ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ক্রিশ্চিয়ান এরিকসেন, উঠছে প্রশ্ন

ফিফা বিশ্বকাপ ২০১৮: ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলেন ক্রিশ্চিয়ান এরিকসেন 

ম্যাচের সাত মিনিটের মাথাতেই অসাধারণ ভলি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ডেনমার্কের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান এরিকসেন। তাকেই ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচের মাযান অব দ্য ম্যাচ বাছা হল। কিন্তু গোলটি ছাড়া ম্য়াচে তাঁকে খুঁজেই পাওয়া যায়নি। তাই এই বাছাই নিয়ে প্রশ্ন উঠছে।

ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ক্রিশ্চিয়ান এরিকসেন, উঠছে প্রশ্ন

ম্যাচের শুরুতেই তীব্র গতিতে অস্ট্রেলিয়া বক্সে আক্রমণ হেনেছিল ডেনমার্ক। জর্গেনসেনের সঙ্গে বল দেওয়া নেওয়া করতে করতে বক্সে উঠে এসেছিলেন এরিকসেন। এরপর জর্গেনসেন বক্সের মধ্যে ক্রশ তোলেন। পেছন থেকে উঠে এসে বলটি বাউন্স খাওয়া বলে অসাধারণ ভলিতে গোল করে যান এরিকসেন।

কিন্তু সারা ম্যাচে এরপর আর তাঁকে খুঁজেই পাওয়া যায়নি। এমন কোনও মুভ করেননি, যা থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়েছে। বা এমন কোনও পাস বাড়াননি, যাতে গোলের ঠিকানা লেখা ছিল। ডেনমার্কের তারকা খেলোয়ার বলতে কিন্তু এরিকসেনকেই জানেন সবাই।

গত ম্যাচের মতো এই ম্য়াচেই কিন্তু তাঁকে নিষ্প্রভই লেগেছে গোলটি না করলে ম্য়াচে তিনি খেলেছেন বলে মনেই হতো না। তাঁকেই ম্যান অব দ্য ম্য়াচ বাচাই নিয়ে স্বভাবতই বিতর্ক বেধেছে। প্রথমত এদিন কিন্তু ডেনমার্ক খাতায় কলমে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়াকেই বেশি ভাল দল বলে মনে হয়েছে। আর অস্ট্রেলিয়া দলের হয়ে এদিন অসাধারণ ফুটবল খেলেছেন লেকি।

অস্ট্রেলিয়ার এদিনের আক্রমণের নেতৃত্বই দিয়েছেন এই ৭ নম্বর জার্সির খেলোয়ার। বারবার প্রান্ত বদল করে তিনি ডেনমার্কের ডিফেন্ডার দের নাজেহাল করে দিয়েছেন। তাঁর একের পর এক ক্রস আছড়ে পড়েছে ডেনমার্কের বক্সে। আবার আরজানি বা মুইয়ের তোলা ক্রশে মাথা ছুঁইয়ে গোলের চেষ্টাও করেছেন। ডেনমার্কের গোলরক্ষক শেমিচেলের বারবার পরীক্ষা নিয়েছেন লেকি। আবার ডেনমার্কের আক্রমণের সময় ডিফেন্সে নেমে এসে বল ক্লিয়ারও করেছেন। একেক সময় মনে হচ্ছিল মাঠের যেখানে বল, সেখানেই লেকি।

ডেনমার্কের হয়েও এরিকসেনের থেকে অনেক বেশি নজর কেড়েচেন সিসতো। বাঁ উইং দিয়ে বারবার আক্রমণ তুলে এনেছেন তিনি। কিন্তু তাও এরিকসেনকেই ম্যান অব দ্য ম্যাচ বাছায় অনেকেই বলছেন, গোল স্কোরারকে ম্য়ান অব দ্য ম্য়াচ করার বাইরে গিয়ে ম্য়াচে কার কতটা প্রভাব ছিল সেদিকটা চিন্তা করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+