রোনাল্ডোর বিরুদ্ধে খেলল এগারো জনের স্পেন, তবুও ম্যাচ ৩-৩ গোলে ড্র
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দৌলতেই এদিন স্পেনকে ৩-৩ গোলে আটকে দিল পর্তুগাল।
এলেন, দেখলেন, জয় করলেন। পর্তুগাল ম্যাচ জিততে না পারলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্কে এটা লেখা বোধহয় অত্যুক্তি হবে না। স্পেনের এগারো জনের বিরুদ্ধে একা পর্তুগালকে টেনে নিয়ে গিয়ে রাশিয়া বিশ্বকাপে নেমেই হ্যাটট্রিক করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর গেমসম্যানশিপের দৌলতেই এদিন দুরন্ত স্পেনকে ৩-৩ গোলে আটকে পয়েন্ট ভাগাভাগি করে নিল পর্তুগাল।
ম্যাচ শুরু থেকেই স্পেন ও পর্তুগাল বেশ ইতিবাচক ও আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করে। ম্যাচে সাড়ে তিন মিনিটের মাথায় বক্সে রোনাল্ডোকে ফাউল করলে অনবদ্য শটে পর্তুগালকে এগিয়ে দেন সিআর সেভেন।
ম্যাচের শুরুতেই গোল খেয়ে দমে না গিয়ে পাল্টা আক্রমণে যায় স্পেন। একেরপর এক আক্রমণ তুলে আনতে থাকেন ইনিয়েস্তা, ডেভিড সিলভা, দিয়েগো কোস্তারা। সেভাবেই ম্যাচের ২৪ মিনিটের মাথায় ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন কোস্তা।
গোল পেয়ে স্পেন আরও আক্রমণে ঝাঁঝ বাড়ায়। তবে ম্যাচের ৪৪ মিনিটের মাথায় ফের প্রতি আক্রমণে গোল করে যান রোনাল্ডো। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে থাকে পর্তুগাল।
That was FUN. #PORESP pic.twitter.com/yhmrCcv7Ku
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 15, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ফের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বজায় রাখে স্পেন। ম্যাচের ৫৪ মিনিটে ফের কোস্তা গোল করে ২-২ সমতা ফেরান। তারপরে ৫৮ মিনিটের মাথায় নাচো বক্সের বাইরে থেকে দুরন্ত শটে বল জড়িয়ে দেন পর্তুগালের জালে। ৩-২ গোলে এগিয়ে যায় স্পেনিয়ার্ডরা।
তারপরও আক্রমণ কমায়নি স্পেন। একেরপর এক আক্রমণে পর্তুগাল রক্ষণকে পরীক্ষায় ফেলে দিচ্ছিলেন কোস্তা, সিলভা, ইনিয়েস্তারা। এমন যেতে যেতে যখন মনে হচ্ছিল প্রথম ম্যাচে বেরিয়ে যাবে স্পেন, ঠিক তখনই ৮৬ মিনিটের মাথায় বক্সের ঠিক বাইরে ফ্রি কিক জুটিয়ে নেয় পর্তুগাল।
And so, Group B looks like this: 
1) #IRN
2) #POR
3) #ESP
4) #MAR #WorldCup pic.twitter.com/u97e6W0rDL
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 15, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>৮৭ মিনিটের মাথায় দুরন্ত স্যুইংয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক সেরে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বাড়া ভাতে ছাই দিয়ে শেষ অবধি ম্যাচ ৩-৩ গোলে ড্র করেন সিআর সেভেন। একা রোনাল্ডোই এদিন আটকে দিলেন স্পেনকে। দুরন্ত হ্যাটট্রিকে সেলেকাওরা থমকে দিলেন স্পেনকে।
Click it and Unblock the Notifications