২০১৪ বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে জাপানের বিরুদ্ধে নামছে রদরিগেসের কলম্বিয়া

এদিন জাপানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছেন রদরিগেসরা। এই ম্যাচে ফেভারিট কলম্বিয়া।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছিল কলম্বিয়া। হামেস রদরিগেজ একাই দাপট দেখিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন। পরে ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়। এবার আগের বারের সুখস্মৃতি ফিরিয়ে বিশ্বকাপে আরও ভালো কিছু করার লক্ষ্যে নামবে কলম্বিয়া।

জাপানের বিরুদ্ধে নামছে রদরিগেসের কলম্বিয়া

এদিন জাপানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছেন রদরিগেসরা। এই ম্যাচে ফেভারিট কলম্বিয়া। এশিয়ার ফুটবল শক্তি জাপান কতটা প্রতিরোধ গড়তে পারে সেটাই দেখার। জাপান এর আগে বড় দলগুলিকে হারিয়ে বা আটকে দিয়ে অঘটন ঘটিয়েছে অবশ্য। এদিন সেরকম কিছু হলে অবাক হওয়ার থাকবে না।

গ্রুপ এইচ-এ সেনেগাল ও পোল্যান্ডও রয়েছে। দুটি দলই শক্তিশালী। কারণ সেনেগালে সাদিও মানে ও পোল্যান্ডে রবার্ট লেওয়ানডোস্কি-র মতো খেলোয়াড় রয়েছেন। ফলে এই গ্রুপে তুল্যমূল্য লড়াই হবে। যদিও জাপানকে হারানো নিয়ে কলম্বিয়ার সমস্যা হওয়ার কথা নয়।

কলম্বিয়া দলে সাপাতা, স্যাঞ্চেস, রদরিগেস, আগিলার, কুয়াদ্রাদো, ফালকাওয়ের মতো খেলোয়াড় রয়েছেন। এদিকে জাপান দলে কাওয়াশিমা, সাকাই, নাগামোতো, হাসিবে, হোন্ডা, ওসাকোর মতো খেলোয়াড়রা দলকে জেতানোর চেষ্টা করবেন।

গত বিশ্বকাপের তারকা রদরিগেস এই চার বছরে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। রিয়াল মাদ্রিদের পাশাপাশি বায়ার্ন মিউনিখেও খেলেছেন এই কলম্বিয়ান তারকা। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেস লিগা। তিনি ফর্মে থাকলে জাপানকে উড়িয়ে দিতে বেশি সময় নেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+