গ্রুপ ডি-র লড়াইয়ে ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া, কারা এগিয়ে, পড়ুন প্রিভিউ

ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া একে অপরের বিরুদ্ধে নামছে গ্রুপ ডি-র ম্যাচে।

গ্রুপ ডি থেকে ফেভারিট দল হিসাবে পরের রাউন্ডে ওঠার সবচেয়ে বড় দাবিদার আর্জেন্তিনা নামছে মিনোস আইসল্যান্ডের বিরুদ্ধে। এই গ্রুপের আর দুই দল ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া একে অপরের বিরুদ্ধে ম্যাচে কোনও পয়েন্ট খোয়াতে রাজি নয়। কালিনিনগ্রাদ স্টেডিয়ামে তাই হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। দুই দলেরই মূল লক্ষ্য হবে অন্তত দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে ওঠা। এই প্রথম দুই দল একে অপরের বিরুদ্ধে বিশ্বকাপের আসরে নামছে।

গ্রুপ ডি-র লড়াইয়ে ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া, পড়ুন প্রিভিউ

লুকা মডরিচ ও ইভান রাকিটিচ দুজনেই বিশ্বমানের খেলোয়াড়। ফলে ক্রোয়েশিয়া রাশিয়ায় ভালো ফলের আশাই করছে। জ্লাটকো ডালিচের দল যোগ্যতা অর্জন পর্বে অসাধারণ খেলেছে। গ্রিসকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে উঠেছে।

তবে মূলপর্বে ওঠার পরে ক্রোয়েশিয়ার পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। মাত্র দুটি ম্যাচে জয় ও অনেকগুলি ম্যাচে হারতে হয়েছে। তবে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দলগুলির বিরুদ্ধে ক্রোয়েশিয়ার রেকর্ড ভালো। আফ্রিকার দেশগুলির মধ্যে গত বিশ্বকাপে একবারই ক্যামেরুনের বিরুদ্ধে খেলেছে ক্রোয়েশিয়া। ৪-০ গোলে জয় এসেছে সেই ম্যাচে।

এদিকে সুপার ইগলস নাইজেরিয়া গত অক্টোবরে জাম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় পায়। একইসঙ্গে আফ্রিকার প্রথম দেশ হিসাবে রাশিয়া বিশ্বকাপের জায়গা পাকা করে নেয়।

গার্নট রোর-এর কোচিংয়ে নাইজেরিয়া যোগ্যতা অর্জন পর্বে দারুণ খেললেও তার পরে বড় দলগুলির বিরুদ্ধে বিশেষ ভালো খেলতে পারেনি। পোল্যান্ডকে হারানোর পরের চার ম্যাচে পরপর হেরেছে নাইজেরিয়া। শেষ কয়েকটি বিশ্বকাপে খুব শোচনীয় পারফরম্যান্স সুপার ইগলসদের। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের পরে শেষ ১২টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে নাইজেরিয়া।

ক্রোয়েশিয়ার হয়ে সেরা বাজি হতে পারেন রাকিটিচ, মডরিচ, মান্ডজুকিচরা। এদিকে নাইজেরিয়ার হয়ে বাজিমাত করতে পারেন মিকেল, মোসেস, নডিডিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+