রি কিক পেল ইংল্যান্ড। কলম্বিয়া বক্সে জটলা থেকে দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়েছেন। রেফারি কলম্বিয়ার খেলোয়াড় উইলমারকে হলুদ কার্ড দেখালেন। শট নিল ইংল্যান্ড। তবে বল চলে গেল সোজা বাইরে।
12:13 AM, 4 Jul
শেষ হতে চলল প্রথমার্ধ। তবে এখনও কোনও দল গোলের মুখ খুলতে পারল না।
12:16 AM, 4 Jul
৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। ইংল্যান্ড কয়েকটি সুয়োগ তৈরি করলেও কলম্বিয়া সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।
12:21 AM, 4 Jul
শেষ হল প্রথমার্ধের খেলা। কোনও দলই স্কোর করতে পারেনি। খেলার ফলাফল ০-০।
12:38 AM, 4 Jul
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। ৯০ মিনিটের মধ্যে কি খেলার ফলাফল পাওয়া যাবে? তার জন্য আর ৪৫ মিনিট অপেক্ষা করতে হবে।